1. চিরহরিৎ বৃক্ষের বনভূমি নিচের জেলায় দেখা যায়?
ক)
কুমিল্লা
খ)
বান্দরবান
গ)
দিনাজপুর
ঘ)
বরিশাল
উত্তর:
বান্দরবান
ব্যাখ্যা:
বাংলাদেশের বনভূমি ৩ ধরনের । চট্রগ্রাম , খাগড়াছড়ি ,রাঙামাটি ,বান্দরবান ও সিলেট এলাকায় চিরহরিৎ বনভূমি রয়েছে। এ বনের উল্লেখযোগ্য গাছগুলো হলো - চাপালিশ ,মেহগনি তেলসুর ,সেগুন প্রভৃতি । ময়মনসিংহ ,টাঙ্গাইল, গাজীপুর , রংপুর এবং দিনাজপুর এলাকায় ক্রান্তীয় পাতাঝরা বনভূমি রয়েছে।
উপকূললীয় বনকে ম্যানগ্রোভ বন বলে। যেমন - সুন্দরবন।
2. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
ক)
সুরমা
খ)
কর্ণফুলী
গ)
তিস্তা
ঘ)
মেঘনা
উত্তর:
কর্ণফুলী
ব্যাখ্যা:
বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হলো কর্ণফুলী নদী। এটি মূলত পার্বত্য চট্টগ্রাম অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রাম শহরের পাশ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পাহাড়ি ঢাল ও দ্রুত গতির কারণে এটি দেশের সবচেয়ে খরস্রোতা নদী হিসেবে পরিচিত।
3. বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত?
ক)
৬০০ কি.মি
খ)
৬৫০ কি.মি
গ)
৭১৬ কি.মি
ঘ)
৮০০ কি.মি
উত্তর:
৭১৬ কি.মি
ব্যাখ্যা:
বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১১ কিমি। ১২ নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্রসীমা। অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ নটিক্যাল কিলোমিটার।
4. রাজবংশী নামক আদিবাসীদের অবস্থান বাংলাদেশের কোন জেলায়?
ক)
রাজশাহী
খ)
রংপুর
গ)
বান্দরবান
ঘ)
সিলেট
উত্তর:
রংপুর
ব্যাখ্যা:
বাংলাদেশের বৃহত্তর রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় এবং শেরপুর জেলার কয়েকটি এলাকায় রাজবংশী আদিবাসীদের বাস।
তাদের অধিকাংশ লোক ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কুচবিহার জেলায় বসবাস করে।
5. পঞ্চাশের মন্বন্তর হয়েছিল কত সালে?
ক)
১৮৫০ সালে
খ)
১৯৪৩ সালে
গ)
১৯৪৭ সালে
ঘ)
১৯৫৭ সালে
উত্তর:
১৯৪৩ সালে
ব্যাখ্যা:
১৩৫০ বঙ্গাব্দে (খ্রি. ১৯৪৩) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'পঞ্চাশের মন্বন্তর' বলা হয়।
6. নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?
ক)
বাখরাবাদ
খ)
হরিপুর
গ)
তিতাস
ঘ)
হবিগঞ্জ
উত্তর:
তিতাস
ব্যাখ্যা:
বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলাে তিতাস গ্যাসক্ষেত্র।
এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়। প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
7. দিনাজপুর জেলার ম্যধপাড়া থেকে কি খনিজ উত্তোলন করা হয়?
ক)
কঠিন শিলা
খ)
শ্বেত মৃত্তিকা
গ)
চুনাপাথর
ঘ)
কয়লা
উত্তর:
কঠিন শিলা
ব্যাখ্যা:
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া থেকে মূলত কঠিন শিলা উত্তোলন করা হয়। এটি দেশের একমাত্র উৎপাদনশীল ভূগর্ভস্থ কঠিন শিলা খনি, যা মাটির প্রায় ১২৮-১৩৬ মিটার গভীর থেকে উন্নত মানের গ্রানাইট পাথর বা বোল্ডার পাথর উত্তোলন করে।এই পাথর রাস্তা ও বড় অবকাঠামো নির্মাণে ব্যবহৃত হয়।
8. বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান -
ক)
BARI
খ)
BRRI
গ)
BADC
ঘ)
BINA
উত্তর:
BADC
ব্যাখ্যা:
বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী ও সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি (BADC - Bangladesh Agricultural Development Corporation)।
9. 'ব্লাক বক্স' যন্ত্রটি নিচের কোনটিতে ব্যবহৃত হয়?
