1. ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত কোনটি?
a) শব্দের পরিবর্তন
b) অর্থের পরিবর্তন
c) ধ্বনির পরিবর্তন
d) ভাষার পরিবর্তন
Answer: ভাষার পরিবর্তন
Explanation: ধ্বনি পরিবর্তনের সাথে ভাষার পরিবর্তন সরাসরি সম্পৃক্ত।
2. 'স্কুল > ইস্কুল' ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ায় এর নাম কী?
a) আদি স্বরাগম
b) স্বরলোপ
c) মধ্যস্বরাগম
d) অন্ত্যস্বরাগম
Answer: আদি স্বরাগম
Explanation: 'স্কুল > ইস্কুল' ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার নাম হলো আদি স্বরাগম।
3. 'মধ্যস্বরাগম' এর অপর নাম কী?
a) অসীকরণ
b) সম্প্রকর্ষ
c) বিপ্রকর্ষ
d) বিষমীভবন
Answer: বিপ্রকর্ষ
Explanation: মধ্য স্বরাগমের অপর নাম স্বরভক্তি বা বিপ্রকর্ষ। উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝে স্বরধ্বনি নিয়ে আসলে তাকে মধ্য স্বরাগম, স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে। যেমন: রত্ন > রতন (অ-কার আগমন), প্রীতি > পিরীত (ই-কার আগমন)।
4. কোনটি মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ?
a) স্বপ্ন > স্বপন
b) সত্য > সইত্য
c) বিলাত > বিলিতি
d) ধপাধপ > ধপধপ
Answer: স্বপ্ন > স্বপন
Explanation: উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝে স্বরধ্বনি নিয়ে আসলে তাকে মধ্য স্বরাগম, স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে। যেমন: রত্ন > রতন (অ-কার আগমন), প্রীতি > পিরীত (ই-কার আগমন)।
5. কোনটি স্বরাগমের উদাহরণ?
a) পিরিতি
b) বিলিতি
c) বসতি
d) উড়নি
Answer: পিরিতি
6. কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরকে বলা হয়-
a) অপিনিহিতি
b) অসমীকরণ
c) স্বরসঙ্গতি
d) অন্ত্যস্বরাগম
Answer: অন্ত্যস্বরাগম
7. পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে?
a) বিপ্রকর্ষ
b) স্বরাগম
c) অভিশ্রুতি
d) অপিনিহিতি
Answer: অপিনিহিতি
8. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে?
a) পরাগত
b) সম্প্রকর্ষ
c) স্বরসঙ্গতি
d) অসমীকরণ
Answer: অসমীকরণ
9. একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
a) স্বরলোপ
b) সমীকরণ
c) অন্তঃস্বরলোপ
d) স্বরসঙ্গতি
Answer: স্বরসঙ্গতি
10. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলে?
a) বিষমীভবন
b) সমীভবন
c) স্বরসঙ্গতি
d) সম্প্রকর্ষ
Answer: সম্প্রকর্ষ
11. শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
a) অপিনিহিতি
b) অসীকরণ
c) ধ্বনি বিপর্যয়
d) বিষমীভবন
Answer: ধ্বনি বিপর্যয়
12. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
a) ইস্কুল
b) রিসকা
c) বসতি
d) বিলিতি
Answer: রিসকা
13. শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করাকে কী বলে?
a) সমীভবন
b) অসমীকরণ
c) মধ্যস্বরলোপ
d) পরাগত সমীভবন
Answer: সমীভবন
14. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
a) সমীভবন
b) বিষমীভবন
c) ব্যঞ্জনদ্বিত্বতা
d) ব্যঞ্জনবিকৃতি
Answer: বিষমীভবন
15. কোনটি বিষমীভবনের উদাহরণ?
a) শরীর
b) গেরাম
c) কপাট
d) জন্ম
Answer: শরীর
Read More:
16. পদের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?
a) অভিশ্রুতি
b) বিষমীভবন
c) স্বরলোপ
d) অন্তর্হতি
Answer: অন্তর্হতি
Explanation: পদের বা শব্দের মাঝখান থেকে কোনো ব্যঞ্জনধ্বনি হারিয়ে যাওয়া বা লোপ পাওয়াকে অন্তর্হতি বলে। উদাহরণ: - আলাহিদা > আলাদা (এখানে মাঝখানের ‘হ’ লোপ পেয়েছে)। - ফলাহার > ফলার (এখানেও ‘হ’ লোপ পেয়েছে)।
17. অপিনিহিতির পরের ধাপ কোনটি?
