1. বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে-
a) নাম বিশেষণ
b) সর্বনাম পদ
c) ভাব বিশেষণ
d) ক্রিয়া বিশেষণ
Answer: সর্বনাম পদ
Explanation: বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ (Pronoun) বলে। এটি বাক্যে একই বিশেষ্য বারবার ব্যবহার না করে তার পুনরাবৃত্তি রোধ করতে ব্যবহৃত হয়, যেমন: আমি, তুমি, সে, তারা, তিনি, তিনি ইত্যাদি।
2. "যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ।" - এখানে 'তারাই' কোন পদ?
a) বিশেষ্য পদ
b) বিশেষণ পদ
c) সর্বনাম পদ
d) অব্যয় পদ
Answer: সর্বনাম পদ
Explanation: "যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ।" - এই বাক্যে 'তারাই' হলো একটি সর্বনাম পদ।
3. আত্মবাচক সর্বনাম পদ কোন গুচ্ছটি?
a) আমি, আমরা, তুমি
b) এ, এই, এরা
c) সে, তারা, তিনি
d) স্বয়ং, খোদ, নিজ
Answer: স্বয়ং, খোদ, নিজ
Explanation: আত্মবাচক সর্বনাম পদের সঠিক গুচ্ছটি হলো স্বয়ং, নিজ, আপনি, আপনা-আপনি। যে সকল সর্বনাম পদ অন্য কারো সাহায্য ছাড়া কর্তা নিজেই কাজটি করেছেন—এই ভাবটি বোঝাতে ব্যবহৃত হয়, তাকে আত্মবাচক সর্বনাম বলে।
4. দূরত্ববাচক সর্বনাম পদ নয় কোনটি?
a) কেহ
b) ঐ
c) ঐসব
d) সব
Answer: কেহ
5. সামীপ্যবাচক সর্বনাম কোনগুলো?
a) সব, সকল, তাবৎ
b) এরা, ইহারা, ইনি
c) ঐ, ঐসব, সব
d) নিজে, খোদ, আপনি
Answer: এরা, ইহারা, ইনি
6. নিচের কোনটি সাকল্যবাচক সর্বনামের উদাহরণ?
a) এরা
b) সব
c) তাবৎ
d) পর
Answer: তাবৎ
7. নিচের কোনটি অন্যাদিবাচক সর্বনাম?
a) কোন
b) ঐ
c) খোদ
d) অপর
Answer: অপর
8. ব্যতিহারিক সর্বনাম কোনটি?
a) যার-তার
b) নিজে-নিজে
c) আমি-তুমি
d) এরা-ওরা
Answer: নিজে-নিজে
9. 'যে' কোন শ্রেণির সর্বনাম পদ?
a) সংযোগজ্ঞাপক
b) সামীপ্যবাচক
c) অনির্দিষ্টতা জ্ঞাপক
d) ব্যতিহারিক
Answer: সংযোগজ্ঞাপক
10. পুরুষ কত প্রকার?
a) ২
b) ৩
c) ৪
d) ৫
Answer: ৩
11. কোন কোন পদে পুরুষ আছে?
a) বিশেষ্য
b) বিশেষ্য, বিশেষণ
c) বিশেষণ, অব্যয়
d) বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া
Answer: বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া
12. মধ্যম পুরুষ কোনটি?
a) আমরা
b) আপনারা
c) তাঁরা
d) ওরা
Answer: আপনারা
13. স্বয়ং বক্তা কোন পুরুষ?
a) নাম
b) প্রথম
c) মধ্যম
d) উত্তম
Answer: উত্তম
14. অনুপস্থিত কারও সম্পর্কে কিছু বলতে গেলে যে সর্বনাম পদ ব্যবহৃত হয়, তাকে কী বলে?
a) উত্তম পুরুয
b) মধ্যম পুরুষ
c) নাম পুরুষ
d) কোনোটিই নয়
Answer: নাম পুরুষ
15. নামপুরুষের উদাহরণ কোনটি?
