1. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
a) ৩ টি
b) ৪ টি
c) ৫ টি
d) ৬ টি
Answer: ৫ টি
Explanation: উৎপত্তি বা উৎস অনুসারে বাংলা ভাষার শব্দকে ৫ ভাগে ভাগ করা হয়েছে । যথা : তৎসম, অর্ধ - তৎসম, তদ্ভব, দেশী ও বিদেশী । গঠন অনুসারে দুই ভাগে ভাগ করা হয়েছে । যথা : মৌলিক ও সাধিত । অর্থ অনুসারে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা: যৌগিক, রূঢ়ি ও যোগরূঢ় ।
2. তৎসম শব্দের 'তৎ' দ্বারা কোনটিকে বোঝায়?
a) সংস্কৃত
b) বাংলা
c) প্রাকৃত
d) অসমিয়া
Answer: সংস্কৃত
Explanation: তৎসম শব্দের 'তৎ' দ্বারা সংস্কৃত ভাষাকে (তার/সেটি অর্থাৎ সংস্কৃত) বোঝায়। 'তৎ' মানে তার বা সংস্কৃতের, এবং 'সম' মানে তুল্য বা সমান। সুতরাং, তৎসম অর্থ "তার সমান" বা "সংস্কৃতের সমান", যা সরাসরি সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত অবস্থায় বাংলায় এসেছে।
3. নিচের কোনটি তৎসম শব্দ?
a) চন্দ্র
b) গিন্নী
c) ডিঙ্গা
d) ঈমান
Answer: চন্দ্র
Explanation: তৎসম শব্দ হলো- চন্দ্র, সূর্য, ধর্ম, ভবন, পাত্র, মনুষ্য।
4. 'ভবন' কোন শ্রেণির শব্দ?
a) পারিভাষিক শব্দ
b) যৌগিক শব্দ
c) তৎসম শব্দ
d) তদ্ভব শব্দ
Answer: তৎসম শব্দ
Explanation: তৎসম শব্দ হলো- চন্দ্র, সূর্য, ধর্ম, ভবন, পাত্র, মনুষ্য।
5. বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়?
a) তৎসম
b) তদ্ভব
c) অর্ধ তৎসম
d) দেশি
Answer: তদ্ভব
Explanation: যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলে তদ্ভব শব্দ। - তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। - উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘােড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।
6. 'হাত' কোন শ্রেণির শব্দ?
a) দেশি
b) তৎসম
c) তদ্ভব
d) বিদেশি
Answer: তদ্ভব
Explanation: তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। - উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘােড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।
7. কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ?
a) কুলা
b) চাবি
c) চাকর
d) চামার
Answer: চামার
Explanation: সংস্কৃত - চর্মকার, প্রাকৃত - চম্মআর, তদ্ভব- চামার।
8. সংস্কৃত শব্দের কিঞ্চিত পরিবর্তিত রূপে ব্যবহৃত শব্দ কোনগুলো?
a) তৎসম শব্দ
b) তদ্ভব শব্দ
c) অর্ধ তৎসম
d) দেশি শব্দ
Answer: অর্ধ তৎসম
Explanation: অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত।
9. কোন প্রকার শব্দগুলোর মূল নির্ধারণ করা যায় না?
a) দেশি
b) তদ্ভব
c) অর্ধ তৎসম
d) তৎসম
Answer: দেশি
Explanation: অনেক সময় দেশি শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে। যেমন - কুড়ি( বিশ) = কোলভাষা, পেট (উদর) - তামিল ভাষা।
10. কোনটি দেশি শব্দ?
a) ঢেঁকি
b) কাগজ
c) আনারস
d) উকিল
Answer: ঢেঁকি
Explanation: দেশি শব্দ গুলো হলো- কূলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেঁকি ইত্যাদি।
11. অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কী শব্দ বলে?