ক)
কম্পিউটার
খ)
মোবাইল
গ)
জাহাজ
ঘ)
বিমান
উত্তর:
বিমান
ব্যাখ্যা:
ব্ল্যাক বক্স (Black Box) হলো বিমানে ব্যবহৃত একটি অত্যন্ত মজবুত ও বিশেষ ইলেকট্রনিক রেকর্ডিং ডিভাইস, যা মূলত ফ্লাইট ডাটা রেকর্ডার (FDR) ও ককপিট ভয়েস রেকর্ডার (CVR) হিসেবে পরিচিত।
10. বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত?
ক)
ঢাকা
খ)
সাভার
গ)
গাজীপুর
ঘ)
টঙ্গী
উত্তর:
গাজীপুর
ব্যাখ্যা:
বাংলাদেশের টাকা, ডাকটিকিট, পাসপোর্টসহ অন্যান্য নিরাপত্তামূলক নথিপত্র ছাপানোর একমাত্র প্রতিষ্ঠান 'দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড' (টাঁকশাল) গাজীপুরের শিমুলতলীতে অবস্থিত। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি গাজীপুরে অবস্থিত এবং এখান থেকেই দেশের যাবতীয় নিরাপত্তা মুদ্রণের কাজ সম্পন্ন করা হয়।
11. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
ক)
বাংলাদেশ ব্যাংক
খ)
জনতা ব্যাংক
গ)
সোনালী ব্যাংক
ঘ)
রিজার্ভ ব্যাংক
উত্তর:
বাংলাদেশ ব্যাংক
ব্যাখ্যা:
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম ‘বাংলাদেশ ব্যাংক’। এটি প্রতিষ্ঠিত হয় ১৬ ডিসেম্বর ১৯৭১ (বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ অনুসারে)। পক্ষান্তরে, সোনালী, রুপালী ও পূবালী ব্যাংক তিনটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক।
12. শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি?
ক)
এনসিটিবি
খ)
ইউজিসি
গ)
নায়েম
ঘ)
ব্যানবেইস
উত্তর:
এনসিটিবি
ব্যাখ্যা:
বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম (Curriculum) প্রণয়ন, পরিমার্জন এবং পাঠ্যপুস্তক প্রণয়ন ও বিতরণের দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রতিষ্ঠান হলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB)।
13. বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর -
ক)
পেট্রাপোল
খ)
কৃষ্ণনগর
গ)
মোহাদিপুর
ঘ)
ডাউকি
উত্তর:
পেট্রাপোল
ব্যাখ্যা:
বেনাপোল স্থলবন্দর (যশোর, বাংলাদেশ) সংলগ্ন ও বিপরীতে অবস্থিত প্রধান ভারতীয় স্থলবন্দরটি হলো পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর অন্তর্গত পেট্রাপোল স্থলবন্দর।
14. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান কোন দেশের নাগরিক ছিলেন?
ক)
ফ্রান্স
খ)
কানাডা
গ)
যুক্তরাষ্ট্র
ঘ)
যুক্তরাজ্য
উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা:
বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের প্রধান স্থপতি লুই আই কান (Louis I. Kahn) মার্কিন যুক্তরাষ্ট্রের (আমেরিকা) নাগরিক ছিলেন।যদিও তিনি ১৯০১ সালে এস্তোনিয়ায় একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসিত হন এবং সেখানকার নাগরিকত্ব লাভ করেন।
15. ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী কে ছিলেন?