a) সে, তারা
b) তুমি, তোমরা
c) আমি, আমরা
d) আপনি, আপনারা
Answer: সে, তারা
16. সম্ভ্রমাত্মক সর্বনাম পদ কোনগুলো?
a) যে, তারা, তা
b) তিনি, তা, কারা
c) তাঁরা, তাঁদের, তিনি
d) তুই, তোরা, তারা
Answer: তাঁরা, তাঁদের, তিনি
17. সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ কোনটি?
a) আমা
b) যাহার
c) তাহার
d) ইহার
Answer: আমা
18. সর্বনামের বিশিষ্ট প্রয়োগে দীন, অধম, বান্দা শব্দগুলো কী প্রকাশে ব্যবহৃত হয়?
a) কবিতা প্রকাশে
b) বিনয় প্রকাশে
c) ভাবভঙ্গি প্রকাশে
d) অভিনন্দন প্রকাশে
Answer: বিনয় প্রকাশে
19. বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি?
a) ক্রিয়া পদ
b) অনুক্ত ক্রিয়াপদ
c) অব্যয় পদ
d) সর্বনাম পদ
Answer: অব্যয় পদ
20. বাংলা ভাষায় (উৎস অনুযায়ী) কত প্রকার অব্যয় শব্দ রয়েছে?
a) ২
b) ৩
c) ৪
d) ১
Answer: ৩
21. আর, আবার, ও- এগুলো কোন প্রকারের অব্যয় শব্দ?
a) দেশি
b) সমচ্চয়ী
c) খাঁটি বাংলা
d) অনুকার
Answer: খাঁটি বাংলা
22. 'যথা' কোন ধরনের অব্যয় শব্দ?
a) বাংলা
b) সংস্কৃত
c) বিদেশি
d) সংকোচক
Answer: সংস্কৃত
23. কোনগুলো বিদেশি অব্যয় পদের উদাহরণ?
a) অতএব, সুতরাং
b) পুনশ্চ, নিমিত্ত
c) আলবত, মারহাবা
d) হঠাৎ, দৈবাৎ
Answer: আলবত, মারহাবা
24. সমুচ্চয়ী অব্যয় কত প্রকার?
a) পাঁচ
b) চার
c) তিন
d) দুই
Answer: তিন
25. তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা কর। এখানে 'তাই' অব্যয়টি-
a) সংযোজক
b) বিয়োজক
c) সমুচ্চয়ী
d) সংকোচক
Answer: সংযোজক
26. "রহিম কিংবা করিম এর জন্য দায়ী।"- এখানে 'কিংবা' কোন প্রত্যয়?
a) বিয়োজক অব্যয়
b) সংযোজক অব্যয়
c) অনন্বয়ী অব্যয়
d) সাকল্যবাচক অব্যয়
Answer: বিয়োজক অব্যয়
27. অথচ, কিন্তু, বরং- এগুলো কোন অব্যয়ের উদাহরণ?
a) সংযোজক অব্যয়
b) বিয়োজক অব্যয়
c) সংকোচক অব্যয়
d) অনুকার অব্যয়
Answer: সংকোচক অব্যয়
28. অনুগামী সমুচ্চয়ী অব্যয় কোনগুলো?
a) এবং, ও, আর
b) কিংবা, অথবা, নতুবা
c) যে, যদি, যেন
d) কিন্তু, পরন্তু, অথচ
Answer: যে, যদি, যেন
29. "এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার"- বাক্যে কী ধরনের অব্যয়ের ব্যবহার ঘটছে?
a) সংযোজক
b) বিয়োজক
c) সংকোচক
d) অনুগামী সমুচ্চয়ী
Answer: অনুগামী সমুচ্চয়ী
30. "হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান।"- এখানে 'হে দারিদ্র্য' কোন ধরনের অনন্বয়ী অব্যয়?
a) উচ্ছ্বাস প্রকাশক অব্যয়
b) সমর্থনসূচক অব্যয়
c) সম্বোধনবাচক অব্যয়
d) বাক্যালঙ্কার অব্যয়
Answer: সম্বোধনবাচক অব্যয়
31. নিশ্চয়ই, আলবত কোন শ্রেণির অব্যয়?
