1. 'আশীবিষ' কোন সমাসের উদাহরণ?
a) বহুব্রীহি
b) দ্বিগু
c) দ্বন্দ্ব
d) নিত্য
Answer: বহুব্রীহি
Explanation: 'আশীবিষ' শব্দটির ব্যাসবাক্য হলো— 'আশীতে (দাঁতে) বিষ যার'। এখানে 'আশী' মানে দাঁত এবং 'বিষ' মানে গরল। কিন্তু 'আশীবিষ' বলতে শুধু দাঁত বা বিষকে না বুঝিয়ে একটি প্রাণীকে (সাপ) বোঝানো হচ্ছে। যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো তৃতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। এটি একটি 'ব্যধিকরণ বহুব্রীহি' সমাসের উদাহরণ।
2. সমাস সাধিত পদ কোনটি?
a) চাষী
b) মানব
c) দম্পতি
d) বোনাই
Answer: দম্পতি
Explanation: দম্পতি শব্দের ব্যাসবাক্য- জায়া ও পতি। এটি দ্বন্দ্ব সমাস।
3. 'গরমিল' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
a) মিল ও অমিল
b) অমিলের সাদৃশ
c) মিলের অভাব
d) গর ও মিল
Answer: মিলের অভাব
Explanation: গরমিল শব্দটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ।
4. নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ?
a) সাতসমুদ্র
b) প্রতিদিন
c) নীলকণ্ঠ
d) মুখেভাত
Answer: সাতসমুদ্র
Explanation: সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। সাত সমুদ্রের সমাহার= সাতসমুদ্র।
5. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কী বলে?
a) ব্যাসবাক্য
b) সমস্যমান পদ
c) সমস্তপদ
d) উত্তরপদ
Answer: সমস্যমান পদ
Explanation: সমাসের ক্ষেত্রে যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে বলা হয় সমস্যমান পদ।
6. ব্যাসবাক্যের অপর নাম কি?
a) বিগ্রহবাক্য
b) উত্তরপদ
c) পূর্বপদ
d) সমস্তপদ
Answer: বিগ্রহবাক্য
Explanation: ব্যাসবাক্যের অপর নামগুলো হচ্ছে বিগ্রহবাক্য, সমাস বাক্য।
7. 'মহাকীর্তি' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
a) মহতী যে কীর্তি
b) মহা যে কীর্তি
c) মহান যে কীর্তি
d) মহান কীর্তি যার
Answer: মহতী যে কীর্তি
Explanation: মহাকীর্তি এর ব্যাসবাক্য- মহৎ যে কীর্তি বা মহতী যে কীর্তি।
8. নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
a) নির্জন
b) পঞ্চবটী
c) দেশান্তর
d) অনুতাপ
Answer: অনুতাপ
Explanation: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যিদ অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন- অনুতাপ, অনুধাবন, অনুগমন ইত্যাদি।
9. 'পকেটমার' কোন সমাসের উদাহরণ?
a) পঞ্চমী তৎপুরুষ
b) উপপদ তৎপুরুষ
c) প্রাদি সমাস
d) বহুব্রীহি সমাস
Answer: উপপদ তৎপুরুষ
Explanation: জলচর, জলদ, পঙ্কজ, ছেলেধরা, ধামাধরা, পকেটমাস প্রভৃতি শব্দগুলো উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ।
10. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?
a) সমানাধিকার
b) প্রত্যয়ান্ত
c) ব্যাধিকরণ
d) ব্যতিহার
Answer: সমানাধিকার
Explanation: হত হয়েছে শ্রী যার = হতশ্রী, খোশ মেজাজ যার= খোশমেজাজ
11. 'যৌবনসূর্য' কোন সমাস?
a) মধ্যপদলোপী কর্মধারয় সমাস
b) দ্বন্দ্ব সমাস
c) ষষ্ঠী তৎপুরুষ সমাস
d) রূপক কর্মধারয় সমাস
Answer: রূপক কর্মধারয় সমাস
12. কোনটি অব্যয়ীভাব সমাস?
a) আপাদমস্তক
b) কথাসর্বস্ব
c) হতশ্রী
d) অল্পবয়সী
Answer: আপাদমস্তক
Explanation: পা হতে মাথা পর্যন্ত = আপাদমস্তক।
13. ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে?
