1. বাংলা ভাষার উৎসমূল কোন ভাষা?
a) আর্য ভাষা
b) সংস্কৃত মূল ভাষা
c) ইন্দে-ইউরোপীয় মূল ভাষা
d) গৌড়ীয় বঙ্গ ভাষা
Answer: ইন্দে-ইউরোপীয় মূল ভাষা
2. নিচের কোন বাক্যটি সাধু ভাষার উদাহরণ
a) আমি আজ বাড়ি যাব
b) আমি আজ সুস্থবোধ করিতেছি
c) আমি আজ বই মেলায় যাব
d) তাকে আমার খুব প্রয়োজন
Answer: আমি আজ সুস্থবোধ করিতেছি
3. ভাষা কী?
a) কণ্ঠের উচ্চারণ
b) উচ্চারণের প্রতীক
c) ভাব প্রকাশের মাধ্যম
d) ধ্বনির সমষ্টি
Answer: ভাব প্রকাশের মাধ্যম
4. ভাষা বলতে কোনটি বোঝায়?
a) অর্থবোধক ধ্বনি
b) অর্থহীন ধ্বনি
c) ইশারা-ইঙ্গিত
d) ছবি
Answer: অর্থবোধক ধ্বনি
Explanation: ভাষা বলতে মনের ভাব প্রকাশের জন্য মানুষ বাগযন্ত্রের (কণ্ঠনালী, মুখবিবর, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি) সাহায্যে যেসব অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিসমষ্টি উচ্চারণ করে, সেগুলোকে বোঝায়।
5. মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবোধ্য ধ্বনি সমষ্টিকে কী বলা হয়?
a) বর্ণমালা
b) শব্দ
c) পদ
d) ভাষা
Answer: ভাষা
Explanation: মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবোধ্য ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা।
6. সমাজবদ্ধ মানুষের পারম্পরিক ভাব বিনিময়ের উন্নত মাধ্যম কোনটি?
a) ইশারা
b) অঙ্গভঙ্গি
c) চিত্র
d) ভাষা
Answer: ভাষা
7. ভাষারীতির দিক থেকে বাংলা ভাষার কয়টি রূপ দেখা যায়?
a) দুটি
b) তিনটি
c) চারটি
d) পাঁচটি
Answer: দুটি
8. ভাষা বিকাশের প্রাথমিক রূপ হিসেবে বিবেচ্য-
a) ইশারা-ইঙ্গিত
b) উচ্চারণ
c) ধ্বনিগুচ্ছ
d) বর্ণমালা
Answer: ইশারা-ইঙ্গিত
9. ভাষার মূল উপাদান কোনটি?
a) শব্দ
b) কথা
c) ধ্বনি
d) বাক্য
Answer: ধ্বনি
10. বাংলা ভাষায় কয় কোটি লোক কথা বলে?
a) পনেরো কোটি
b) বিশ কোটি
c) পঁচিশ কোটি
d) তিরিশ কোটি
Answer: তিরিশ কোটি
11. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?
a) পালি
b) হিন্দি
c) উড়িয়া
d) বঙ্গকামরূপী
Answer: বঙ্গকামরূপী
Read More:
12. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোথায়?
a) বাক্যের সরলতা ও জটিলতায়
b) তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
c) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
d) শুধু সর্বনামে
Answer: ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
Explanation: সাধু ও চলিত ভাষার পার্থক্য-- সর্বনাম ও ক্রিয়া পদে
13. কোন ভাষা পরিবর্তনশীল?
a) উপভাষা
b) চলিত ভাষা
c) আঞ্চলিক ভাষা
d) সাধুভাষা
Answer: চলিত ভাষা
14. বাগ্যন্ত্রের অংশ কোনটি?
a) কর্ণ
b) নাসিকা
c) চক্ষু
d) আঙুল
Answer: নাসিকা
15. কোনটির মাধ্যমে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করা যায়?
a) ভাষা
b) ইশারা-ইঙ্গিত
c) অঙ্গভঙ্গি
d) নাচ ও চিত্র
Answer: ভাষা
16. মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া হচ্ছে-
a) চিত্র
b) ধ্বনিগুচ্ছ
c) কণ্ঠধ্বনি
d) জিহ্বা
Answer: কণ্ঠধ্বনি
17. ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
a) ১৭০০
b) ১৭৫০
c) ১৮০০
d) ১৮৫০
Answer: ১৮০০
18. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, কোন শতকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
a) ষষ্ঠ
b) সপ্তম
c) অষ্টম
d) নবম
Answer: সপ্তম
19. ড. সুনীতকুমার চট্টোপাধ্যায়ের মতে, কত খ্রিস্টাব্দে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
a) ৬৫০
b) ৭৫০
c) ৮৫০
d) ৯৫০
Answer: ৯৫০
20. বাংলা ভাষার প্রাচীন লিখিত রূপ কোনটি?
a) সাধু ভাষা
b) চলিত ভাষা
c) উপভাষা
d) আঞ্চলিক ভাষা
Answer: সাধু ভাষা