a) অনন্বয়ী
b) অনুকার
c) অনুসর্গ
d) সমুচ্চয়ী
Answer: অনন্বয়ী
32. নিচের কোন বাক্যে সম্মতি প্রকাশে অনন্বয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
a) আমি আজ আলবত যাব
b) হ্যাঁ, আমি যাব
c) আপনি যখন বলছেন, বেশ তো আমি যাবো
d) আপনি যা জানেন তা তো ঠিকই বটে
Answer: আমি আজ আলবত যাব
33. "সেদিন কি আর আসবে?"- 'আর' কোন অর্থ প্রকাশ করছে?
a) পুনরাবৃত্তি
b) নির্দেশ
c) নিরাশা
d) বাক্যালঙ্কার
Answer: নিরাশা
34. "মরি মরি, কী সুন্দর প্রভাতের রূপ!"- এখানে অনন্বয়ী অব্যয় কী প্রকাশ পেয়েছে?
a) যন্ত্রণা
b) বিরক্তি
c) সম্মতি
d) উচ্ছ্বাস
Answer: উচ্ছ্বাস
35. "আপনি যা জানেন তা তো ঠিকই বটে।"- বাক্যটিতে অনন্বয়ী অব্যয় কোনটি?
a) যা
b) তা
c) আপনি
d) তো
Answer: তো
36. কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না। এখানে কোন অর্থে অব্যয়ের প্রয়োগ হয়েছে?
a) ঘৃণা প্রকাশে
b) যন্ত্রণা প্রকাশে
c) সম্মতি প্রকাশে
d) সম্বোধনে
Answer: যন্ত্রণা প্রকাশে
37. ইস, ঠান্ডা যেন বরফ- কোন অর্থে অব্যয়ের প্রয়োগ হয়েছে?
a) তুলনায়
b) অনুমানে
c) উপমায়
d) বিস্ময়ে
Answer: তুলনায়
38. কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির ন্যায় কাজ করে?
a) বাক্যালঙ্কার অব্যয়
b) অনন্বয়ী অব্যয়
c) অনুকার অব্যয়
d) অনুসর্গ অব্যয়
Answer: অনুসর্গ অব্যয়
39. অনুসর্গ অব্যয় কত প্রকার?
a) ৪ প্রকার
b) ৩ প্রকার
c) ৫ প্রকার
d) ২ প্রকার
Answer: ২ প্রকার
40. অনুসর্গ অব্যয় কোন নামে পরিচিত?
a) অনুকার অব্যয়
b) অনন্বয়ী অব্যয়
c) নিত্যসম্বন্ধীয় অব্যয়
d) পদান্বয়ী অব্যয়
Answer: পদান্বয়ী অব্যয়
41. 'ঝমঝম' 'গুড়গুড়'- এগুলো কোন শ্রেণির অব্যয়?
a) সমুচ্চয়ী
b) অনন্বয়ী
c) অনুকার
d) অনুসর্গ
Answer: অনুকার
42. নিত্য সম্বন্ধীয় অব্যয় কোনগুলো?
a) যথা-তথা
b) অতি-পুনরায়
c) আবার, ও
d) এবং, কিন্তু
Answer: যথা-তথা
43. "তাকেও আসতে বলছি।"- এখানে 'ও' অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
a) সম্ভাবনায়
b) স্বীকৃতি জ্ঞাপনে
c) সংযোগ অর্থে
d) হতাশা অর্থে
Answer: স্বীকৃতি জ্ঞাপনে
44. 'লোকটা যেন আমার পরিচিত মনে হলো'-বাক্যটিতে কী অর্থে অব্যয়ের ব্যবহার হয়েছে?
a) বিস্ময়ে
b) তুলনায়
c) অনুমানে
d) স্বীকৃতিজ্ঞাপনে
Answer: অনুমানে
45. মুখ যেন পদ্মফুল - এ বাক্যে 'যেন' অব্যয়টি কী অর্থ প্রকাশ করছে?
a) উপমা
b) তুলনা
c) প্রার্থনা
d) নিরাশা
Answer: উপমা