1. পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে?
a) প্রথমে
b) মাঝে
c) শেষে
d) কোথাও না
Answer: শেষে
Explanation: পদাশ্রিত নির্দেশক (যেমন: টা, টি, খানা, খানি, টুকি ইত্যাদি) সাধারণত বিশেষ্য বা বিশেষণ পদের শেষে (পরে) যুক্ত হয়ে বসে।
2. পদাশ্রিত নির্দেশক এর অপর নাম-
a) অনন্বয়ী অব্যয়
b) পদাশ্রিত অব্যয়
c) পদান্বয়ী অব্যয়
d) সমুচ্চয়ী অব্যয়
Answer: পদাশ্রিত অব্যয়
Explanation: পদাশ্রিত নির্দেশকের অপর নাম হলো নির্দেশক বা পদাশ্রিত অব্যয় । এগুলো মূলত বিশেষ্য বা বিশেষণ পদের শেষে যুক্ত হয়ে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে (যেমন- টা, টি, খানা, খানি)। ইংরেজিতে এগুলোকে 'Definite Article' (The)-এর মতো গণ্য করা হয়।
3. যে প্রত্যয় পদের পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় তাকে কী বলে?
a) সংখ্যা
b) পদাশ্রিত নির্দেশক
c) লিঙ্গ
d) উপসর্গ
Answer: পদাশ্রিত নির্দেশক
Explanation: যে প্রত্যয় বা শব্দাংশ পদের পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা (যেমন: -টা, -টি, -খানা, -খানি, -জন, -টুকু) বোঝায়, তাকে পদাশ্রিত নির্দেশক (Definite Article) বলে।
4. বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায়-
a) A-কে
b) An-কে
c) The-কে
d) A, An ও The-কে
Answer: The-কে
Explanation: বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি Definite Article 'The'-এর স্থানীয়।
5. পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা হয় কিসের ভেদে?
a) ক্রিয়া
b) বাক্য
c) বচন
d) অর্থ
Answer: বচন
Explanation: পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা মূলত বচন (একবচন ও বহুবচন) ভেদে হয়ে থাকে। এছাড়া অর্থের (নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা) ভিন্নতার ওপর ভিত্তি করেও এগুলোর ব্যবহার পরিবর্তিত হয়।
6. টি, টা, খানা, খানি নির্দেশকগুলো কখন ব্যবহৃত হয়?
a) একবচনে
b) বহুবচনে
c) উভয় বচনে
d) স্বল্পতা
Answer: একবচনে
Explanation: একবচনাত্মক – টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়। যেমন- টাকাটা, বাড়িটা, - কাপড়খানা, বইখানি, লাঠিগাছা, চুড়িগাছি ইত্যাদি।
7. পরিমাণের স্বল্পতা বুঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হ?
a) টুকু
b) টা
c) গুলো
d) এক
Answer: টুকু
8. 'টো' পদাশ্রিত নির্দেশকটি কেবল কোন সংখ্যাবাচক শব্দের সাথে ব্যবহৃত হয়?
a) পাঁচ
b) তিন
c) দুই
d) চার
Answer: দুই
9. এক-এর সাথে টা, টি যুক্ত হলে কী বোঝায়?
a) নির্দিষ্টতা
b) অনির্দিষ্টতা
c) পরিমাণ
d) সংখ্যা
Answer: অনির্দিষ্টতা
Explanation: ‘এক’ শব্দের সঙ্গে টা, টি, যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়। যেমন- একটি দেশ, সে যেমনই হোক দেখতে। কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়। যেমন- তিনটি টাকা, দশটি বছর।
10. 'এক' ব্যতীত অন্য কোন সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত হলে কী বোঝায়?
a) নির্দিষ্টতা
b) অনির্দিষ্টতা
c) সুনির্দিষ্টতা
d) সংখ্যা
Answer: নির্দিষ্টতা
Explanation: ‘এক’ শব্দের সঙ্গে টা, টি, যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়। যেমন- একটি দেশ, সে যেমনই হোক দেখতে। কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়। যেমন- তিনটি টাকা, দশটি বছর।
11. সারাটি বিকেল ওর অপেক্ষায় বসে আছি -এখানে 'টি' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
a) অর্থপূর্ণভাবে
b) দ্ব্যর্থহীনভাবে
c) সার্থকভাবে
d) নিরর্থকভাবে
Answer: নিরর্থকভাবে
Explanation: নিরর্থকভাবেও নির্দেশক টা, টি-র ব্যবহার লক্ষণীয়। যেমন- সারাটি সকাল তোমার আশায় বসে আছি। ন্যাকামিটা এখন রাখ।
12. নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার-
a) জামাটি লাল
b) গানটি শুনেছি
c) বিকালটা সুন্দর
d) পড়াটা ভালো লাগে না
Answer: বিকালটা সুন্দর
Explanation: নিরর্থকভাবেও নির্দেশক টা, টি-র ব্যবহার লক্ষণীয়। যেমন- সারাটি সকাল তোমার আশায় বসে আছি। ন্যাকামিটা এখন রাখ।
13. নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার হয়েছে কোন বাক্যটিতে?
a) সেইটেই আমার প্রিয় কলম
b) গোটা দেশই ছারখার হয়ে গেছে
c) সবটুকু ওষুধই খেয়ে ফেলো
d) ন্যাকামিটা এখন রাখ
Answer: ন্যাকামিটা এখন রাখ
Explanation: নিরর্থকভাবেও নির্দেশক টা, টি-র ব্যবহার লক্ষণীয়। যেমন- সারাটি সকাল তোমার আশায় বসে আছি। ন্যাকামিটা এখন রাখ।
Read More:
14. 'নির্দেশক সর্বনাম' এর সাথে টা, টি যুক্ত হলে তা কী হয়?
a) উৎকৃষ্ট
b) সুনির্দিষ্ট
c) নিকৃষ্ট
d) অস্পষ্ট
Answer: সুনির্দিষ্ট
Explanation: নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়। যেমন – ওটি যেন কার তৈরি? এটা নয় ওটা আন । সেইটেই ছিল আমার প্রিয় কলম ।
15. সেইটেই ছিল আমার প্রিয় কলম। বাক্যটিতে 'টেই' পদাশ্রিত নির্দেশক কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
a) নির্দিষ্টতা
b) অনির্দিষ্টতা
c) সুনির্দিষ্টতা
d) নিরর্থকতা
Answer: সুনির্দিষ্টতা
Explanation: নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়। যেমন – ওটি যেন কার তৈরি? এটা নয় ওটা আন । সেইটেই ছিল আমার প্রিয় কলম ।
16. 'ছুঁয়োনা ছুঁয়োনা ওটি লজ্জাবতী লতা'- এই বাক্যে কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক?
a) ছুঁয়োনা
b) ওটি
c) লজ্জাবতী
d) লতা
Answer: ওটি
17. এক, এক যে, গোটা- ইত্যাদি শব্দ আগে বসে কী প্রকাশ করে?
a) সংকীর্ণতা
b) সীমাবদ্ধতা
c) অনির্দিষ্টতা
d) অবরুদ্ধতা
Answer: অনির্দিষ্টতা
18. বহুবচন শব্দের আগে বসে কোনটি?
a) গোটা
b) খানা
c) টুকু
d) পাটি
Answer: গোটা
19. 'গোটা' শব্দের আগে বসে...... বোঝায়।
a) সুনির্দিষ্টতা
b) অনির্দিষ্টতা
c) সুনির্দিষ্টতা
d) নিরর্থকতা
Answer: অনির্দিষ্টতা
Explanation: 'গোটা’ শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়। যেমন- গোটা দেশই ছারখার হয়ে গেছে। গোটাদুই কমলালেবু আছে (অনির্দিষ্ট)।
20. কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য?
a) গাছা
b) পাটি
c) গাছি
d) গোটা
Answer: গোটা
Explanation: ‘গোটা’ বচনবাচক শব্দটির আগে বসে এবং খানা, খানি পরে বসে। এগুলো নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য। ‘গোটা’ শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়। যেমন- গোটা দেশই ছারখার হয়ে গেছে। গোটাদুই কমলালেবু আছে (অনির্দিষ্ট)। দুখানা কম্বল চেয়েছিলাম (নির্দিষ্ট)। গোটাসাতেক আম এনো। একখানা বই কিনে নিও (অনির্দিষ্ট)।
21. কবিতায় নির্দিষ্টার্থে কোন পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়?
a) খানা
b) খানি
c) গোটা
d) পাটি
Answer: খানি
Explanation: কবিতায় বিশেষ অর্থে ‘খানি’ নির্দিষ্টার্থে ব্যবহৃত হয়। যথা—‘আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধনখানি ।
22. কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?
a) কেতা
b) টো
c) গাছি
d) গুলিন
Answer: টো
Explanation: টাক, টুক, টুকু, টো ইত্যাদি পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহৃত হয়। যেমন – পোয়াটাক দুধ দাও (অনির্দিষ্টতা)। সবটুকু ওষুধই খেয়ে ফেলো (নির্দিষ্টতা)।
23. পোয়াটাক দুধ দাও - এ বাক্যে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে?
a) নির্দিষ্টতা
b) অনির্দিষ্টতা
c) সুনির্দিষ্টতা
d) অতিঅনির্দিষ্টতা
Answer: অনির্দিষ্টতা
Explanation: টাক, টুক, টুকু, টো ইত্যাদি পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহৃত হয়। যেমন – পোয়াটাক দুধ দাও (অনির্দিষ্টতা)। সবটুকু ওষুধই খেয়ে ফেলো (নির্দিষ্টতা)।
24. বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ কোনগুলো?
a) কেতা, পাটি
b) গোটা, টা
c) খানা, টুকু
d) গুলো, গুলি
Answer: কেতা, পাটি
Explanation: বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে কয়েকটি শব্দ: তা, পাটি ইত্যাদি। যেমন - তা : দশ তা কাগজ দাও পাটি: আমার এক পাটি জুতো ছিঁড়ে গেছে।
25. 'ছেলেটা অঙ্কে কাঁচা'- বাক্যে 'টা' কী প্রকাশ করছে?
a) সমার্থকতা
b) নিরর্থকতা
c) নির্দিষ্টতা
d) অনির্দিষ্টতা
Answer: নির্দিষ্টতা
Explanation: 'ছেলেটা অঙ্কে কাঁচা'—বাক্যে 'টা' পদাশ্রিত নির্দেশক হিসেবে নির্দিষ্টতা (definite) বা সুনির্দিষ্ট করে একটি ছেলেকে বোঝাচ্ছে।