1. যে সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ হয় না তাকে বলে-
ক)
প্রাদি সমাস
খ)
নিত্য সমাস
গ)
কর্মধারয় সমাস
ঘ)
অলুক সমাস
উত্তর:
অলুক সমাস
ব্যাখ্যা:
যে সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলুক সমাস বলে।
2. কাজী নজরুল ইসলাম সম্পাদিত সাহিত্য পত্রিকা কোনটি?
ক)
মাহে নও
খ)
সওগাত
গ)
কালিকলম
ঘ)
ধুমকেতু
উত্তর:
ধুমকেতু
ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলাম সম্পাদিত উল্লেখযোগ্য সাহিত্য ও রাজনৈতিক পত্রিকা হলো ধূমকেতু (১৯২২), লাঙল (১৯২৫) এবং নবযুগ (১৯২০).
3. যে ভূমিতে ফসল জন্ময় না-
ক)
পতিত
খ)
অনুর্বর
গ)
ঊষর
ঘ)
বন্ধ্যা
উত্তর:
ঊষর
ব্যাখ্যা:
যে জমিতে ফসল জন্মায় না, তাকে এক কথায় ঊষর।
4. নিচের কোন বানানটি সঠিক?
ক)
ষ্টেশন
খ)
স্টেশন
গ)
ষ্টেসন
ঘ)
স্টেসন
উত্তর:
স্টেশন
5. মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য কী?
ক)
মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
খ)
চাষী জীবনের করুণচিত্র
গ)
জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ
ঘ)
চরবাসীদের দুঃখী জীবন
উত্তর:
জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ
ব্যাখ্যা:
মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'পদ্মানদীর মাঝি' (১৯৩৬)-র মূল উপজীব্য হলো পদ্মা নদীর তীরবর্তী কেতুপুর গ্রামের দরিদ্র জেলে ও মাঝিদের নিত্যদিনের বেঁচে থাকার সংগ্রাম, অভাব-অনটন এবং প্রকৃতির নির্মমতার সাথে লড়াই।
6. শুদ্ধ বানান কোনটি?
ক)
দুর্বলতাবশত অনাথিণী বসে পড়ল
খ)
দুর্বলতাবশত অনাথীনর বসে পড়ল
গ)
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
ঘ)
দুর্বলতবশত অনাথা বসে পড়ল
উত্তর:
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
7. 'অর্ধেক নারী (মানবী) তুমি অর্ধেক কল্পনা।'- উদ্ধৃতিটির রচয়িতা কে?
ক)
রবীন্দ্রনাথ ঠাকুর
খ)
কাজী নজরুল ইসলাম
গ)
হুমায়ূন আহমেদ
ঘ)
বেগম রোকেয়া
উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা:
'অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা'—উদ্ধৃতিটির রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই বিখ্যাত চরণটি তাঁর ১৮৯০ সালে প্রকাশিত 'মানসী' কাব্যগ্রন্থের (কবিতা) অন্তর্ভুক্ত।
8. হাইফেন কোথায় বসে?
ক)
দুই বাক্যের সংযোগ দেখাতে
খ)
দুই শব্দের সংযোগ দেখাতে
গ)
বাক্যে উদ্ধৃতি প্রয়োগ করতে
ঘ)
উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে
উত্তর:
দুই শব্দের সংযোগ দেখাতে
ব্যাখ্যা:
হাইফেন ( - ) প্রধানত পাশাপাশি দুই বা ততোধিক শব্দ বা পদকে জোড়া লাগিয়ে একটি পদে পরিণত করতে, সমাসবদ্ধ পদে, এবং একই সাথে উচ্চারিত শব্দাংশ বা পদগুচ্ছের মাঝে বসে।
9. 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' -কার লেখা?
