1. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
a) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
b) চর্যাপদ
c) রামায়ণ
d) মহাভারত
Answer: চর্যাপদ
2. বাংলা সাহিত্যের আদি কবি কে?
a) কাহ্নপা
b) লুইপা
c) সরহপা
d) শবরপা
Answer: লুইপা
3. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
a) বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
b) আরাকান রাজগ্রন্থাগার থেকে
c) নেপালের রাজগ্রন্থশালা থেকে
d) সুদূর চীন দেশ থেকে
Answer: নেপালের রাজগ্রন্থশালা থেকে
4. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
a) নিরঞ্জনের রুষ্মা
b) দোহাকোষ
c) গোপীচন্দ্রের সন্ন্যাস
d) ময়নামতীর গান
Answer: দোহাকোষ
5. 'চর্যাপদ' কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
a) সনাতন হিন্দু
b) সহজিয়া বৌদ্ধ
c) জৈন
d) হরিজন
Answer: সহজিয়া বৌদ্ধ
6. কোন সাহিত্যকর্মে সন্ধ্যাভাষার প্রয়োগ আছে?
a) চর্যাপদ
b) গীতগোবিন্দ
c) পদাবলী
d) চৈতন্যজীবনী
Answer: চর্যাপদ
7. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
a) পাল
b) সেন
c) মুঘল
d) তুর্কি
Answer: পাল
8. বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদসংখ্যা -
a) ৪৬টি
b) সাড়ে ৪৬টি
c) ৪৯টি
d) ৫০টি
Answer: সাড়ে ৪৬টি
Explanation: ড. মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের পদ সংখ্যা ৫০ টি আর পদ সাড়ে ছেচল্লিশটি।
9. হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
a) লুইপা
b) কাহ্নপা
c) ভুসুকপা
d) ঢেন্টনপা
Answer: লুইপা
10. চর্যাপদ কোন ছন্দে লেখা?
a) অক্ষরবৃত্ত
b) মাত্রাবৃত্ত
c) স্বরবৃত্ত
d) অমিত্রাক্ষর
Answer: মাত্রাবৃত্ত
11. চর্যাপদ হলো মূলত-
a) গানের সংকলন
b) কবিতার সংকলন
c) প্রবন্ধের সংকলন
d) কোনোটিই নয়
Answer: গানের সংকলন
12. চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?
a) হরপ্রসাদ শাস্ত্রী
b) সুকুমার সেন
c) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
d) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Answer: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
13. কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন?
a) কাহ্নপা
b) লুইপা
c) ডাকার্ণব
d) মুনিদত্ত
Answer: মুনিদত্ত
14. শবরপা কে ছিলেন?
a) আদি সিদ্ধাচার্য
b) চর্যাকর
c) শবরীর পতি
d) হস্তিবিশারদ
Answer: চর্যাকর
15. চর্যাপদে কতটি প্রবাদ বাক্য পাওয়া যায়?
a) ৪
b) ৫
c) ৬
d) ৭
Answer: ৬
16. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা-
a) ব্রজবুলি
b) জগাখিচুড়ি
c) সান্ধ্যভাষা
d) বঙ্গ-কামরূপী
Answer: বঙ্গ-কামরূপী
Read More:
17. প্রাপ্ত চর্যাপদে পদকর্তা কতজন?
a) ১৯
b) ২০
c) ২২
d) ২৪
Answer: ২৪
18. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
a) কাব্য
b) প্রহসন
c) ছোটগল্প
d) ছন্দ
Answer: কাব্য
19. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
a) ১০ নং
b) ১৬ নং
c) ১৮ নং
d) ২৩ নং
Answer: ২৩ নং
20. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন?
a) তিব্বত, নেপাল
b) ভুটান, সিকিম
c) কাশী, বেনারস
d) বোম্বে, জয়পুর
Answer: তিব্বত, নেপাল
21. চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে?
a) জয়দেব
b) ভুসুকপা
c) কাহ্নপা
d) লুইপা
Answer: ভুসুকপা
22. চর্যাপদ বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন?
a) আদিযুগ
b) মধ্যযুগ
c) অতি আধুনিক যুগ
d) আধুনিক যুগ
Answer: আদিযুগ
23. আপনা মাংসে হরিণা বৈরী- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
a) লোক সাহিত্য
b) ব্রজবুলি
c) চর্যাপদ
d) বৈষ্ণব পদাবলি
Answer: চর্যাপদ
24. 'চর্যাচর্যবিনিশ্চয়'- এর অর্থ কী?
a) কোনটি চর্যাগান, আর কোনটি নয়
b) কোনটি আচরণীয়, আর কোনটি নয়
c) কোনটি চরাচরের, আর কোনটি নয়
d) কোনটি আচার্যের, আর কোনটি নয়
Answer: কোনটি আচরণীয়, আর কোনটি নয়
25. ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
a) Buddhist Mystic Songs
b) চর্যাগীতিকা
c) চর্যাগীতিকোষ
d) হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
Answer: Buddhist Mystic Songs
26. চর্যাপদ কবিগণের মধ্যে সর্বাধিক পদ রচয়িতার গৌরবের অধিকারী -
a) লুইপা
b) ভুসুকপা
c) সরহপা
d) কাহ্নপা
Answer: কাহ্নপা
27. চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
a) বঙ্গীয় সাহিত্য পরিষদ
b) এশিয়াটিক সোসাইটি
c) শ্রীরামপুর মিশন
d) ফোর্ট উইলিয়াম কলেজ
Answer: বঙ্গীয় সাহিত্য পরিষদ
28. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
a) গোবিন্দ দাস
b) কায়কোবাদ
c) কাহ্নপা
d) ভুসুকপা
Answer: ভুসুকপা
29. 'চর্যাপদ' এর পুঁথি আবিষ্কৃত হয়-
a) ২০০৭ সালে
b) ১৯০৭ সালে
c) ১৯০৯ সালে
d) ১৯১৬ সালে
Answer: ১৯০৭ সালে
30. চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?
a) ৮০০ বছর
b) ১০০০ বছর
c) ১১০০ বছর
d) ১২০০ বছর
Answer: ১০০০ বছর