1. "আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য; তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি"- উক্তিটি করেন-
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) কাজী নজরুল ইসলাম
c) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
d) মওলানা আকরম খাঁ
Answer: ড. মুহম্মদ শহীদুল্লাহ্
2. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
a) দ্বি-জাতি তত্ত্ব
b) সামাজিক চেতনা
c) অসাম্প্রদায়িকতা
d) বাঙালি জাতীয়তাবাদ
Answer: বাঙালি জাতীয়তাবাদ
3. বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো-
a) আঞ্চলিকতা
b) ধর্ম
c) রাজনীতি
d) ভাষা ও সংস্কৃতি
Answer: ভাষা ও সংস্কৃতি
4. তমদ্দুন মজলিশ ছিল একটি-
a) সাংস্কৃতিক প্রতিষ্ঠান
b) সামাজিক প্রতিষ্ঠান
c) রাজনৈতিক প্রতিষ্ঠান
d) দাতব্য প্রতিষ্ঠান
Answer: সাংস্কৃতিক প্রতিষ্ঠান
5. বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়?
a) একাডেমি সংঘ
b) বাংলা ভাষা আন্দোলন কেন্দ্র
c) তমদ্দুন মজলিশ
d) ভাষা আন্দোলন মঞ্চ
Answer: তমদ্দুন মজলিশ
6. ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমদ্দুন মজলিশ কার নেতৃত্বে গঠিত হয়?
a) অধ্যাপক আবুল কাসেম
b) কামরুদ্দিন আহমদ
c) আবদুল মতিন
d) আবদুস সালাম
Answer: অধ্যাপক আবুল কাসেম
7. পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিল?
a) তমিজউদদীন খান
b) সৈয়দ আজমত খান
c) ধীরেন্দ্রনাথ দত্ত
d) মনোরঞ্জন ধর
Answer: ধীরেন্দ্রনাথ দত্ত
8. ১৯৪৮-৫২ সালের ভাষা আন্দোলনের সময় 'ভাষা দিবস' হিসেবে কোন দিনটি পালন করা হতো?
a) ২৫ শে জানুয়ারি
b) ১১ই ফেব্রুয়ারি
c) ১১ই মার্চ
d) ২৩শে এপ্রিল
Answer: ১১ই মার্চ
9. কত সালে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়?
a) ১৯৪৮ সালে
b) ১৯৫২ সালে
c) ১৯৫০ সালে
d) ১৯৪৭ সালে
Answer: ১৯৪৭ সালে
10. 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়?
a) ৩১ জানুয়ারি, ১৯৫২
b) ২ ফেব্রুয়ারি, ১৯৫২
c) ১৮ ফেব্রুয়ারি, ১৯৫২
d) ২০ জানুয়ারি, ১৯৫২
Answer: ৩১ জানুয়ারি, ১৯৫২