1. কোন দুটি মূল স্বরধ্বনি নয়?
a) ঐ, অ
b) আ, ঔ
c) ই, ঔ
d) ঐ, ঔ
Answer: ঐ, ঔ
2. ক্রিয়ামূল, ক্রিয়ারকাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
a) ধ্বনিতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) বাক্যতত্ত্ব
d) পদভ্রম
Answer: রূপতত্ত্ব
3. রাজা রামমোহন রচিত বাংলা ব্যকরণের নাম কি?
a) মাগধীয় ব্যাকরণ
b) গৌড়ীয় ব্যাকরণ
c) মাতৃভাষা ব্যাকরণ
d) ভাষা ও ব্যাকরণ
Answer: গৌড়ীয় ব্যাকরণ
4. বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি?
a) ৩৫টি
b) ৩৭টি
c) ৩৯টি
d) ৪১টি
Answer: ৩৯টি
5. 'বন্য' শব্দটির চলিত রূপ কোনটি?
a) বন্যে
b) বুনো
c) বনো
d) বন্য
Answer: বুনো
6. সর্বপ্রথম বাংলা টাইপ সংযোগ বাংলা ব্যকরণ মুদ্রণ করেন?
a) স্যার উইলিয়াম জোনস্
b) স্যার উইলিয়াম কেরি
c) রাজীব লোচন মুখোপাধ্যায়
d) ব্রাসি হ্যালহেড
Answer: ব্রাসি হ্যালহেড
7. পাণিনি কে ছিলেন?
a) ভাষাবিদ
b) ঋগ্বদবিদ
c) বৈয়াকরণিক
d) ঔপন্যাসিক
Answer: বৈয়াকরণিক
8. বাংলা ভাষার বর্ণের সংখ্যা?
a) ৪৭টি
b) ৪৮টি
c) ৪৯টি
d) ৫০টি
Answer: ৫০টি
9. 'ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট'। এই ইটকে বাংলা ভাষায় কি বলে?
a) বর্ণ
b) কথা
c) বাক্য
d) ব্যাকরণ
Answer: বর্ণ
10. 'উহা' কোন রীতির শব্দ?
a) সাধু
b) চলিত
c) উভয় রীতির
d) আঞ্চলিক
Answer: সাধু