1. 'পত্র' শব্দটির আভিধানিক বা ব্যবহারিক অর্থ কী?
a) যোগাযোগ
b) বিনিময়
c) চিহ্ন বা স্মারক
d) সংযোগ
Answer: চিহ্ন বা স্মারক
2. সুলিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে?
a) ঐতিহাসিক
b) সামাজিক
c) সাংস্কৃতিক
d) সাহিত্যিক
Answer: সাহিত্যিক
Explanation: সুলিখিত পত্র বা চিঠি অনেক সময় সাহিত্যিক মর্যাদা লাভ করে। সুন্দর, শুদ্ধ এবং শৈল্পিক ভাষার প্রয়োগ থাকলে চিঠিপত্র সাধারণ যোগাযোগের গণ্ডি ছাড়িয়ে সাহিত্যের অংশ হয়ে উঠতে পারে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র।
3. পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?
a) পত্রের ভাষা
b) পত্রের বক্তব্য ও বিষয়
c) পত্রের আঙ্গিক
d) স্থান ও তারিখ
Answer: পত্রের বক্তব্য ও বিষয়
Explanation: পত্র লেখার সময় মূলভাব বা মূল বার্তা (Main Message/Purpose) স্পষ্টভাবে তুলে ধরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি সঠিক বিষয়বস্তু, স্পষ্ট গঠন, উপযুক্ত সম্বোধন এবং প্রাসঙ্গিক ভাষা ব্যবহার করা প্রয়োজন, যাতে প্রাপক সহজেই বার্তাটি বুঝতে পারেন।
4. 'লেফাফা' শব্দের অর্থ কী?
a) শাবল
b) বালতি
c) মোড়ক
d) চিঠি
Answer: মোড়ক
Explanation: লেফাফা শব্দের অর্থ হলো খাম, মোড়ক বা আবরণ।
5. একটি পত্রের প্রধান অংশ কয়টি?
a) দুইটি
b) তিনটি
c) চারটি
d) পাঁচটি
Answer: দুইটি
6. সাধারণত পত্রের দুটি অংশ থাকে- এগুলো কী?
a) প্রেরক ও প্রাপকের ঠিকানা
b) শিরোনাম ও পত্রগর্ভ
c) লেখকের স্বাক্ষর ও নাম
d) প্রেরকের ঠিকানা
Answer: শিরোনাম ও পত্রগর্ভ
7. ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে?
a) চার
b) পাঁচ
c) ছয়
d) সাত
Answer: ছয়
8. ব্যক্তিগত পত্রের ওপরের ডান কোণে কী লেখা হয়?
a) সম্ভাষণ
b) পত্র লেখকের স্থান ও তারিখ
c) মঙ্গলসূচক শব্দ
d) প্রাপকের ঠিকানা
Answer: পত্র লেখকের স্থান ও তারিখ
9. 'প্রাপক' অর্থ-
a) যিনি পত্র লেখেন
b) যার উদ্দেশ্যে পত্রটি রচিত
c) পত্রের মঙ্গলাচরণ
d) বক্তব্য বিষয়
Answer: যার উদ্দেশ্যে পত্রটি রচিত
10. প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে?
a) প্রীতিমুগ্ধ
b) আশীর্বাদক
c) শুভাকাঙ্ক্ষী
d) স্নেহভাজন
Answer: স্নেহভাজন
11. একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়-
a) পত্রগর্ভ
b) শিরোনাম
c) সম্ভাষণ
d) মূল বক্তব্য
Answer: শিরোনাম
12. কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?
a) প্রেরকের ঠিকানা
b) প্রাপকের ঠিকানা
c) পত্রগর্ভ
d) স্বাক্ষর ও তারিখ
Answer: প্রাপকের ঠিকানা
13. প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়?
a) বাংলা ভাষায়
b) অবস্থানকারী দেশের ভাষায়
c) প্রেরকের নিজের ভাষায়
d) ইংরেজি ভাষায়
Answer: ইংরেজি ভাষায়
14. কোনটির অভাবে চিঠিপত্র 'ডেড লেটার' বলে চিহ্নিত হয়?
a) পূর্ণ ও স্পষ্ট ঠিকানা
b) প্রয়োজনীয় সিলমোহর
c) উপযুক্ত সম্ভাষণ
d) সঠিক দিন তারিখ
Answer: পূর্ণ ও স্পষ্ট ঠিকানা
15. কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয়?
a) সম্বোধন অংশকে
b) লেখকের স্বাক্ষর অংশকে
c) ঠিকানা অংশকে
d) মূল বিষয় অংশকে
Answer: মূল বিষয় অংশকে
16. চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি?
