1. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
a) ৯৮.৪ ডিগ্রি সেলসিয়াস
b) ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট
c) ৩৭ ডিগ্রি ফারেনহাইট
d) ৩০০ কেলভিন
Answer: ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট
Explanation: মানুষের স্বাভাবিক শরীরের তাপমাত্রা - ফারেনহাইট স্কেলে (৯৮.৪ ডিগ্রি) , সেলসিয়াস স্কেলে (৩৬.৮৯ ডিগ্রি) , কেলভিন স্কেলে ( ৩১০ কেলভিন )
2. তাপের একক কী?
a) সেলসিয়াস
b) ডিগ্রি
c) জুল
d) ফারেনহাইট
Answer: জুল
Explanation: আমরা জানি, শক্তির একক জুল। যেহেতু, তাপ এক প্রকার শক্তি। সুতরাং, তাপের একক জুল।
3. কোনটিকে নিম্ন-স্থিরাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়?
a) গলন
b) হিমাঙ্ক
c) স্ফুটনাঙ্ক
d) স্ফুটন
Answer: হিমাঙ্ক
Explanation: গলন - তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরল পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াকে গলন বলে। স্ফুটন - তাপ প্রয়োগে তরল পদার্থকে গ্যাস বা বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে স্ফুটন বলে। স্ফুটনাঙ্ক - স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয়, সেই তাপমাত্রাকে স্ফুটনাঙ্ক বলে। হিমাঙ্ক - স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, সেই তাপমাত্রাকে হিমাঙ্ক বলে। হিমাঙ্ককে থার্মোমিটারের নিম্ন-স্থিরাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়।
4. কতটুকু ঠান্ডা বা গরম তা বোঝাতে কোন রাশি ব্যবহার করা হয়?
a) তাপমাত্রা
b) তাপ
c) শক্তি
d) উষ্ণ
Answer: তাপমাত্রা
Explanation: কতটুকু ঠান্ডা বা গরম তা বোঝাতে তাপমাত্রা বা উষ্ণতা ব্যবহার করা হয়। অপরদিকে, কততুকু গরম বা ঠান্ডা অনুভূত হচ্ছে তাকে তাপ বলে।
5. আবওহাওয়া বা পরিবেশের তাপমাত্রা পরিমাপের জন্য কোন ধরনের থার্মোমিটার ব্যবহার করা হয়?
a) কেলভিন
b) ফারেনহাইট
c) সেলসিয়াস
d) গ্যাস থার্মোমিটার
Answer: সেলসিয়াস
Explanation: ১। আবওহাওয়া বা পরিবেশের তাপমাত্রা পরিমাপের জন্য সেলসিয়াস থার্মোমিটার ব্যবহার করা হয়। ২। মানবদেহের বা জীবের তাপমাত্রা পরিমাপের জন্য ফারেনহাইট থার্মোমিটার ব্যবহার করা হয়। ৩। উচ্চতর বৈজ্ঞানিক গবেষণা , জ্যোতির্বিজ্ঞান কাজে কেলভিন থার্মোমিটার ব্যবহার করা হয়।
6. ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইট স্কেলে কত?
a) ৯৭ ডিগ্রি ফারেনহাইট
b) ১১৩ ডিগ্রি ফারেনহাইট
c) ৩১৮.১৫ ডিগ্রি ফারেনহাইট
d) ১১৮ ডিগ্রি ফারেনহাইট
Answer: ১১৩ ডিগ্রি ফারেনহাইট
Explanation: C/5 = (F - 32)/9 or, 45/5 = (F - 32)/9 or, 9 = (F - 32)/9 or, 9✕9 = F - 32 or, 81 = F - 32 or, 81 + 32 =F ∴ F =113 ℉
7. Centi শব্দের অর্থ কী?
a) ভাগ
b) শুন্য
c) একশত
d) তাপমাত্রা
Answer: একশত
Explanation: Centigrade শব্দটি ২টি ল্যাটিন শব্দ এর সমন্বয়ে গঠিত। Centi শব্দটি Centum (একশত) ও Grade শব্দটি Gradus (ধাপ) থেকে এসেছে।
8. সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান কত?
a) ০ ডিগ্রি সেলসিয়াস
b) ১০০ ডিগ্রি সেলসিয়াস
c) ৩২ ডিগ্রি সেলসিয়াস
d) ২১২ ডিগ্রি সেলসিয়াস
Answer: ১০০ ডিগ্রি সেলসিয়াস
Explanation: সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে ০ ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে ১০০ ডিগ্রি সেলসিয়াস ধরা হয়।
9. একটি গ্লাসে গরম পানি নিয়ে এতে কিছু পরিমাণ বরফের টুকরা ছেড়ে দেওয়া হলো। এতে কী ঘটবে?