ক)
এস. ওয়াজেদ আলী
খ)
আবুল হাসেম
গ)
আবুল মনসুর আহমেদ
ঘ)
আবুল হোসেন
উত্তর:
আবুল মনসুর আহমেদ
10. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক)
ক্রীতদাসের হাসি
খ)
মাটি আর অশ্রু
গ)
হাঙর নদী গ্রেনেড
ঘ)
সারেং বউ
উত্তর:
হাঙর নদী গ্রেনেড
ব্যাখ্যা:
'হাঙর নদী গ্রেনেড' সেলিনা হোসেন রচিত একটি কালজয়ী ও জনপ্রিয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, যা ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
11. 'মনোরমা' বঙ্কিমের কোন উপন্যাসের চরিত্র?
ক)
কৃষ্ণকান্তের উইল
খ)
দুর্গেশনন্দিনী
গ)
মৃণালিনী
ঘ)
বিষবৃক্ষ
উত্তর:
মৃণালিনী
ব্যাখ্যা:
মনোরমা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ঐতিহাসিক উপন্যাস 'মৃণালিনী' (১৮৬৯)-এর একটি অন্যতম প্রধান নারী চরিত্র।
12. কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক)
চম্পাবতী
খ)
বিরহ বিলাপ
গ)
গঙ্গামণি
ঘ)
লাজুকতা
উত্তর:
বিরহ বিলাপ
ব্যাখ্যা:
মহাকবি কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ হলো 'বিরহ বিলাপ' । এটি ১৮৭০ সালে প্রকাশিত হয়, যখন কবির বয়স ছিল মাত্র তেরো বছর।
13. বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?
ক)
রবীন্দ্রনাথ ঠাকুরকে
খ)
রাজশেখর বসুকে
গ)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
ঘ)
বিহারীলাল চক্রবর্তীকে
উত্তর:
বিহারীলাল চক্রবর্তীকে
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কবি বিহারীলাল চক্রবর্তী-কে (১৮৩৫-১৮৯৪)। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে এই বিশেষ অভিধায় ভূষিত করেছিলেন, কারণ তিনিই প্রথম বাংলা কাব্যে গীতিধর্মী, ব্যক্তিগত আবেগ ও প্রকৃতির অনুভূতির সংমিশ্রণ ঘটিয়ে আধুনিক গীতিকবিতার সূচনা করেছিলেন।
14. 'রাবণের চিতা' বাগধারার অর্থ কী?
ক)
অনিষ্টে ইষ্ট লাভ
খ)
সামান্য কিছু দিয়ে ঝগড়া লাগানো
গ)
অরাজক দেশ
ঘ)
চির অশান্তি
উত্তর:
চির অশান্তি
ব্যাখ্যা:
রাবনের চিতা - বাগধারার অর্থ - চির অশান্তি।
তুচ্ছ ঘটনা - সামান্য বিষয়ে ঝগড়া করা।
অনিষ্টে ইষ্ট লাভ - আশায় নৈরাশা।
মগের মুল্লুক - অরাজক দেশ।
15. প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
ক)
শওকত আলী
খ)
আজিজুল হক
গ)
ওসমান গণি
ঘ)
শেখ আজিজুর রহমান
উত্তর:
শেখ আজিজুর রহমান
ব্যাখ্যা:
প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত (পারিবারিক) নাম শেখ আজিজুর রহমান। তিনি ১৯১৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। 'শওকত ওসমান' তাঁর সাহিত্যিক নাম বা ছদ্মনাম, যা তিনি লেখালেখির জন্য ব্যবহার করতেন।
16. নিম্নরেখ কোনটিকে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
ক)
ঘোড়াকে চাবুক মার
খ)
ডাক্তার ডাক
গ)
গাড়ি স্টেশন ছেড়েছে
ঘ)
মুষলধারে বৃষ্টি পড়ছে
উত্তর:
ঘোড়াকে চাবুক মার
17. মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানদের বিরোধ?