a) দেশি শব্দ
b) বিদেশি শব্দ
c) তৎসম শব্দ
d) বাংলা শব্দ
Answer: দেশি শব্দ
Explanation: অনার্য জাতি বা ভারতের আদিবাসী জনগোষ্ঠী (যেমন—দ্রাবিড়, মুণ্ডা, কোল) যেসব শব্দ ব্যবহার করতেন, সেগুলোকে প্রধানত দেশি শব্দ বা আদি-অনার্য শব্দ বলা হয়।
12. 'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
a) তুর্কি
b) ফারসি
c) পর্তুগিজ
d) আরবি
Answer: আরবি
Explanation: মহকুমা - আরবি শব্দ। এ ভাষা থেকে আগত আরও কয়েকটি শব্দ হলো - তসবি, তওবা, বাকি, নগদ, রায়, কলম, দোয়াত, এজলাস, উকিল ইত্যাদি।
13. কোনটি প্রশাসনিক শব্দ?
a) নালিশ
b) নমুনা
c) কলেজ
d) রপ্তানি
Answer: নালিশ
Explanation: নালিশ - প্রশাসনিক শব্দ নমুনা - বিবিধ শব্দ কলেজ - ইংরেজি শব্দ রপ্তানি - বিবিধ শব্দ।
14. কোনটি ফারসি ভাষা থেকে আগত শব্দ?
a) হালাল
b) বেগম
c) ব্যাগ
d) গায়েব
Answer: বেগম
Explanation: হালাল, গায়েব - আরবি শব্দ বেগম - ফারসি শব্দ ব্যাগ - ইংরেজি শব্দ
15. 'চশমা' কোন ভাষার শব্দ?
a) আরবি
b) ফারসি
c) পর্তুগিজ
d) ওলন্দাজ
Answer: ফারসি
Explanation: 'চশমা' একটি ফারসি ভাষার শব্দ।
16. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি শব্দ?
a) কিতাব
b) পেন্সিল
c) কারখানা
d) আনারস
Answer: পেন্সিল
Explanation: কিতাব - আরবি শব্দ পেন্সিল - ইংরেজি শব্দ কারখানা - ফারসি শব্দ আনারস - পর্তুগিজ শব্দ
17. নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ?
a) আলমারি, গুদাম
b) চাহিদা, শিখ
c) চা, চিনি
d) কুপন, ডিপো
Answer: আলমারি, গুদাম
Explanation: পর্তুগিজ শব্দ: কেদারা, কেরানি, কামরা, কাপ্তান, কামান, সাবান, কার্তুজ, কম্পাস, কর্নেল, জানালা, গামলা, বেহালা, চাবি, আলমারি, আলপিন, আলকাতরা, সায়া, কামিজ, সালোয়ার, তোয়ালে, ফিতা, বালতি, বোতল, বোতাম, পাউরুটি, পাদ্রি ইত্যাদি।
18. নিচের কোনটি মুণ্ডারী ভাষার শব্দ?
a) চাকু
b) চুলা
c) চিনি
d) চাকর
Answer: চুলা
Explanation: বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন : কোল, মুণ্ডা প্রভৃতি ) ভাষা অ সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে । এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয় । অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে । যেমন : - কুড়ি(বিশ) : কোলভাষা, - পেট(উদর) : তামিল ভাষা, - চুলা(উনুন) : মুণ্ডারী ভাষা । এরূপ - ডিঙি, কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি, ডিঙা, ঝাঁটা, ইত্যাদি দেশি শব্দ।
19. কোনটি পাঞ্জাবি শব্দ?
a) চাহিদা
b) তোপ
c) চাকর
d) কোনোটিই নয়
Answer: চাহিদা
Explanation: চাহিদা, শিখ - পাঞ্জাবি শব্দ চাকর, চাকু, তোপ, দারোগা - তুর্কি শব্দ।
20. তামিল ভাষার শব্দ কোনটি?
