1. ‘সর্বজনের হিতকর’ - এক কথায় কী হবে?
a) হিতৈষী
b) সার্বজনীন
c) সর্বজনীন
d) বিশ্বজনীন
Answer: সর্বজনীন
Explanation: • 'সর্বজনের হিতকর' এর এককথায় প্রকাশ - সর্বজনীন। • 'বিশ্বজনের হিতকর' এর এককথায় প্রকাশ - বিশ্বজনীন।
2. ‘সকলের জন্য প্রযোজ্য’- এক কথায় কী হবে ?
a) সর্বজনীন
b) সার্বজনীন
c) সর্বজনস্বীকৃত
d) সর্বজনগ্রাহ্য
Answer: সার্বজনীন
Explanation: 🎯সকলের জন্য প্রযোজ্য = সার্বজনীন, 🎯সকলের জন্য মঙ্গলজনক = সর্বজনীন
3. যিনি বক্তৃতা দানে পটু'- তাকে এক কথায় কী বলে?
a) বক্তা
b) বাগ্মী
c) বাচাল
d) মিতভাষী
Answer: বাগ্মী
Explanation: যিনি বক্তৃতা দানে পটু'=বাগ্মী
4. খেয়া পার করে যে, তাকে বলা হয়-
a) মাঝী
b) ঘাটাল
c) পাটনী
d) কর্ণধার
Answer: পাটনী
Explanation: পাটনী, পাটুনি /বিশেষ্য পদ/ খেয়াঘাটের মাঝি; পারঘাটার ঠিকাদার।
5. এক কথায় প্রকাশ করুনঃ "একবার ফল দিয়ে মারা যায়"-
a) ঔষধি
b) ওষধি
c) ঔষধী
d) একবর্ষী
Answer: ওষধি
Explanation: ঔষধি - যে সকল গাছগাছড়া থেকে ঔষেধ প্রস্তুত হয়। ওষধি - যে গাছ একবার ফল দিয়েই মরে যায়।
6. 'যে জমিতে ফসাল জন্মায় না' এক কথায়-
a) পতিত
b) অনুর্বর
c) ঊষর
d) বন্ধ্যা
Answer: ঊষর
Explanation: 🎯যে জমিতে ফসাল জন্মায় না' এক কথায় - ঊষর 🎯যে নারীর কোনাে সন্তান হয় না - বন্ধ্যা 🎯যাতে (যে জমিতে) শস্যের ফলন ভালো হয় না - অনুর্বর
Read More:
7. 'কোথাও উচু কোথাও নিচু' এক কথায় প্রকাশ করলে কী হয়?
a) বন্ধুর
b) উচু-নিচু
c) অসমতল
d) অমসৃণ
Answer: বন্ধুর
Explanation: যা কোথাও উঁচু কোথাও নিচু - বন্ধুর
8. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা (এক কথায় প্রকাশ কর)
a) সংবর্ধনা
b) অভিনন্দন
c) প্রত্যুদ্গমন
d) কোনটিই নয়
Answer: প্রত্যুদ্গমন
Explanation: সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্গমন ।
9. যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে (এক কথায় প্রকাশ কর)
a) অচিন্তনীয়
b) অবিমৃষ্যকারী
c) ভূতপূর্ব
d) কোনটিই নয়
Answer: অবিমৃষ্যকারী
Explanation: অবিমৃষ্যকারী - [বিশেষণ পদ] যে সম্যক বিবেচনা না করিয়া কাজ করে; হঠকারী।
10. 'পুনঃপুনঃ দীপ্তি পাচ্ছে যে' এর এক কথায় প্রকাশ কোনটি?
a) দীপ্তলোক
b) আলোকময়
c) দেদীপ্যমান
d) কোনোটিই নয়
Answer: দেদীপ্যমান
Explanation: যা দীপ্তি পাচ্ছে এমন - দেদীপ্যমান