1. স্বরসঙ্গতির উদাহরণ কোনটি ?
a) হইবে > হবে
b) জালিয়া > জাইল্যা > জেলে
c) দেশি > দিশি
d) রাত্রি > রাইত
Answer: দেশি > দিশি
2. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি ?
a) আজি > আইজ
b) পিশাচ > পিচাশ
c) পাকা > পাক্কা
d) স্কুল > ইস্কুল
Answer: পিশাচ > পিচাশ
3. 'ফলাহার' থেকে 'ফলার' শব্দটি হওয়ার কারণ-
a) ধ্বনি বিপর্যয়
b) বর্ণদ্বিত্ব
c) বর্ণাগম
d) বর্ণলোপ
Answer: বর্ণলোপ
4. কোনটি বর্ণচ্যুতির উদাহারণ ?
a) স্কুল > ইস্কুল
b) বৌ দিদি > বৌদি
c) সিরণী > সিন্নি
d) লক্ষ্য > লইখ্যা
Answer: বৌ দিদি > বৌদি
5. ব্যঞ্জন বিকৃতির উদাহারণ কোনটি ?
a) কবাট > কপাট
b) ফলাহার > ফলার
c) বড়দাদা > বড়দা
d) সকাল > সক্কাল
Answer: কবাট > কপাট
6. শরীর > শরীল কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
a) বর্ণদ্বিত্ব
b) বিষমীভবন
c) অভিশ্রুতি
d) বর্ণবিকৃতি
Answer: বিষমীভবন
7. বাকস > বাসক হওয়ার রীতিকে বলা হয়-
a) ধ্বনি বিপর্যয়
b) ধ্বনিসাম্য
c) ধ্বনিলোপ
d) ব্যঞ্জনাগম
Answer: ধ্বনি বিপর্যয়
8. টপ টপ > টপাটপ কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
a) অসমীভবন
b) সমীভবন
c) বর্ণচ্যুতি
d) বিষমীভবন
Answer: অসমীভবন
9. পরের ই-কার ও উ-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে ?
a) বিপ্রকর্ষ
b) অভিশ্রুতি
c) অপনিহিতি
d) স্বরাগম
Answer: অপনিহিতি
10. কোনটি স্বরলোপের উদাহারণ ?
a) উদার > ধার
b) বাকস > বাসক
c) পাকা > পাক্কা
d) কাঁদনা > কান্না
Answer: উদার > ধার
11. মধ্য স্বরাগমের সমার্থক কোনটি ?
a) স্বরসঙ্গতি
b) অভিশ্রুতি
c) সম্প্রকর্ষ
d) বিপ্রকর্ষ
Answer: বিপ্রকর্ষ
12. কোনটি স্বরাগমের উদাহরণ ?
a) পিরীতি
b) বিলিতি
c) বসতি
d) উড়ানি
Answer: পিরীতি
13. স্কুল>ইস্কুল-এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে ?
a) আদি স্বরাগম
b) মধ্য স্বরাগম
c) বিপ্রকর্ষ
d) অন্ত্য স্বরাগম
Answer: আদি স্বরাগম
14. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে, কোন ধরনের স্বরসঙ্গতি হয় ?
a) পরাগত
b) মধ্যগত
c) প্রগত
d) অন্যান্য
Answer: প্রগত
15. কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে ?
a) গামছা
b) মশারি
c) লুঙ্গি
d) চাদর
Answer: গামছা
16. কোনটি বিষমীভবনের উদাহরণ ?
a) অঙ্ক>আঁক
b) লাল>নাল
c) কাচ>কাঁচ
d) পুথি>পুঁথি
Answer: লাল>নাল
17. ফাল্গুন> ফাগুন ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে ?
a) ধ্বনিবিকার
b) শ্রুতিধ্বনি
c) অন্তর্হতি
d) ধ্বনি বিপর্যয়
Answer: অন্তর্হতি
18. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ?
a) শরীর>শরীল
b) হংস>হাঁস
c) লাফ>ফাল
d) দুর্গা>দুগ্ গা
Answer: লাফ>ফাল
19. কোনটি প্রগত স্বরসঙ্গতি ?
a) মূলা > মুলো
b) মোজা > মুজো
c) দেশি > দিশি
d) বিলাতি > বিলিতি
Answer: মূলা > মুলো
20. কোনটি অভিশ্রুতি ?
a) অলাবু > লাউ
b) ধপ ধপ > ধপাধপ
c) আসিয়া > আইসা > এসে
d) বড় দাদা > বড়দা
Answer: আসিয়া > আইসা > এসে
21. বলিব > বইলব > বলব -কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
a) অসমীকরণ
b) অভিশ্রুতি
c) অপিনিহিতি
d) স্বরভক্তি
Answer: অভিশ্রুতি
22. ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত-
a) ফাল্গুন > ফাগুন
b) বউদিদি > বউদি
c) ধরিতে > ধরতে
d) ধোবা > ধোপা
Answer: ধোবা > ধোপা
23. স্পর্ধা > আস্পর্ধা কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
a) স্বরাগম
b) স্বরসঙ্গতি
c) র- কারের লোপ
d) অভিশ্রুতি
Answer: স্বরাগম
24. ফলাহার>ফলার হয়েছে, তাকে বলে--
a) অন্তর্হতি
b) ব্যঞ্জনচ্যুতি
c) ব্যঞ্জন চ্যুতি
d) বিষমীভবন
Answer: অন্তর্হতি
25. যে রীতিতে ‘স্নান’ শব্দটি ‘সিনান’ (স্নান>সিনান) শব্দে পরিণত হয় তার নাম-
a) অভিকর্ষ
b) বিপ্রকর্ষ
c) স্বরাগম
d) অভিশ্রুতি
Answer: বিপ্রকর্ষ