ক)
গো-জীবন
খ)
ইসলামের জয়
গ)
এর উপায় কী
ঘ)
বসন্তকুমারী
উত্তর:
গো-জীবন
ব্যাখ্যা:
মীর মশাররফ হোসেনের যে গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ, তা হলো 'গো-জীবন'।
18. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক)
নিখুঁত
খ)
অবহেলা
গ)
আনমনা
ঘ)
নিমরাজি
উত্তর:
নিমরাজি
ব্যাখ্যা:
বাংলা ভাষায় বহুল ব্যবহৃত কিছু বিদেশি উপসর্গ (ফারসি, ইংরেজি, আরবি) হলো: কম, কার, খাস, না, নিম, ফি, বে, বর, বদ্, হেড, সাব, ফুল ইত্যাদি।
আরও পড়ুন:
19. কোন কবির মা-ও একজন কবি ছিলেন?
ক)
বিষ্ণু দে
খ)
শামসুর রাহমান
গ)
জীবনানন্দ দাশ
ঘ)
আহসান হাবীব
উত্তর:
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা:
'রূপসী বাংলার কবি' জীবনানন্দ দাশ-এর মা ছিলেন একজন কবি। তাঁর নাম কুসুমকুমারী দাশ।
20. 'আফতাব' শব্দের সমার্থক কোনটি?
ক)
অর্ণব
খ)
রাতুল
গ)
অর্ক
ঘ)
জলধি
উত্তর:
অর্ক
ব্যাখ্যা:
আফতাব' শব্দের প্রধান সমার্থক শব্দ হলো সূর্য। এছাড়াও এর অন্যান্য সমার্থক শব্দগুলো হলো: অর্ক, রবি, তপন, সবিতা, দিবাকর, ভানু, ভাস্কর, আদিত্য, মার্তণ্ড, প্রভাকর ও মিহির।
21. 'দুর্দিনের দিনলিপি' স্মৃতিগ্রন্থটি কার লেখা?
ক)
আবুল ফজল
খ)
আবদুল কাদির
গ)
জাহানারা ইমাম
ঘ)
মুশতারি শফী
উত্তর:
আবুল ফজল
ব্যাখ্যা:
'দুর্দিনের দিনলিপি' স্মৃতিগ্রন্থটি বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল ফজল-এর লেখা।
22. বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে-
ক)
আরবি থেকে
খ)
হিন্দি থেকে
গ)
উর্দু থেকে
ঘ)
ফারসি থেকে
উত্তর:
ফারসি থেকে
ব্যাখ্যা:
বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে সংস্কৃত (তৎসম) থেকে, তবে বিদেশি ভাষার মধ্যে সবচেয়ে বেশি শব্দ এসেছে ফারসি ভাষা থেকে।
23. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?
ক)
ইছামতী
খ)
মেঘমল্লার
গ)
মৌরিফুল
ঘ)
যাত্রাবদল
উত্তর:
ইছামতী
ব্যাখ্যা:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হলো ইছামতী (১৯৪৯)এটি কোনো গল্পগ্রন্থ বা ছোটগল্পের সংকলন নয়। ইছামতী উপন্যাসটির জন্য তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলোর মধ্যে রয়েছে
24. 'জনৈক' শব্দের সন্ধি বিচ্ছেদ -
ক)
জন + ইক
খ)
জন + এক
গ)
জনৈ + এক
ঘ)
জন + ঈক
উত্তর:
জন + এক
ব্যাখ্যা:
'জনৈক' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো জন + এক।
25. কোনটি সঠিক?
ক)
মহাশ্মশান (নাটক)
খ)
বহিপীর (নাটক)
গ)
কাঁদো নদী কাঁদো (কাব্য)
ঘ)
সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
উত্তর:
বহিপীর (নাটক)
26. 'ব্যক্ত' শব্দের বিপরীতার্থক অর্থ কোনটি?
ক)
ত্যক্ত
খ)
গ্রাহ্য
গ)
দৃঢ়
ঘ)
গূঢ়
উত্তর:
গূঢ়
ব্যাখ্যা:
'ব্যক্ত' শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ হলো গূঢ় (লুক্কায়িত)।
27. 'চর্যাপদ' আবিষ্কৃত হয় কত সালে?