ক)
গোলাম মালিক মোহাম্মদ
খ)
ফিরোজ খান
গ)
খাজা নাজিমউদ্দীন
ঘ)
নুরুল আমীন
উত্তর:
নুরুল আমীন
ব্যাখ্যা:
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার (পূর্ব পাকিস্তান) মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমীন। তিনি ১৯৪৭ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, যার মধ্যে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পুলিশি গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছিল।
16. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
ক)
৭.৬ সেমি
খ)
৭৬ সেমি
গ)
৭৬০ সেমি
ঘ)
৭২ সেমি
উত্তর:
৭৬ সেমি
ব্যাখ্যা:
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ২৯.৯২ ইঞ্চি বা ৭৬০ মিলিমিটার পারদ - স্থম্ভের সমান । বেশির ভাগ দেশে ইঞ্চির বদলে মিলিবার - এ বায়ুর চাপ প্রকাশ করা হয় । ৭৬০ মিলিমিটার বা ২৯.৯২ ইঞ্চি ১০১৩ মিলিবারের সমান । পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বায়ুর চাপ দেখা যায় ।
17. 'Political Ideals' গ্রন্থের লেখক কে?
ক)
মেকিয়াভেলি
খ)
রাসেল
গ)
প্লেটো
ঘ)
এরিস্টটল
উত্তর:
রাসেল
ব্যাখ্যা:
'Political Ideals' (পলিটিক্যাল আইডিয়ালস) গ্রন্থের লেখক হলেন প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, এবং সমাজ সংস্কারক বার্ট্রান্ড রাসেল (Bertrand Russell)।
18. কোন সাল থেকে সারা বিশ্বে ২১ শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে?
ক)
১৯৯৭
খ)
১৯৯৮
গ)
১৯৯৯
ঘ)
২০০০
উত্তর:
২০০০
ব্যাখ্যা:
২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে মাতৃভাষার জন্য আত্মত্যাগের (১৯৫২) স্বীকৃতি হিসেবে এই দিনটি বিশ্বজুড়ে পালিত হচ্ছে।।
19. বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি প্রাপ্ত গ্যাস কোনটি?
ক)
হাইড্রোজেন
খ)
নাইট্রোজেন
গ)
কার্বন ডাই অক্সাইড
ঘ)
অক্সিজেন
উত্তর:
হাইড্রোজেন
ব্যাখ্যা:
বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি পরিমাণে প্রাপ্ত ও প্রধান গ্যাসীয় উপাদান হলো হাইড্রোজেন। মহাবিশ্বের মোট সাধারণ পদার্থের সিংহভাগই হাইড্রোজেন এবং এর পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে হিলিয়াম।
20. Booker Prize দেয়া হয়-
ক)
বিজ্ঞানের জন্য
খ)
সাহিত্যের জন্য
গ)
দর্শনের জন্য
ঘ)
চিত্রকলার জন্য
উত্তর:
সাহিত্যের জন্য
ব্যাখ্যা:
ম্যান বুকার পুরস্কার বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে বিবেচিত।
প্রতি বছর (বিচারকদের মতে) বিগত এক বছরে প্রকাশিত শ্রেষ্ঠ পূর্ণ - দৈর্ঘ্যের উপন্যাসকে এই পুরস্কারটি প্রদান করা হয়।
কিছু শর্তাবলী রয়েছে, যেমন লেখককে অবশ্যই কমনওয়েলথ, জিম্বাবুয়ে অথবা আয়ারল্যান্ডের নাগরিক হতে হবে, এবং উপন্যাসটি ইংরেজি ভাষায় রচিত হতে হবে।
21. কোন দেশ থেকে 'আরব বসন্ত' এর সূচনা হয়?
ক)
মিশর
খ)
তিউনিশিয়া
গ)
লিবিয়া
ঘ)
সিরিয়া
উত্তর:
তিউনিশিয়া
ব্যাখ্যা:
আরব বসন্তের সুচনা হয় তিউনিশিয়াতে।
২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসাবে আখ্যায়িত করেছে।
22. নিচের কোনটি গ্রিনহাউজ গ্যাস নয়?
