1. নোবেল শান্তি পুরস্কার কোথায় প্রদান করা হয়?
a) হেলসিংকি
b) কোপেনহেগেন
c) অসলো
d) স্টকহোম
Answer: অসলো
Explanation: নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর নরওয়ের রাজধানী অসলো থেকে প্রদান করা হয়। - আলফ্রেড নোবেলের উইল বা ইচ্ছাপত্র অনুযায়ী শান্তি ছাড়া বাকি ৫টি বিষয়ের (পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও অর্থনীতি) নোবেল পুরস্কার সুইডেনের রাজধানী স্টকহোম থেকে দেওয়া হয়। - শান্তিতে নোবেল বিজয়ীদের নির্বাচন করে থাকে ৫ সদস্য বিশিষ্ট নরওয়েজিয়ান নোবেল কমিটি।
2. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়?
a) নরওয়ে
b) যুক্তরাজ্য
c) ইতালি
d) জার্মানি
Answer: নরওয়ে
3. মহুয়া' পালাটি কোন অঞ্চলের উপভাষায় রচিত?
a) বরিশাল
b) রংপুর
c) ময়মনসিংহ
d) সিলেট
Answer: ময়মনসিংহ
4. Which one is singular number?
a) lice
b) corrigendum
c) media
d) addenda
Answer: corrigendum
5. The antonym of 'Cognizance' is-
a) keenness
b) negligence
c) ignorance
d) opulence
Answer: ignorance
Explanation: Cognizance (বা cognizant) অর্থ হলো কোনো কিছু সম্পর্কে জ্ঞান, সচেতনতা বা অবগত থাকা । এর বিপরীত শব্দ বা Antonym হলো Ignorance (অজ্ঞতা, অজ্ঞ থাকা বা না জানা) । অন্য অপশনগুলোর অর্থও জেনে রাখো: - Opulence: ধনসম্পদ বা প্রাচুর্য - Negligence: অবহেলা - Keenness: প্রবল আগ্রহ বা তীক্ষ্ণতা যেহেতু 'জ্ঞাত থাকা' এর উল্টো 'অজ্ঞতা', তাই সঠিক উত্তর হবে ignorance!
6. What is the verb form of the word 'Excellency'?
a) Excellently
b) Excellence
c) Excel
d) Excellent
Answer: Excel
7. অন্যান্য' শব্দে কয়টি অক্ষর রয়েছে?
a) ১
b) ২
c) ৩
d) ৪
Answer: ৩
8. চৌচির' উপন্যাসের লেখক কে?
a) কাজী নজরুল ইসলাম
b) কাজী মোতাহার হোসেন
c) আবুল ফজল
d) বনফুল
Answer: আবুল ফজল
9. অনিলা দেবী' কার ছদ্মনাম?
a) বেগম সুফিয়া কামাল
b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
c) বলাইচাঁদ মুখোপাধ্যায়
d) কামিনী রায়
Answer: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
10. কোন শব্দে স্বভাবতই মূর্ধণ্য ষ হয়?
a) কষ্ট
b) প্রতিষ্ঠান
c) ভাষা
d) মুমূর্ষু
Answer: ভাষা