1. 'কুলি' শব্দের স্ত্রীবাচক কোনটি?
a) কুলিনী
b) কামিন
c) কুলিনি
d) কামার
Answer: কামিন
2. প্রাচীনতম বাঙালী মুসলমান কবি কে?
a) আলাওল
b) সৈয়দ সুলতান
c) শাহ মুহাম্মদ সগীর
d) মুহম্মদ খান
Answer: শাহ মুহাম্মদ সগীর
3. কোন বিষয়ের উপর বাংলা একাডেমি প্রতিবছর পুরস্কার প্রদান করে থাকে?
a) শিক্ষা
b) সাহিত্য
c) সাংবাদিকতা
d) শিল্পকলা
Answer: সাহিত্য
4. বাংলাদেশ ছাড়াও নীচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা?
a) উড়িষ্যা
b) তামিল
c) নাগপুর
d) মিজোরাম
Answer: উড়িষ্যা
5. বাক্যের মধ্যকার একাধিক শব্দকে সংযুক্ত করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
a) কমা
b) দাঁড়ি
c) সেমিকোলন
d) হাইফেন
Answer: হাইফেন
6. 'পুষ্প' শব্দের বহুবচন কি?
a) পুষ্পপুঞ্জ
b) পুষ্পগুলি
c) পুষ্পমঞ্জরী
d) পুষ্পদাম
Answer: পুষ্পপুঞ্জ
7. শুদ্ধ বানানটি চিহ্নিত করুন
a) মূর্ধন্য
b) মূর্ধণ
c) মূর্ধন্য
d) মুর্ধণ্য
Answer: মূর্ধন্য
8. 'নীহার' শব্দটির অর্থ কী?
a) শিশির
b) চাঁদ
c) বাতাস
d) জ্যোৎস্না
Answer: শিশির
9. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?
a) মেঘনাদবধ
b) পদ্মাবতী
c) চন্ডীমঙ্গল
d) শ্রীকৃষ্ণকীর্তন
Answer: মেঘনাদবধ
10. কোন বানানটি শুদ্ধ?
a) স্বরসতী
b) সরস্বতি
c) সরস্বতী
d) স্বরসতি
Answer: সরস্বতী
11. চণ্ডীদাস বলেন "সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই"। এটি কোন কালের বাক্য?
a) সাধারণ অতীত
b) পুরাঘটিত বর্তমান
c) সাধারণ বর্তমান
d) পুরাঘটিত অতীত
Answer: সাধারণ বর্তমান
12. 'মায়ের হাতের পিঠা যেন অমৃত।' বাক্যে ব্যবহৃত কোন শব্দটি বিশেষণ?
a) মায়ের
b) হাতের
c) পিঠা
d) অমৃত
Answer: অমৃত
13. নিচের কোন বানানটি শুদ্ধ?
a) শ্বাশ্বত
b) শ্বাশত
c) শাশ্বত
d) শ্বাসত
Answer: শাশ্বত
14. 'অপলাপ' শব্দের অর্থ কী?
a) মিথ্যা
b) সদালাপ
c) অস্বীকার
d) দূরালাপনী
Answer: অস্বীকার
15. 'রিক্তের বেদন' রচনাটি কার?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
c) কাজী নজরুল ইসলাম
d) হুমায়ূন আহমেদ
Answer: কাজী নজরুল ইসলাম
16. বাবু বলিলেন 'বুঝেছ উপেন এ জমি লইব কিনে' - কোন উক্তি?
a) পরোক্ষ উক্তি
b) স্বগতোক্তি উক্তি
c) প্রত্যক্ষ উক্তি
d) নির্দয় উক্তি
Answer: প্রত্যক্ষ উক্তি
17. নিচের কোন বানানটি শুদ্ধ?
a) অনুষঙ্গ
b) অনুসঙ্গ
c) অনষাঙ্গ
d) অনুসাঙ্গ
Answer: অনুষঙ্গ
18. 'আউলিয়া চাঁদ' - বাগধারার অর্থ কি
a) পবিত্র তিথি
b) হাতের নাগালে
c) বিচলিত ব্যক্তি
d) দূর্লভ বস্তু
Answer: বিচলিত ব্যক্তি
19. 'শ্রীশ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) শ্রী + ঈশ
b) শ্রী + ইশ
c) শ্রী + শ
d) শ্রি + ইশ
Answer: শ্রী + ঈশ
20. 'সন্নিধান' শব্দের বিপরীত শব্দ কোনটি?
a) ব্যবধান
b) অন্তর্ধান
c) প্রতিদান
d) বর্ধমান
Answer: ব্যবধান
21. 'বাংলা ভাষার ব্যাকরণ' প্রথম রচনা করেন কে?
a) রাজা রামমোহন রায়
b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c) নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
d) মাইকেল মধুসূদন দত্ত
Answer: নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
22. 'চোখে সরষে ফুল দেখা' এর অর্থ কি?
a) বিস্মিত হওয়া
b) সরিষা ক্ষেতে যাওয়া
c) আনন্দ পাওয়া
d) মাথা ঘোরা
Answer: মাথা ঘোরা
23. 'অল্পবিদ্যা ভয়ংকরী' এটি কী ধরনের বাক্য?
a) প্রবাদ
b) প্রশ্নবোধক
c) বর্ণনামূলক
d) আদেশমূলক
Answer: প্রবাদ
24. কোনটি সমার্থক শব্দ নয়?