ক)
নাইট্রাস অক্সাইড
খ)
কার্বন ডাই অক্সাইড
গ)
অক্সিজেন
ঘ)
মিথেন
উত্তর:
অক্সিজেন
ব্যাখ্যা:
গ্রিন হাউজ গ্যাস সমূহ হলো: কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি।
23. নিম্নের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয়?
ক)
আফগানিস্তান
খ)
ভুটান
গ)
মালদ্বীপ
ঘ)
মিয়ানমার
উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা:
সার্কের (SAARC) সদস্য রাষ্ট্র নয় এমন কয়েকটি উল্লেখযোগ্য দেশ হলো চীন, মিয়ানমার, ইরান, থাইল্যান্ড বা রাশিয়া। সার্কের সদস্য রাষ্ট্র ৮টি: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। চীন, মিয়ানমারসহ অন্য দেশগুলো এর পর্যবেক্ষক রাষ্ট্র , কিন্তু পূর্ণ সদস্য নয়।
24. জি-৭ এর একমাত্র এশীয় দেশ কোনটি?
ক)
চীন
খ)
বার্মা
গ)
ভারত
ঘ)
জাপান
উত্তর:
জাপান
ব্যাখ্যা:
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বিশ্বের উন্নত দেশের একটি সংগঠন হলো G - 7, যার একমাত্র এশীয় দেশ হলো জাপান। এর অন্যান্য দেশগুলো হলো - যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স ও ইতালি।
25. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণি কোনটি?
ক)
হিমালয় পর্বতমালা
খ)
আল্পস পর্বতমালা
গ)
আন্দিজ পর্বতমালা
ঘ)
এ্যাটলাম পর্বতমালা
উত্তর:
আন্দিজ পর্বতমালা
ব্যাখ্যা:
আন্দিজ পর্বতমালা বা আন্দেস পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা।
দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত এই পর্বতমালার দৈর্ঘ্য কমপক্ষে ৭,০০০ কি.মি. (৪,৪০০ মাইল) এবং গড় প্রস্থ ৫০০ কি.মি. (৩০০ মাইল)।
এই পর্বতমালার গড় উচ্চতা প্রায় ৪০০০ মি. (১৩,০০০ ফুট)।
26. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা-
ক)
১০ টি
খ)
৫ টি
গ)
৪ টি
ঘ)
১৫ টি
উত্তর:
৫ টি
ব্যাখ্যা:
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা ( স্থায়ী পাঁচ , বিগ ফাইভ বা P5 নামেও পরিচিত) হল পাঁচটি সার্বভৌম রাষ্ট্র যাদের 1945 সালের জাতিসংঘ সনদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি স্থায়ী আসন প্রদান করে: চীন , ফ্রান্স , রাশিয়া , যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ।
27. বেলফোর ঘোষণা কী?
ক)
মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা
খ)
আরব ও ইহুদিদের মধ্যে শান্তি স্থাপনের ঘোষণা
গ)
মধ্যপ্রাচ্যে আরব সংহতি রক্ষার ঘোষণা
ঘ)
আরব ও ইহুদিদের সংঘর্ষের ঘোষণা
উত্তর:
মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা
ব্যাখ্যা:
বেলফোর ঘোষণা (১৯১৭) ছিল প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি ‘জাতীয় আবাসভূমি’ (National Home) প্রতিষ্ঠায় যুক্তরাজ্যের দেওয়া একটি বিতর্কিত অঙ্গীকার।
28. ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কী নামে পরিচিত?