a) ব্যক্তিগতপত্র
b) অভিযোগ সংক্রান্তপত্র
c) নিমন্ত্রণপত্র
d) আবেদনপত্র
Answer: আবেদনপত্র
17. সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-
a) চুক্তিপত্র
b) মানপত্র
c) ব্যক্তিগত পত্র
d) আবেদনপত্র
Answer: আবেদনপত্র
18. সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে?
a) মালিকের
b) সাংবাদিকের
c) প্রকাশকের
d) সম্পাদকের
Answer: সম্পাদকের
19. সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র?
a) বিজ্ঞপ্তি
b) অভিযোগপত্র
c) চুক্তিপত্র
d) প্রতিবেদন
Answer: বিজ্ঞপ্তি
20. নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র?
a) আমন্ত্রণপত্র
b) মানপত্র
c) নিমন্ত্রণপত্র
d) স্মারকপত্র
Answer: মানপত্র
21. বিষয়ের স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে পত্রে-
a) ব্যক্তিগত পত্রে
b) সামাজিক পত্রে
c) মানপত্রে
d) বাণিজ্যিক পত্রে
Answer: বাণিজ্যিক পত্রে
22. আপ্যায়নের উদ্দেশ্যে যে দাওয়াত পত্র তাকে বলে-
a) আমন্ত্রণপত্র
b) নিমন্ত্রণপত্র
c) মানপত্র
d) অভিনন্দনপত্র
Answer: নিমন্ত্রণপত্র
23. বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে?
a) চুক্তিপত্র
b) বায়ানানামা
c) বাণিজ্যিকপত্র
d) দলিলপত্র
Answer: দলিলপত্র
24. সারাংশের মূল উদ্দেশ্য কী?
a) অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
b) ভাবের অংশ প্রকাশ করা
c) বাইরের ভাব বিশ্লেষণ করা
d) অন্যভাব ফুটিয়ে তোলা
Answer: অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
25. 'সারাংশ লিখন' শিক্ষার উদ্দেশ্য কী?
a) বক্তব্য বিশ্লেষণ
b) বক্তব্য সংযোজন
c) বক্তব্য সংমিশ্রণ
d) বক্তব্য সংক্ষেপণ
Answer: বক্তব্য সংক্ষেপণ
26. সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদে লিখতে হয়?
a) ১ টি
b) ২ টি
c) ৩ টি
d) ৪ টি
Answer: ১ টি
27. সারাংশ লিখতে ভাষায় বাহুল্য, উপমা, অলংকার এ সকল-
a) বর্জনীয়
b) প্রাসঙ্গিক
c) গ্রহণীয়
d) যৌক্তিক
Answer: বর্জনীয়
28. সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি?
a) প্রাঞ্জলতা
b) সৃজনশীলতা
c) মননশীলতা
d) ভাষারীতির শুদ্ধতা
Answer: প্রাঞ্জলতা
29. সারাংশ কোন পুরুষে লিখতে হয়?
a) উত্তম
b) মধ্যম
c) প্রথম
d) উপরের সবগুলো
Answer: প্রথম
30. ইঙ্গিতময়, অর্থপূর্ণ ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কি?
a) সারাংশ
b) সারমর্ম
c) রচনা
d) ভাব-সম্প্রসারণ
Answer: ভাব-সম্প্রসারণ
31. ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে -
a) সারাংশ
b) অনুবাদ
c) ভাব-সম্প্রসারণ
d) বাগধারা
Answer: ভাব-সম্প্রসারণ
32. ভাব-সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় কোনটি?
a) একই কথার পুনরাবৃত্তি
b) প্রাসঙ্গিক আলোচনা
c) যুক্তিতর্কপূর্ণ বিষয়
d) বৈজ্ঞানিক ব্যাখ্যা
Answer: একই কথার পুনরাবৃত্তি
33. কোনটি ভাব-সম্প্রসারণে হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়?
a) তথ্য
b) উপমা
c) অলঙ্কার
d) মূল ছত্র
Answer: মূল ছত্র
34. 'দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়' মূলত কোন বিষয়ে আলোচিত হয়?
a) সারমর্ম
b) প্রবন্ধ
c) ভাব-সম্প্রসারণ
d) আবেদনপত্র
Answer: ভাব-সম্প্রসারণ
35. ভাব-সম্প্রসারণে ভাবের-
a) পরিবর্তন ঘটে
b) অলঙ্করণ ঘটে
c) সম্প্রসারণ ঘটে
d) সংকোচন ঘটে
Answer: সম্প্রসারণ ঘটে