1. চর্যাপদ হলো মূলত / চর্যাপদ এক প্রকার-
a) গানের সংকলন
b) কবিতার সংকলন
c) প্রবন্ধের সংকলন
d) কোনোটিই নয়
Answer: গানের সংকলন
2. 'চর্যাপদ' কোন ধর্মাবলম্বীদের সাহিত্য ?
a) সনাতন হিন্দু
b) সহজিয়া বৌদ্ধ
c) জৈন
d) হরিজন
Answer: সহজিয়া বৌদ্ধ
3. বাংলা ভাষার আদি নিদর্শন ‘চর্যাপদ' আবিষ্কৃত হয় কত সালে ?
a) ২০০৭ সালে
b) ১৯০৭ সালে
c) ১৯১৬ সালে
d) ১৯০৯ সালে
Answer: ১৯০৭ সালে
4. প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন ?
a) ১৯
b) ২০
c) ২৩
d) ২৫
Answer: ২৩
5. বাংলা সাহিত্যের আদি কবি কে ?
a) কাহ্নপা
b) চেগুনপা
c) ভুসুকুপা
d) লুইপা
Answer: লুইপা
6. সবচেয়ে বেশী চর্যাপদ পাওয়া গেছে কোন কবির ?
a) কাহ্নপা
b) ভুসুকুপা
c) শবরপা
d) লুইপা
Answer: কাহ্নপা
7. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?
a) গোবিন্দ দাস
b) কায়কোবাদ
c) কাহ্নপা
d) ভুসুকুপা
Answer: ভুসুকুপা
8. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় ?
a) ১৬নং পদ
b) ১৮নং পদ
c) ২৩নং পদ
d) ২৪নং পদ
Answer: ২৩নং পদ
9. 'চঞ্চল চীএ পইঠা কাল' কোন কবির চর্যাংশ ?
a) বিরুপা
b) লুইপা
c) শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর
d) কুক্কুরীপা
Answer: লুইপা
10. চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ?
a) ড. এনামুল হক
b) হরপ্রসাদ শাস্ত্রী
c) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
d) ড.মুহম্মদ শহীদুল্লাহ
Answer: সুনীতিকুমার চট্টোপাধ্যায়