ক)
আমেরিকান পিস সেন্টার
খ)
জিরো পয়েন্ট
গ)
গ্রাউন্ড জিরো
ঘ)
ওয়াল্ড সিমেট্রি
উত্তর:
গ্রাউন্ড জিরো
ব্যাখ্যা:
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন গ্রাউন্ড জিরো নামে পরিচিত।
১১ সেপ্টেম্বরের হামলা ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উপর আল কায়েদার একইসাথে চারটি সমন্বিত সন্ত্রাসী হামলা। আক্রমনের ২, ৯৯৭ জন নিহত এবং ৬, ০০০ এর অধিক মানুষ আহত হয়, এবং ধ্বংসপ্রাপ্ত হয় ১০ বিলিয়ন মার্কিন ডলারের অধিক অবকাঠামো ও সম্পদ।
29. ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
ক)
ডালাস
খ)
লন্ডন
গ)
নিউইয়র্ক
ঘ)
হংকং
উত্তর:
নিউইয়র্ক
ব্যাখ্যা:
ওয়াল স্ট্রিট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন শহরের দক্ষিণ অংশে অবস্থিত একটি বিখ্যাত রাস্তা।
30. গ্রীনল্যান্ড এর মালিকানা কোন দেশের?
ক)
সুইডেন
খ)
নেদারল্যান্ডস
গ)
ডেনমার্ক
ঘ)
ইংল্যান্ড
উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা:
গ্রীনল্যান্ড মূলত ডেনমার্কের রাজ্যের অন্তর্গত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত হলেও রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে ইউরোপীয় দেশ ডেনমার্কের অংশ।
31. ইসরায়েলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়?
ক)
যুক্তরাজ্য
খ)
জার্মানি
গ)
যুক্তরাষ্ট্র
ঘ)
ফ্রান্স
উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা:
১৯৪৮ সালের ১৪ মে স্বাধীনতার ঘোষণার অব্যবহিত পরেই যুক্তরাষ্ট্র (ডি-ফ্যাক্টো) এবং পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন (ডি-জ্যুরে) ইসরায়েল রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেয়। ১৫ মে স্বাধীন ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে।
32. 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' এর প্রস্তাব কোন দেশ করেছে?
ক)
যুক্তরাষ্ট্র
খ)
ভারত
গ)
চীন
ঘ)
রাশিয়া
উত্তর:
চীন
ব্যাখ্যা:
ওয়ান বেল্ট ওয়ান রোড (OBOR) বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) এর প্রস্তাব করেছে গণচীন (চীন)। ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই মহাপরিকল্পনাটি উত্থাপন করেন, যার উদ্দেশ্য এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মধ্যে স্থল ও সমুদ্রপথে সংযোগ স্থাপন এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা।
33. বান্দুং শহরটি কোথায় অবস্থিত?
ক)
মালয়েশিয়া
খ)
ভিয়েতনাম
গ)
ইন্দোনেশিয়া
ঘ)
থাইল্যান্ড
উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা:
বান্দুং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর। এটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এবং জাভা দ্বীপের তৃতীয় বৃহত্তম শহর হিসেবে পরিচিত।
34. পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি?
ক)
ফিলিপাইন
খ)
মালদ্বীপ
গ)
জাপান
ঘ)
ইন্দোনেশিয়া
উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা:
পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনোশিয়া । প্রায় ১৩, ৫০০ দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া জনসংখ্যার দিক দিয়ে মুসলিম দেশসমূহের মধ্যে বৃহত্তম দেশ । প্রায় ৭, ৫০০ দ্বীপ নিয়ে গঠিত দেশ হলো ফিলিপাইন । আয়তনে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্র রাশিয়া । পৃথিবীতে আয়তনে সপ্তম দেশ হলো ভারত।
35. পোর্টব্লেয়ার কেন বিখ্যাত?
ক)
পূর্ব আফ্রিকার একটি বন্দর
খ)
আদামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী
গ)
অস্ট্রেলিয়ার একটি দ্বীপ
ঘ)
পাপুয়া নিউগিনির একটি বন্দর
উত্তর:
আদামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী
ব্যাখ্যা:
পোর্টব্লেয়ার ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী এবং এটি মূলত ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।