a) বার্তা
b) গুজব
c) সংবাদ
d) সন্দেশ
Answer: গুজব
25. 'যা পূর্বে কখনো হয়নি' এর সঠিক বাক্য সংকোচন হলো-
a) ভূতপূর্ব
b) অশ্রুতপূর্ব
c) অদৃষ্টপূর্ব
d) অভূতপূর্ব
Answer: অভূতপূর্ব
26. নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
a) আইনজীবী
b) কৌসুলি
c) ঐকতান
d) কৌতুহল
Answer: কৌতুহল
Explanation:
Read More:
27. 'অধিকার' শব্দের বিপরীত শব্দ কোনটি?
a) অনধিকার
b) ক্ষমতা
c) দায়িত্ব
d) কর্তব্য
Answer: অনধিকার
28. 'নদী' শব্দের বহুবচন কী?
a) নদীসমূহ
b) নদীরা
c) নদীগণ
d) নদীগুলি
Answer: নদীসমূহ
29. 'সে খুব দ্রুত দৌড়ায়' বাক্যে 'দ্রুত' কোন পদ?
a) ক্রিয়া
b) বিশেষ্য
c) বিশেষণ
d) ক্রিয়া বিশেষণ
Answer: ক্রিয়া বিশেষণ
30. কোন বানানটি শুদ্ধ
a) সমিচীন
b) সমিচিন
c) সমীচিন
d) সমীচীন
Answer: সমীচীন
31. 'ষ্ণ' - যুক্তবর্ণটি কী ভাবে গঠিত হয়েছে?
a) ষ + ণ
b) ষ + ঞ
c) ষ + ক্র
d) ষ + জ
Answer: ষ + ণ
32. 'কেরী সাহেবের মুনশি' বলা হয় কাকে?
a) রামরাম বসু
b) চণ্ডীচরণ মুনশি
c) মৃত্যুঞ্জয় বিদ্যালয়ংকার
d) গোলকনাথ শর্মা
Answer: রামরাম বসু
33. 'কাশবনের কন্যা' উপন্যাসের লেখকের নাম কি?
a) সৈয়দ ওয়ালীউল্লাহ
b) আবু জাফর শামসুদ্দীন
c) শামসুদ্দীন আবুল কালাম
d) জসীমউদ্দীন
Answer: শামসুদ্দীন আবুল কালাম
34. 'রচনার শিল্পগুণ' প্রবন্ধটি কার লেখা?
a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
c) বিহারীলাল চক্রবর্তী
d) প্যারীচাঁদ মিত্র
Answer: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
35. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
a) হুতোম প্যাঁচা
b) অবধূত
c) বীরবল
d) টেকচাঁদ ঠাকুর
Answer: বীরবল
36. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হলো-
a) ধূমকেতু
b) নবযুগ
c) লাঙল
d) সবগুলো
Answer: সবগুলো
37. 'বিদ্যাসুন্দর' গ্রন্থের অনুবাদক কে?
a) সাবিরিদ খান
b) মালাধর বসু
c) আলাওল
d) নরত্তম দাস
Answer: সাবিরিদ খান
38. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?
a) ফররুখ আহমেদ
b) মাইকেল মধুসূদন দত্ত
c) কাজী নজরুল ইসলাম
d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer: মাইকেল মধুসূদন দত্ত
39. কোনটি উপন্যাস নয়?
a) হাঁসুলি বাঁকের উপকথা
b) কবিতার কথা
c) পথের পাঁচালী
d) দিবারাত্রির কাব্য
Answer: কবিতার কথা
40. 'হাতেম তাই' গ্রন্থের অনুবাদক কে?
a) ফকির গরীবুল্লাহ
b) সৈয়দ হামজা
c) আলাওল
d) সাবিরিদ খান
Answer: সৈয়দ হামজা
41. 'কড়ি দিয়ে কিনলাম' উপন্যাসের রচয়িতা কে?
a) মুনীর চৌধুরী
b) সৈয়দ ওয়ালীউল্লাহ
c) নির্মলেন্দু গুণ
d) বিমল মিত্র
Answer: বিমল মিত্র
42. 'বেওয়ারিশ' কোন সমাসের উদাহরণ?
a) কর্মধারয়
b) তৎপুরুষ
c) বহুব্রীহি
d) দ্বিগু
Answer: বহুব্রীহি
43. 'পড়াশোনায় মন দাও' বাক্যে 'পড়াশোনায়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় ৭মী
b) অপাদানে ৭মী
c) কর্মে ৭মী
d) অধিকরণে ৭মী
Answer: অধিকরণে ৭মী
44. 'বড় যদি হতে চাও ছোট হও তবে' বাক্যটিতে 'ছোট' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
a) নীচ
b) ইতর
c) নম্র
d) ক্ষুদ্র
Answer: নম্র
45. 'শম্বর' অর্থ কী?
a) ব্যয়
b) জলহস্তী
c) হরিণ
d) সিংহ
Answer: হরিণ
46. 'নীরব' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) নী + রব
b) নি + রব
c) নিঃ + রব
d) নীঃ + রব
Answer: নিঃ + রব
47. 'অর্থের কুপ্রভাব' বুঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
a) যক্ষের ধন
b) তামার বিষ
c) ব্যাঙের আধুলি
d) ছকড়া নকড়া
Answer: তামার বিষ
48. 'আনারস' শব্দটি কোন ভাষা থেকে আগত?
a) পর্তুগিজ
b) ফারসি
c) সংস্কৃত
d) ফরাসি
Answer: পর্তুগিজ
49. 'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি' এটি একটি-
a) জটিল বাক্য
b) মিশ্র বাক্য
c) যৌগিক বাক্য
d) সরল বাক্য
Answer: সরল বাক্য
50. কোনটি অব্যয় পদ?
a) শয়ন
b) অথবা
c) মেধাবী
d) তোমার
Answer: অথবা