a) গ্লাসটির গরম পানি বরফ থেকে তাপ গ্রহণ করবে।
b) বরফটি গরম পানি থেকে তাপ গ্রহণ করে।
c) বরফের টুকরাটি গরম পানিতে তাপ বর্জন করবে
d) কোনোটিই নয়।
Answer: বরফটি গরম পানি থেকে তাপ গ্রহণ করে।
Explanation: একটি গ্লাসে গরম পানি নিয়ে এতে কিছু পরিমাণ বরফের টুকরা ছেড়ে দেওয়া হলো। এতে গরম পানি তাপ বর্জন করে ঠান্ডা হতে শুরু করে। অপরদিকে, বরফের টুকরাটি গরম পানি থেকে তাপ গ্রহণ করে গরম হতে শুরু করে।
10. কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান?
a) -40°
b) 40°
c) 35°
d) -35°
Answer: -40°
Explanation: যেহেতু সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান। সুতরাং, C = F C/5 = (F - 32)/9 Or, 9C = 5(F - 32) Or, 9C = 5F -160 Or, 9C = 5C -160 Or, 9C -5C = - 160 Or, 4C = - 160 Or, C = (- 160)/4 ∴ C = -40
11. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের জন্য কোনটি সঠিক?
a) C/5 = 9(F - 32)
b) C/9 = (F - 32)/5
c) 9C = 5(F - 32)
d) 5C = 9(F - 32)
Answer: 9C = 5(F - 32)
Explanation: C/5 = (F - 32)/9 Or, 9C = 5(F - 32)
12. তাপ প্রয়োগে কোন পদার্থের আয়তন সবচেয়ে কম বৃদ্ধি পায়?
a) কঠিন
b) তরল
c) বায়বীয়
d) গ্যাসীয়
Answer: কঠিন
Explanation: তাপ প্রয়োগে পদার্থের আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পায় এবং আন্তঃআণবিক শক্তি হ্রাস পায়। তাপ প্রয়োগে আয়তন বৃদ্ধির ক্রমঃ কঠিন < তরল < বায়বীয়
13. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে কত?
a) 37°
b) 36.89°
c) 38°
d) 40.89°
Answer: 36.89°
14. পারদ থার্মোমিটার তৈরিতে কোন ধর্ম কাজে লাগানো হয়?
a) পারদের প্রসারণ
b) পারদের আয়তন
c) পারদের চাপ
d) পারদের ভর
Answer: পারদের প্রসারণ
Explanation: পারদ থার্মোমিটার তৈরিতে তরল ধাতু পারদের প্রসারণকে কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করা হয়েছে।
15. কাঁচের বোতলের মুখ আটকে গেলে তা খোলার জন্য কী করা হয়?
a) ঠান্ডা পানিতে ডুবানো
b) ধাতব মুখটি গরম করা
c) বোতলটি জোরে ঝাঁকানো
d) তেল দেওয়া
Answer: ধাতব মুখটি গরম করা
Explanation: কাঁচের বোতলের মুখ আটকে গেলে তা খোলার জন্য বোতলের ধাতব ক্যাপটি / মুখটি গরম করতে হবে। তাপ পেয়ে ধাতব ক্যাপটি প্রসারিত হয়ে বোতলের মুখটি খোলা সহজ হয়।
16. তাপীয় বিকিরণ পদ্ধতিতে তাপ কীভাবে সঞ্চালিত হয়?
a) চুম্বকীয় তরঙ্গাকারে
b) বিদ্যুৎচুম্বকীয় তরঙ্গাকারে
c) আলো তরঙ্গাকারে
d) ২ ও ৩ উভয়ই
Answer: ২ ও ৩ উভয়ই
17. তাপ সঞ্চালনের কত প্রকার?
a) ১
b) ২
c) ৩
d) ৪
Answer: ৩
Explanation: তাপ সঞ্চালন তিনভাবে হয় - পরিবহন, পরিচলন, বিকিরণ
18. সূর্য থেকে শূন্য মাধ্যমে আলো কোন পদ্ধতিতে পৃথিবীতে এসে পৌঁছায়?
a) তাপীয় পরিবহন
b) তাপের পরিচলন
c) তাপীয় বিকিরণ
d) কোনোটিই নয়
Answer: তাপীয় বিকিরণ
19. কোন পদার্থের আনঃআণবিক শক্তি সবচেয়ে বেশি?
a) কঠিন
b) তরল
c) বায়বীয়
d) গ্যাসীয়
Answer: কঠিন
Explanation: কঠিন পদার্থের কণাসমূহের মাঝে আন্তঃআণবিক দূরত্ব নেই বললেই চলে। আন্তঃআণবিক দূরত্ব নেই বলে কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি এবং কণাগুলো কাছে থেকে কাঁপতে শুরু করে। আন্তঃআণবিক দূরত্বঃ কঠিন < তরল < বায়বীয় আন্তঃআণবিক শক্তির ক্রমঃ কঠিন > তরল > বায়বীয়
20. কঠিন পদার্থের জন্য নিচের কোনটি সঠিক নয় ?