a) অভিশ্রুতি
b) স্বরলোপ
c) বিষমীভবন
d) সমীভবন
Answer: অভিশ্রুতি
18. মাছুয়া > মেছো- কোন নিয়ম?
a) অভিশ্রুতি
b) অপশ্রুতি
c) অন্তর্হতি
d) সম্প্রকর্ষ
Answer: অভিশ্রুতি
19. নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয়?
a) প্রাতিপদিক
b) অভিশ্রুতি
c) অপিনিহিতি
d) ধ্বনি বিপর্যয়
Answer: প্রাতিপদিক
20. কোনটি বিষমীভবন এর উদাহরণ?
a) অঙ্ক > আঁক
b) লাল > নাল
c) কাচ > কাঁচ
d) পুথি > পুঁথি
Answer: লাল > নাল
21. বড় > বড্ড - এটি কোন ধরনের পরিবর্তন?
a) বিষমীভবন
b) সমীভবন
c) ব্যঞ্জনদ্বিত্ব
d) ব্যঞ্জন-বিকৃতি
Answer: ব্যঞ্জনদ্বিত্ব
Explanation: 'বড় > বড্ড' হলো ব্যঞ্জনদ্বিত্ব (বা ব্যঞ্জন দ্বিত্বকরণ) ধরনের ধ্বনি পরিবর্তন। এখানে মূল শব্দের ‘ড’ ব্যঞ্জনবর্ণটি দ্বিত্ব হয়ে (ড+ড) ‘বড্ড’ হয়েছেযা জোর প্রদান বা জোর দেওয়ার উদ্দেশ্যে ঘটে। এটি সমীভবনেরও একটি বিশেষ রূপ।
22. 'আদি স্বরাগম' এর উদাহরণ কোনটি?
a) রত্ন > রতন
b) স্কুল > ইস্কুল
c) সত্য > সত্যি
d) আজি > আইজ
Answer: স্কুল > ইস্কুল
23. আজি > আইজ- কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
a) অপিনিহিতি
b) মধ্যস্বরাগম
c) স্বরসঙ্গতি
d) অন্ত্য স্বরাগম
Answer: অপিনিহিতি
Explanation: 'আজি' থেকে 'আইজ' হলো অপিনিহিতি (Apenthesis) জনিত ধ্বনি পরিবর্তনের উদাহরণ। এই প্রক্রিয়ায় পরের 'ই'-কার বা 'উ'-কার ব্যঞ্জনের আগে উচ্চারিত হয়।
24. টপ + টপ > টপাটপ- এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
a) অপিনিহিতি
b) অসমীকরণ
c) বিষমীভবন
d) সমীভবন
Answer: অসমীকরণ
Explanation: টপাটপ' হলো অসমীকরণ জনিত ধ্বনি পরিবর্তন। যখন একই স্বর বা ব্যঞ্জনধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য তাদের মাঝখানে একটি অতিরিক্ত স্বরধ্বনি (সাধারণত 'আ'-কার) যুক্ত হয়, তখন তাকে অসমীকরণ বলে। যেমন: টপ + টপ > টপাটপ, ধপ + ধপ > ধপাধপ।
25. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কী বলে?
a) আদি স্বরসঙ্গতি
b) পরাগত স্বরসঙ্গতি
c) প্রগত স্বরসঙ্গতি
d) মধ্য স্বরসঙ্গতি
Answer: প্রগত স্বরসঙ্গতি
Explanation: আদিস্বর বা পূর্বস্বর অনুযায়ী অন্ত্যস্বর বা পরবর্তী স্বর পরিবর্তিত হলে তাকে প্রগত স্বরসঙ্গতি বলে।
26. কোনটি প্রগত স্বরসঙ্গতির উদাহরণ?
a) বিলাতি > বিলিতি
b) দেশি > দিশি
c) বাক্য > বাইক্য
d) মুলা > মুলো
Answer: মুলা > মুলো
27. কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ?
a) ফাগুন
b) সক্কাল
c) ধোপা
d) শরীল
Answer: ধোপা
28. কোনটি অন্তর্হতির উদাহরণ?
a) ফালগুন > ফাগুন
b) বৌদিদি > বৌদি
c) কবাট > কপাট
d) রিকসা > রিসকা
Answer: ফালগুন > ফাগুন