ক)
২০০৭
খ)
১৯০৭
গ)
১৯০৯
ঘ)
১৯১৬
উত্তর:
১৯০৭
ব্যাখ্যা:
চর্যাপদ ১৯০৭ খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে তালপাতায় লেখা এই প্রাচীন পুথিটি উদ্ধার করেন। পরবর্তীতে ১৯১৬ সালে এটি বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে প্রকাশিত হয়।
28. কোন দুটি অঘোষ ধ্বনি?
ক)
চ, ছ
খ)
ড, ঢ
গ)
ব, ভ
ঘ)
দ, ধ
উত্তর:
চ, ছ
29. কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
ক)
আগমনী
খ)
কোরবানী
গ)
প্রলয়োল্লাস
ঘ)
বিদ্রোহী
উত্তর:
প্রলয়োল্লাস
ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২)-এর প্রথম কবিতা হলো "প্রলয়োল্লাস"। এই বিখ্যাত কাব্যগ্রন্থে মোট ১২টি কবিতা রয়েছে, যার শুরুতেই প্রলয়োল্লাস কবিতাটি স্থান পেয়েছে এবং দ্বিতীয় কবিতাটি হলো ‘বিদ্রোহী’।
30. 'চৈতন্য ভাগবত' রচনা করেন কে?
ক)
বৃন্দাবন দাস
খ)
লোচন দাস
গ)
বিদ্যাপতি
ঘ)
জ্ঞানদাস
উত্তর:
বৃন্দাবন দাস
ব্যাখ্যা:
'চৈতন্য ভাগবত' গ্রন্থের রচয়িতা হলেন বৈষ্ণব সন্তকবি বৃন্দাবন দাস ঠাকুর।
31. কোনটি রবীন্দ্রনাথের রচনা?
ক)
চতুরঙ্গ
খ)
চতুষ্কোণ
গ)
চতুর্দশী
ঘ)
চতুষ্পঠী
উত্তর:
চতুরঙ্গ
32. 'For good' এর বাংলা অর্থ কোনটি?
ক)
ভালো হওয়া
খ)
গড়িমসি
গ)
ক্ষণতরে
ঘ)
চিরতরে
উত্তর:
চিরতরে
ব্যাখ্যা:
"For good" এর বাংলা অর্থ হলো "চিরকালের জন্য", "চিরতরে" বা "স্থায়ীভাবে"।
33. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বড়াই কী ধরনের চরিত্র?
ক)
শ্রী রাধার ননদিনী
খ)
রাধাকৃষ্ণের প্রেমের দূতী
গ)
শ্রী রাধার শাশুড়ি
ঘ)
জনৈক গোপবালা
উত্তর:
রাধাকৃষ্ণের প্রেমের দূতী
ব্যাখ্যা:
বড়ু চণ্ডীদাস রচিত ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের বড়াই (বা বড়ায়ি) চরিত্রটি মূলত রাধা ও কৃষ্ণের প্রণয়লীলার ঘটক, দূতী এবং অনুঘটক।
34. চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়?
ক)
দীর্ঘ
খ)
অতিদীর্ঘ
গ)
সংক্ষিপ্ত
ঘ)
অপরিবর্তিত
উত্তর:
সংক্ষিপ্ত
ব্যাখ্যা:
চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত ও সহজতর রূপে ব্যবহৃত হয়, যা মুখের ভাষার কাছাকাছি এবং গতিশীল।
35. ঐতিহাসিক নাটক কোনটি?
ক)
ডাকঘর
খ)
সধবার একাদশী
গ)
নূরজাহান
ঘ)
রাবণবধ
উত্তর:
নূরজাহান
ব্যাখ্যা:
নূরজাহান (১৯০৮) নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি বিখ্যাত ঐতিহাসিক নাটক।