1. 'মেধাবী' শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি?
a) মেধা+বিন্
b) মেধা+বি
c) মেধা+বী
d) মেধা+আবী
Answer: মেধা+বিন্
2. 'কুসুমিত' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
a) কুসুম+ত
b) কুসুম+ইত
c) কুসুম+ঈত
d) কুসুম+উত
Answer: কুসুম+ইত
3. 'প্রচলিত' শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?
a) ইত প্রত্যয়
b) ঈয় প্রত্যয়
c) ত প্রত্যয়
d) ই প্রত্যয়
Answer: ইত প্রত্যয়
4. 'পাঠক' শব্দটি কোন শ্রেণির ধাতু দ্বারা গঠিত?
a) দেশি
b) খাঁটি বাংলা
c) সংস্কৃত
d) বিদেশি
Answer: সংস্কৃত
5. কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
a) দিগগঞ্জ
b) বেআক্কেল
c) কানকাটা
d) চালবাজ
Answer: চালবাজ
6. শব্দ ও ধাতুর মূলকে বলে?
a) কারক
b) প্রকৃতি
c) বিভক্তি
d) ধাতু
Answer: প্রকৃতি
Read More:
7. 'কৈশর' (কৈশোর) শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
a) কৈশোর+র
b) কৈ+শোর
c) কে+শোর
d) কিশোর+ষ্ণ
Answer: কিশোর+ষ্ণ
8. কোনটি বাংলা ধাতু?
a) কৃ
b) গম্
c) কাট্
d) মাগ্
Answer: কাট্
9. 'গৌরব' শব্দের প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি?
a) গৌর+অব
b) গুরু+অব
c) গুরু+ঞ্চ
d) গুরু+ষ্ণ
Answer: গুরু+ষ্ণ
10. 'গমন' শব্দের মূল ধাতু কোনটি?
a) গম্
b) গতি
c) গত
d) গম্য
Answer: গম্