a) পূর্বপদ
b) পরপদ
c) সমস্তপদ
d) সমস্যমান পদ
Answer: সমস্যমান পদ
14. সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয়?
a) বহুব্রীহি সমাস
b) তৎপুরুষ সমাস
c) দ্বিগু সমাস
d) কর্মধারয় সমাস
Answer: দ্বিগু সমাস
15. সমাস ভাষাকে কি করে?
a) সংক্ষেপ করে
b) বিস্তৃত করে
c) অর্থপূর্ণ করে
d) অর্থের রূপান্তর ঘটায়
Answer: সংক্ষেপ করে
Explanation: সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
16. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়......।
a) উপমিত
b) উপমান
c) উপমেয়
d) রূপক
Answer: উপমেয়
Read More:
17. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
a) সিংহাসন
b) ভাই-বোন
c) কানাকানি
d) গাছপাকা
Answer: ভাই-বোন
18. কূলের সমীপে এর সংক্ষেপ কি?
a) অনুকূল
b) প্রতিকূল
c) সমকূল
d) উপকূল
Answer: উপকূল
Explanation: উপকূল অব্যয়ীভাব সমাসের উদাহরণ।
19. কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
a) যৌবনবন
b) ক্ষুধানল
c) জীবনপ্রদীপ
d) যুবজানি
Answer: যুবজানি
Explanation: যুবতি জায়া যার=যুবজানি। এটি বহুব্রীহি সমাস।
20. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
a) আরবি
b) ফারসি
c) সংস্কৃত
d) ইংরেজি
Answer: সংস্কৃত
21. ব্যাপ্তি অর্থে কোন তৎপুরুষ সমাস হয়?
a) ৩য়া
b) ৪র্থী
c) ২য়া
d) ৫মী
Answer: ২য়া
22. পূর্বপদে উপসর্গ বসে কোন সমাসে?
a) নিত্য
b) বহুব্রীহি
c) অব্যয়ীভাব
d) প্রাদি
Answer: প্রাদি
Explanation: প্রবচন, পরিভ্রমণ প্রভৃতি প্রাদি সমাসের উদাহরণ।
23. চা-বিস্কুট কোন অর্থে দ্বন্দ্ব?
a) সমার্থে
b) বিরোধার্থে
c) মিলনার্থে
d) বিপরীতার্থে
Answer: মিলনার্থে
24. 'পলান্ন' এর সঠিক ব্যাসবাক্য?
a) পল মিশ্রিত অন্ন
b) পল ও অন্ন
c) পলের অন্ন
d) পল সহিত অন্ন
Answer: পল মিশ্রিত অন্ন
25. 'আশীবিষ' অর্থ কি?
a) ভুজঙ্গ
b) মার্তণ্ড
c) হুতাশন
d) মাতঙ্গ
Answer: ভুজঙ্গ
26. 'রাজপথ' এর সঠিক ব্যাসবাক্য?
a) রাজার পথ
b) পথের রাজা
c) রাজপুত্রদের পথ
d) রাজাদের পথ
Answer: পথের রাজা
Explanation: পূর্বপদে ষষ্ঠী বিভক্তি( র, এর) লোপ পেয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
27. নিচের কোনটি নিত্য সমাস
a) পঞ্চনদ
b) বেয়াদব
c) দেশান্তর
d) ভালমন্দ
Answer: দেশান্তর
Explanation: নিত্য সমাসে ব্যাসবাক্যের প্রয়োজন হয় না।
28. পূর্বপদের বিভক্তি লোপ হয়ে যে সমাস হয় তাকে বলে...
a) তৎপুরুষ
b) বহুব্রীহি
c) কর্মধারয়
d) দ্বিগু
Answer: তৎপুরুষ
Explanation: পূর্বপদের বিভক্তি লোপ এবং পরপদের অর্থ প্রাধান্য পায়।
29. কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
a) মোহনিদ্রা
b) শোকানল
c) মোমবাতি
d) দিলদরিয়া
Answer: মোমবাতি
Explanation: মোম হতে তৈরি বাতি= মোমবাতি। এটি পঞ্চমী তৎপুরুষ সমাস।
30. 'বিষাদসিন্ধু' কোন কর্মধারয় সমাস?
a) উপমান
b) উপমিত
c) রূপক
d) মধ্যপদলোপী
Answer: রূপক
Explanation: বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু।