1. তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। এটি কি ধরনের বাক্য?
a) সরল বাক্য
b) যৌগিক বাক্য
c) জটিল বাক্য
d) কোনটিই নয়
Answer: সরল বাক্য
2. তামরস' শব্দের অর্থ কোনটি?
a) পদ্ম
b) জবা
c) শাপলা
d) তামাক
Answer: পদ্ম
3. নিচের কোন বানানটি শুদ্ধ?
a) প্রতিচী
b) প্রতীচী
c) প্রতীচি
d) প্রতিচি
Answer: প্রতীচী
4. জগতের মাঝে কত বিচিত্র তুমি হে- তুমি বিচিত্র রূপিনী” চরণটি কার লেখা?
a) কাজী নজরুল ইসলাম
b) প্রমথ চৌধুরী
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) বেগম রোকেয়া
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
5. স্ত্রী' শব্দটিতে কয়টি বর্ণ আছে?
a) ১টি
b) ২টি
c) ৩টি
d) ৪টি
Answer: ৪টি
6. 'আলো ছায়া' শব্দটি কোন সমাস?
a) দ্বন্দ্ব
b) অব্যয়ীভাব
c) তৎপুরুষ
d) কর্মধারায়
Answer: দ্বন্দ্ব
7. যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বুঝায়-
a) বহুব্রীহি সমাস
b) কর্মধারায় সমাস
c) তৎপুরুষ সমাস
d) দ্বন্দ্ব সমাস
Answer: বহুব্রীহি সমাস
8. কোনটি সাধু ভাষারীতির বৈশিষ্ট্য নয়?
a) সাধু ভাষা সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে না
b) সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি
c) সাধু ভাষায় সংস্কৃত শব্দের ব্যবহার বেশি
d) সাধুভাষায় পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট
Answer: সাধু ভাষা সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে না
9. চুলা, সাপ, গ্রহ, ফারসি পর্যায়ক্রমে কোন ভাষার শব্দ?
a) দেশি - তদ্ভব - তৎসম - বিদেশি
b) তৎসম - তদ্ভব - বিদেশি - ফারসি
c) তদ্ভব - বিদেশি - দেশি তৎসম
d) দেশি - বিদেশি - তদ্ভব - তৎসম
Answer: দেশি - তদ্ভব - তৎসম - বিদেশি
10. কোনটি সমার্থক শব্দ নয়?
a) পাবক
b) বহ্নি
c) পবন
d) অনল
Answer: পবন
Explanation: পবন অর্থ বাতাস বাকিগুলো অর্থ আগুন ।
11. বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে” এর এক কথায় প্রকাশ কী?
a) পরিবেদন
b) চিরকুমার
c) লবেজান
d) অভিসার
Answer: পরিবেদন
12. "চটকা” কোন অঞ্চলের লোকসংগীত?
a) রংপুর
b) চট্টগ্রাম
c) বরিশাল
d) সিলেট
Answer: রংপুর
13. কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে একুশে পদক পান?
a) ১৯৭৬
b) ১৯৭৮
c) ১৯৭৭
d) ১৯৭৯
Answer: ১৯৭৬
14. সূর্য দীঘল বাড়ি' আবু ইসহাক রচিত একটি
a) নাটক
b) প্রবন্ধ
c) আত্মজীবনী
d) উপন্যাস
Answer: উপন্যাস
15. মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কী?
a) গাজীমিয়া
b) জরাসন্ধ
c) বনফুল
d) ভ্রমর
Answer: গাজীমিয়া
16. পদ বিবেচনায় শব্দ কত প্রকার?
a) পাঁচ
b) সাত
c) আট
d) দশ
Answer: আট
17. 'চশমা' কোন ভাষার শব্দ?
a) তুর্কি
b) আরবি
c) ফারসি
d) পর্তুগিজ
Answer: ফারসি
18. 'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
a) পুর্তুগিজ
b) ফারসি
c) তুর্কি
d) আরবি
Answer: আরবি
19. কোন ধরনের পদের সাথে নির্দেশনা যুক্ত হয় না?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) সর্বনাম
d) ক্রিয়া
Answer: ক্রিয়া
20. বচন অর্থ কী?
a) সংখ্যার ধারণা
b) ক্রমের ধারণা
c) গণনার ধরণা
d) পরিমাপের ধারণা
Answer: সংখ্যার ধারণা
21. ক্রিয়ার মূল অংশকে কী বলে?
a) শব্দ
b) ধাতু
c) শব্দমূল
d) ক্রিয়া বিভক্তি
Answer: ধাতু
22. কোন বাক্যটিতে নির্দেশক ভাব প্রকাশ করে?
a) সত্য বলবে
b) তোমার নাম কী?
c) শিক্ষককে মান্য করো
d) মানুষ হও
Answer: তোমার নাম কী?
23. বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কী বলে?
a) বর্ণ
b) পদ
c) বর্গ
d) শব্দ
Answer: বর্গ
24. সাধারণ বাক্যের প্রধান অংশ কয়টি?
a) দুটি
b) তিনটি
c) চারটি
d) পাঁচটি
Answer: দুটি
Explanation: প্রধান অংশ দুটি উদ্দেশ্য এবং বিধেয়।
25. বাচ্য বলতে বোঝায়-
a) বাক্যের অর্থ
b) বাক্যের ভাব
c) বাক্যের প্রকাশভঙ্গি
d) বাক্যের প্রয়োগ
Answer: বাক্যের প্রকাশভঙ্গি
26. 'পটল তোলা' এর সমার্থক বাগধারা কোনটি?
a) অক্কা পাওয়া
b) তালকানা প্রানীতির
c) ডুব মারা
d) ভরাডুবি
Answer: অক্কা পাওয়া
27. 'গোঁফ খেজুরে' কোন অর্থে প্রয়োগ করা হয়?
a) খুব চৌকশ অর্থে
b) নিতান্ত অলস অর্থে
c) যার বড় গোঁফ আছে অর্থে
d) চাটুকার অর্থে
Answer: নিতান্ত অলস অর্থে
28. রাত' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
a) অবনি
b) দ্রুম
c) শর্বরী
d) মরুত
Answer: শর্বরী
29. চাঁদ' শব্দের প্রতিশব্দ কোনটি?
a) নিশাকর
b) অর্ণব
c) আদিত্য
d) সবিতা
Answer: নিশাকর
30. ভূত' এর বিপরীত শব্দ হলো-
a) পেতনি
b) ভবিষ্যৎ
c) ভীতু
d) ভূত
Answer: ভবিষ্যৎ
31. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রযোগ আছে?
a) পদাবলী
b) চর্যাপদ
c) গীতগোবিন্দ
d) চৈতন্যজীবনী
Answer: চর্যাপদ
32. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?
a) যৌগিক ধ্বনি
b) মৌলিক স্বরধ্বনি
c) অক্ষর
d) বর্ণ
Answer: অক্ষর
33. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) অর্ণব
b) প্রসূন
c) অর্ক
d) পল্লব
Answer: অর্ক
34. 'Null and Void' এর বাংলা পরিভাষা কোনটি?
a) বাতিল
b) মামুলি
c) পালাবদল
d) নিরপেক্ষ
Answer: বাতিল
35. কত সালে 'মেঘনাদবধ কাব্য' প্রথম প্রকাশিত হয়?
a) ১৮৬০
b) ১৮৬১
c) ১৮৬৫
d) ১৮৬৭
Answer: ১৮৬১
36. কোন বানানটি শুদ্ধ?
a) নিশিথিনী
b) নিশীথীনি
c) নিশিথীনি
d) নিশীথিনী
Answer: নিশীথিনী
37. 'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
a) ফার্সি
b) পর্তুগিজ
c) তুর্কি
d) আরবি
Answer: তুর্কি
38. "Quarterly” শব্দের অর্থ কী?
a) সাপ্তাহিক
b) বার্ষিক
c) পাক্ষিক
d) ত্রৈমাসিক
Answer: ত্রৈমাসিক
39. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
a) শাহ মুহম্মদ সগীর
b) মুহম্মদ খান
c) সৈয়দ সুলতান
d) আলাওল
Answer: শাহ মুহম্মদ সগীর
40. বাক্যের তিনটি গুণ কী কী?
a) আকাঙ্ক্ষা, আসত্তি, বিধেয়
b) আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
c) যোগ্যতা, উদ্দেশ্য, বিধেয়
d) কোনটিই নয়
Answer: আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
41. জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
a) জন + ইক
b) জনৈ + এক
c) জন + এক
d) জন + ঈক
Answer: জন + এক
42. সমাস ভাষাকে কি করে?
a) সংক্ষেপ করে
b) অর্থপূর্ণ করে
c) বিস্তৃত করে
d) সবগুলো
Answer: সংক্ষেপ করে
43. 'অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো
a) সমক্ষ
b) প্রত্যক্ষ
c) পরোক্ষ
d) নিরপেক্ষ
Answer: সমক্ষ
44. 'বীরবল' কার ছদ্মনাম?
a) বলাইচাঁদ মুখোপাধ্যায়
b) প্রমথ চৌধুরী
c) নবীনচন্দ্র সেন
d) সুধীন্দ্রনাথ দত্ত
Answer: প্রমথ চৌধুরী
45. কোনটি ঐতিহাসিক নাটক?
a) শর্মিষ্ঠা
b) রাজসিংহ
c) পলাশীর যুদ্ধ
d) রক্তাক্ত প্রান্তর
Answer: রক্তাক্ত প্রান্তর
46. কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
a) নিখুঁত কেলাসচাভিল
b) অবহেলা
c) আনমনা কী কিনির্জী
d) নিমরাজী
Answer: নিমরাজী
47. বৈরাগ্য সাধনে সে আমার নয়। শূন্যস্থান পূরণ কর।
a) আনন্দ
b) মুক্তি
c) বিশ্বাস
d) আশ্বাস
Answer: মুক্তি
48. 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
a) নির্ভয়
b) বিস্ময়
c) প্রত্যয়
d) দ্বিধা
Answer: প্রত্যয়
49. কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে?
a) তিনিই সমাজের মাথা
b) মাথা খাটিয়ে কাজ করবে
c) লজ্জায় আমার মাথা কাটা গেলো
d) মাথা নেই তার মাথা ব্যাথা
Answer: মাথা খাটিয়ে কাজ করবে
50. কোনটি তদ্ভব শব্দ?
a) চাঁদ
b) সূর্য
c) নক্ষত্র
d) গগন
Answer: চাঁদ