a) কণাগুলো স্থান পরিবর্তন করতে পারে না
b) কণাগুলো নিজের স্থানে থেকে কাঁপতে থাকে
c) তাপীয় পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালন হয়
d) আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি
Answer: আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি
21. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকলে কী ঘটে?
a) ভ্যাপসা গরম পড়ে
b) বায়ুর আদ্রতা কমে
c) আমাদের গায়ে ঘাম হয়
d) বাষ্প জমে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়
Answer: বায়ুর আদ্রতা কমে
Explanation: বায়ুর আদ্রতা হলো বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ । বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকলে বায়ুর আদ্রতা কম। অপরদিকে, বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকলে বায়ুর আদ্রতা বেশি।
22. বায়ুমন্ডলের তাপমাত্রা বাড়লে কী ঘটে ?
a) বায়ুচাপ কমে
b) বায়ুচাপ বাড়ে
c) জলীয়বাষ্প কম ধারণ করে
d) আদ্রতা কম থাকে
Answer: বায়ুচাপ কমে
Explanation: বায়ুমন্ডল কোনো আবদ্ধ পাত্র নয়, এ কারণেই বায়ুমন্ডলের তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায়। এবং আবদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায়।
23. তাপ প্রয়োগ করলে সাধারণত অধিকাংশ পদার্থের ক্ষেত্রে কি ঘটে?
a) ভর বাড়ে
b) আয়তন কমে
c) আয়তন বাড়ে
d) রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়
Answer: আয়তন বাড়ে
Explanation: তাপ প্রয়োগে অধিকাংশ পদার্থের আয়তন বৃদ্ধি পায়। তবে প্রত্যেক পদার্থের জন্য বৃদ্ধির পরিমাণ ভিন্ন। কঠিন পদার্থের আয়তন সবচেয়ে কম বৃদ্ধি পায়। আর বায়বীয় পদার্থের আয়তন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়।
24. তাপ পরিবহনের ভালো পদার্থ নিচের কোনটি?
a) কাঠ
b) প্লাস্টিক
c) তামা
d) রাবার
Answer: তামা
25. সেলসিয়াস স্কেলের অপর নাম কী?
a) ফারেনহাইট স্কেল
b) কেলভিন স্কেল
c) সেন্টিগ্রেড স্কেল
d) পারদ থার্মোমিটার
Answer: সেন্টিগ্রেড স্কেল
26. তাপ প্রয়োগে কোনটির আয়তন কমে?
a) লোহা
b) কাঠ
c) বাতাস
d) বরফ
Answer: বরফ
Explanation: প্রত্যেক পদার্থের আয়তন তাপ প্রয়োগে বৃদ্ধি পেলেও বরফের আয়তম কমে যায়। কারণ, বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয়, এবং তাপের প্রভাবে কিছু পরিমাণ পানি বাষ্পে পরিণত হয়।
27. ফারেনহাইট স্কেলের নিম্ন-স্থিরাঙ্ক কত?
a) ০ ডিগ্রি
b) ৩২ ডিগ্রি
c) ১০০ ডিগ্রি
d) ২১২ ডিগ্রি
Answer: ৩২ ডিগ্রি
Explanation: ফারেনহাইট স্কেলের নিম্ন-স্থিরাঙ্ক ৩২ ডিগ্রি এবং উর্ধব স্থিরাঙ্ক ২১২ ডিগ্রি
28. যে পদার্থ তাপ শোষণ করে তাকে কী বলে?
a) বিকিরক
b) শোষক
c) পরিচালক
d) সঞ্চালক
Answer: শোষক
Explanation: কোনো পদার্থ তাপ বিকিরণ করলে তাকে বিকিরক বলে। কোনো পদার্থ তাপ শোষণ করলে তাপ শোষক বলে।
29. ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মান কেলভিন স্কেলে কত?
a) ২৮৯
b) ৩১০
c) ৭৮
d) ৯৮.৬
Answer: ৩১০
Explanation: C/5 = (K - 273)/5 or, C = K - 273 or, K = C + 273 or, K = 37 + 273 or, K = 310
30. সূর্যের মাঝে কি ঘটে?
a) হাইড্রোজেন গ্যাস লিথিয়ামে পরিণত হয়
b) হাইড্রোজেন গ্যাস হিলিয়ামে পরিণত হয়
c) হিলিয়াম গ্যাস হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়
d) লিথিয়াম গ্যাস হিলিয়াম গ্যাসে পরিণত হয়
Answer: হাইড্রোজেন গ্যাস হিলিয়ামে পরিণত হয়
Explanation: সূর্যের মাঝে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে পরিণত হয়ে তাপ ও আলো উৎপন্ন হয় ।