a) পেট
b) কুলা
c) চুলা
d) কুড়ি
Answer: পেট
Explanation: বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন : কোল, মুণ্ডা প্রভৃতি ) ভাষা অ সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে । এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয় । অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে । যেমন : - কুড়ি(বিশ) : কোলভাষা, - পেট(উদর) : তামিল ভাষা, - চুলা(উনুন) : মুণ্ডারী ভাষা । এরূপ - ডিঙি, কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি, ডিঙা, ঝাঁটা, ইত্যাদি দেশি শব্দ।
21. 'পকেটমার' শব্দটি কোন শ্রেণির?
a) তৎসম
b) দেশি
c) বিদেশি
d) মিশ্র
Answer: মিশ্র
Explanation: 'পকেটমার' শব্দটি একটি মিশ্র শব্দ এবং ব্যাকরণগতভাবে এটি একটি উপপদ তৎপুরুষ সমাস (পকেট মারে যে)।
22. কোন শব্দ দ্বৈতটিতে ফারসি শব্দ নেই?
a) হাট-বাজার
b) ডাক্তার-খানা
c) হেড-মৌলভী
d) পকেট-মার
Answer: পকেট-মার
Explanation: হাট-বাজার - ( বাংলা + ফারসি) ডাক্তার-খানা - (ইংরেজি + ফারসি) হেড-মৌলভী - (ইংরেজি + ফারসি) পকেট-মার - ( ইংরেজি + বাংলা)
23. বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে......বলে।
a) পারিভাষিক শব্দ
b) লেখ্য রীতি
c) কথ্য ভাষা
d) সাধু ভাষা
Answer: পারিভাষিক শব্দ
Explanation: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।
24. 'ডাক্তারখানা' মিশ্র শব্দটি কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
a) ইংরেজি + আরবি
b) ইংরেজি + ফারসি
c) ইংরেজি + বাংলা
d) ইংরেজি + হিন্দি
Answer: ইংরেজি + ফারসি
Explanation: 'ডাক্তারখানা' একটি মিশ্র শব্দ যা ইংরেজি ও ফারসি ভাষার শব্দ নিয়ে গঠিত।
25. 'হাট-বাজার' কোন জাতীয় মিশ্র শব্দ?
a) বাংলা + ইংরেজি
b) ইংরেজি + বাংলা
c) তৎসম + ফারসি
d) বাংলা + ফারসি
Answer: বাংলা + ফারসি
Explanation: 'হাট-বাজার' একটি বাংলা + ফারসি মিশ্র শব্দ।
26. 'Oxygen' এর ভাবানুবাদমূলক প্রতিশব্দ কোনটি?
a) উদযান
b) সহযান
c) অম্লজান
d) অক্সিজেন
Answer: অম্লজান
Explanation: Oxygen (অক্সিজেন) এর ভাবানুবাদমূলক বা শাব্দিক প্রতিশব্দ হলো অম্লজান।
27. 'সচিব' কোন ধরনের শব্দ?
a) পারিভাষিক
b) মিশ্র
c) তদ্ভব
d) তৎসম
Answer: পারিভাষিক
Explanation: 'সচিব' একটি পারিভাষিক শব্দ। এটি ইংরেজি 'Secretary' শব্দের বাংলা ভাবানুবাদমূলক প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়।
28. নিচের কোনটি পারিভাষিক শব্দ?
a) লুঙ্গি
b) কিতাব
c) স্নাতকোত্তর
d) আনারস
Answer: স্নাতকোত্তর
Explanation: graduate, masters, postgraduate হল "স্নাতকোত্তর"-এর ইংরেজি তে শীর্ষ অনুবাদ।
29. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?
a) অপিনিহিতি
b) পারিভাষিক শব্দ
c) রূঢ়ি শব্দ
d) তৎসম শব্দ
Answer: পারিভাষিক শব্দ
Explanation: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।
30. কোনটি মিশ্র শব্দ?
a) চা-চিনি
b) চৌ-হদ্দি
c) নামায-রোযা
d) স্কুল-কলেজ
Answer: চৌ-হদ্দি
Explanation: 'চৌহদ্দি' একটি মিশ্র শব্দ, যা ফারসি এবং আরবি ভাষার সংমিশ্রণে গঠিত হয়েছে।