1. কোন বাক্যটি সঠিক?
a) অধ্যয়নই ছাত্রদের তপস্যা
b) অধ্যয়ন ছাত্রদের তপস্যা
c) অধ্যাপনাই ছাত্রদের তপস্যা
d) অধ্যাপনা ছাত্রদের তপস্যা
Answer: অধ্যয়নই ছাত্রদের তপস্যা
2. কোন বাক্যটি শুদ্ধ?
a) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিৎ
b) আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
c) আবশ্যক ব্যায়ে কৃপণতা অনুচিত
d) আবশ্যকীয় ব্যায়ে কৃপনতা অনুচিত
Answer: আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
3. শুদ্ধ বাক্য কোনটি?
a) আমি সন্তোষ হলাম
b) আমি সন্তোষ হইলাম
c) আমি সন্তুষ্ট হলাম
d) আমি সন্তূষ্ট হলাম
Answer: আমি সন্তুষ্ট হলাম
4. কোন বাক্যটি শুদ্ধ?
a) একটা গোপন কথা বলি
b) একটি গোপনীয় কথা বলি
c) একটি গুপ্ত কথা বলি
d) একটি গোপন কথা বলি
Answer: একটি গোপনীয় কথা বলি
5. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
a) 'গীতাঞ্জলি' পড়েছ কি?
b) এ কথা প্রমাণ হয়েছে।
c) অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
d) আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
Answer: 'গীতাঞ্জলি' পড়েছ কি?
6. শুদ্ধ বাক্যটি দেখান?
a) তুমি কী আজ যাবে?
b) তুমি কি আজ যাবে?
c) তুমি কী অদ্য যাবে?
d) তুমি কী আজ যাইবে?
Answer: তুমি কি আজ যাবে?
7. সঠিক বাক্যটি চিহ্নিত করুন?
a) তুমি, রাসেল ও আমি নৌবিহারে যাব
b) রাসেল ও আমি, তুমি নৌবিহারে যাব
c) তুমি, আমি ও রাসেল নৌবিহারে যাব
d) রাসেল, তুমি ও আমি নৌবিহারে যাব
Answer: তুমি, রাসেল ও আমি নৌবিহারে যাব
8. কোন বাক্যটি শুদ্ধ?
a) তাহার জীবন সংশয়পূর্ণ
b) তাহার জীবন সংশয়াপূর্ণ
c) তাহার জীবন সংশয়ময়
d) তাহার জীবন সংশয়ভরা
Answer: তাহার জীবন সংশয়াপূর্ণ
9. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন।
a) আমি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি
b) তিনি স্বস্ত্রীকে এসেছেন
c) তিনি সাক্ষ্য দেবেন না
d) তার কথার মাধুর্যতা নেই
Answer: তিনি সাক্ষ্য দেবেন না
10. কোন বাক্যটি শুদ্ধ?
a) তার এখন সংকটাপন্ন অবস্থা
b) তার এখন সংকট অবস্থা
c) তার এখন সংকটজনক অবস্থা
d) তার এখন শংকটজনক অবস্থা
Answer: তার এখন সংকটাপন্ন অবস্থা
11. কোন বাক্যটি শুদ্ধ?
a) দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
b) দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
c) দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
d) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
Answer: দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
12. শুদ্ধ বাক্য কোনটি?
a) দুর্বলতাবশত অনাথিণী বসে পড়ল
b) দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল
c) দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
d) দুর্বলবশত অনাথা বসে পড়ল
Answer: দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
13. কোন বাক্যটি শুদ্ধ?
a) বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
b) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
c) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
d) বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতম
Answer: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
Read More:
14. কোন বাক্যটি শুদ্ধ?
a) বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
b) তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে
c) মেয়েটি দারুন সবুদ্ধিমতী
d) আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
Answer: বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
15. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
a) বিরাট গরু-ছাগলের হাট
b) বিরাট গরু ও বিরাট ছাগলের হাট
c) গরু-ছাগলের বিরাট হাট
d) বিরাট গবাদি পশুর হাট
Answer: গরু-ছাগলের বিরাট হাট
16. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
a) কেবল মাত্র তুমি যাবে
b) এতে আশ্চর্য হলাম
c) বিবিধ জিনিস কিনলাম
d) এ সংবাদে সন্তোষ হলাম
Answer: বিবিধ জিনিস কিনলাম
17. নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?
a) বাহুল্য বর্জনে সুখ আসে
b) নিরপরাধ লোকের থাকে দৃঢ় আত্মপ্রত্যয়
c) সর্ববিষয়ে বাহুল্য বর্জন করবে
d) বাহুল্য বর্জন করা বোকামি
Answer: সর্ববিষয়ে বাহুল্য বর্জন করবে
18. সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ?
a) এখানে সে ফিরে আসেনি
b) তিনি মূর্চিত হয়ে পড়েছেন
c) সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
d) তুমি তার কথা বিশ্বাস করো না
Answer: সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
19. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
a) অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার
b) সাবধানপূর্বক চলবে
c) আমি সন্তোষ হলাম
d) সে আরোগ্য লাভ করেছে
Answer: সে আরোগ্য লাভ করেছে
20. কোন বাক্যটি শুদ্ধ?
a) সবিনয়পূর্বক নিবেদন
b) বিনয়পূর্বক নিবেদন
c) সবিনয় নিবেদন
d) সবিনয়ের সঙ্গে নিবেদন
Answer: সবিনয় নিবেদন
21. শুদ্ধ কোনটি?
a) সে এমন রূপসী যেন অপ্সরা
b) সে এমন রূপসী যেন অপ্সরী
c) সে এমন রূপবতী যেন অপ্সরা
d) সে এমন রূপবতী যেন অপ্সরী
Answer: সে এমন রূপবতী যেন অপ্সরা
22. কোনটি শুদ্ধ বাক্য?
a) লোকটা নির্দোষী
b) মিনিকে দেখে মিলু অবাক হইল
c) ভাইয়ে ভাইয়ে ঐক্যতা নাই
d) বাংলাদেশ সমৃদ্ধ দেশ
Answer: বাংলাদেশ সমৃদ্ধ দেশ
23. নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?
a) নিরপরাধ লোকেরা বোকা মানুষ
b) নিরপরাধ লোকের থাকে দৃঢ় প্রত্যয়
c) নিরপরাধী লোক কাহাকেও ভয় পায় না
d) নিরপরাধ লোকেরা কাহারও ক্ষতি করে না
Answer: নিরপরাধ লোকের থাকে দৃঢ় প্রত্যয়
24. কোন বাক্যটি শুদ্ধ?
a) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন
b) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন
c) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ দিলেন
d) তিনি তোমার বিরুদ্ধে স্বাক্ষ্য দিলেন
Answer: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন
25. কোন বাক্যটি সঠিক?
a) আমার কথাই প্রমান হলো
b) আমার কথাই প্রমাণিত হলো
c) আমার কথাই প্রামান্য হলো
d) আমার কথা প্রমাণীত হলো
Answer: আমার কথাই প্রমাণিত হলো