1. প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল?
a) সমতট
b) রাঢ়
c) হরিকেল
d) বরেন্দ্র
Answer: হরিকেল
2. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
a) ধর্মপাল
b) দেবপাল
c) রামপাল
d) গোপাল
Answer: ধর্মপাল
3. ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠ করেন-
a) গিয়াস উদ্দিন আজম শাহ
b) মুহম্মদ ঘুরী
c) সুলতান মাহমুদ
d) মুহম্মদ বিন কাসিম
Answer: মুহম্মদ ঘুরী
4. কোন আমলে বাংলার গৌরবের মসলিন কাপড় ঢাকায় তৈরী হতো?
a) সেন
b) ইংরেজ
c) মোঘল
d) পাল
Answer: মোঘল
5. বাংলার ছিয়াত্তরের মন্বন্তর এর সময়কাল-
a) ১৭৭০ খ্রিস্টাব্দ
b) ১৭৬০ খ্রিষ্টাব্দ
c) ১৭৬৫ খ্রিস্টাব্দ
d) ১৭৫৬ খ্রিস্টাব্দ
Answer: ১৭৭০ খ্রিস্টাব্দ
6. বাংলাদেশের বাহিরে কোন মুসলিম দেশে প্রথম শহিদ মিনার নির্মিত হয়?
a) বাহরাইনে
b) সংযুক্ত আরব আমিরাতে
c) মিশরে
d) ওমানে
Answer: ওমানে
7. কোন বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?
a) অ্যান্থনি মাসকারেনহাস
b) অ্যালেন গিন্সবার্গ
c) সাইমন ড্রিং
d) মার্কটালি
Answer: সাইমন ড্রিং
8. বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন-
a) অধ্যাপক ইউসুফ আলী
b) মুহম্মদ উল্লাহ
c) মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ
d) শাহ আব্দুল হামিদ
Answer: শাহ আব্দুল হামিদ
9. আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা?
a) অর্থনৈতিক
b) মানবাধিকার
c) ধর্মীয়
d) খেলাধুলা
Answer: মানবাধিকার
10. বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ব সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে?
a) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
b) পরিকল্পনা বিভাগ
c) অর্থ বিভাগ
d) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
Answer: অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
11. বাংলাদেশ অস্ত্র কারখানা কোথায় অবস্থিত?
a) গাজীপুর
b) কালুরঘাট
c) খালিসপুর
d) টেকনাফ
Answer: গাজীপুর
12. বাংলাদেশের আবাদি জমিতে কতটুকুতে ধানের চাষ হয়?
a) ৫০%
b) ৭০%
c) ৬০%
d) ৮০%
Answer: ৮০%
Explanation: বিবিএসের তথ্যে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরে দেশের মোট ধানি জমির ৮১ শতাংশে উচ্চ ফলনশীল ধান চাষ হচ্ছে। ২০০৯-১০ অর্থবছরে তা ছিল ৭৩ শতাংশ। দেশের মোট আবাদি জমির শতকরা ৮০ ভাগ জমিতে ধানের চাষ হয়।
13. কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
a) প্রথম ১০ টি
b) প্রথম ৪ টি
c) প্রথম ৬ টি
d) প্রথম ৫ টি
Answer: প্রথম ৪ টি
Explanation: বাংলাদেশের রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা'-র প্রথম ১০ (দশ) চরণ গাওয়া হয়। তবে অনুষ্ঠানে যন্ত্রসংগীতে (ইন্সট্রুমেন্টাল) বাজানোর ক্ষেত্রে সাধারণত প্রথম ৪ (চার) চরণ বাজানো হয়ে থাকে। এছাড়া, প্যারেড বা বিশেষ কুচকাওয়াজে শুরুতে দুই লাইন বাজানোর নিয়ম রয়েছে।
14. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি?
a) সাঁওতাল
b) চাকমা
c) মারমা
d) রাখাইন
Answer: মারমা
Explanation: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হলো মারমা। চাকমাদের পরে মারমা জনগোষ্ঠী জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে এবং তারা মূলত পার্বত্য চট্টগ্রাম (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) এলাকায় বসবাস করে।
15. বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা(থানা) এর নাম কী?
a) টেকনাফ
b) বাংলাবান্ধা
c) শিবগঞ্জ
d) তেঁতুলিয়া
Answer: তেঁতুলিয়া
Explanation: বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা হলো পঞ্চগড় জেলার তেঁতুলিয়া। এটি রংপুর বিভাগের অন্তর্গত একটি উপজেলা, যা ভৌগোলিকভাবে বাংলাদেশের একেবারে উত্তর প্রান্তের স্থলভাগ।
16. ঢাকা মহানগর কয়টি নদী দ্বারা বেষ্টিত?
a) ৮
b) ৪
c) ৫
d) ৯
Answer: ৪
Explanation: ঢাকা মহানগর প্রধানত ৪টি নদী দ্বারা বেষ্টিত। নদীগুলো হলো: ১.বুড়িগঙ্গা (দক্ষিণে) ২.তুরাগ (উত্তরে) ৩.শীতলক্ষ্যা (পূর্বে) ৪.বালু (উত্তর-পূর্বে) এই নদীগুলো ঢাকা শহরকে ঘিরে রেখেছে, যা "৪টি নদী দ্বারা বেষ্টিত" হিসেবে পরিচিত। এছাড়া এই নদী ব্যবস্থা ঢাকা শহরের শিল্প-কারখানার বর্জ্য এবং পয়ঃনিষ্কাশনের সাথেও জড়িত।
17. 'নির্মল চর' কোথায় অবস্থিত?
a) ফেনী
b) ভোলা
c) রাজশাহী
d) হাতিয়া
Answer: রাজশাহী
Explanation: নির্মল চর বাংলাদেশের রাজশাহী জেলায় অবস্থিত। এটি ভারত-বাংলাদেশ সীমান্তে পদ্মা নদীর অববাহিকায় অবস্থিত একটি চর।
18. ভূ-ত্বক যেসব আবরণ দ্বারা তৈরি-
a) কার্বন ডাই-অক্সাইড
b) হাইড্রোজেন
c) শিলা
d) অক্সিজেন
Answer: শিলা
Explanation: ভূ-ত্বক বা পৃথিবীর উপরিভাগের আবরণটি মূলত কঠিন শিলা, খনিজ, মৃত্তিকা, এবং পানির একটি পাতলা আস্তরণ দ্বারা গঠিত, যা মহাদেশীয় (সিয়াল) ও মহাসাগরীয় (সিমা) স্তরে বিভক্ত। এটি প্রধানত সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, ক্যালসিয়াম ও অক্সিজেন সমৃদ্ধ আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত।
Read More:
19. ভূপৃষ্ঠের মোট কত ভাগ পানি?
a) ৬০%
b) ৬৫%
c) ৭০%
d) ৭৫%
Answer: ৭০%
Explanation: ভূপৃষ্ঠের ৭০.৯% অংশ জুড়ে পানির অস্তিত্ব রয়েছে এবং পৃথিবীর প্রায় সমস্ত জীবের জীবনধারণের জন্যই পানি একটি অত্যাবশ্যক পদার্থ।
20. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
a) মিয়ানমার
b) জর্ডান
c) ইরাক
d) ইসরাইল
Answer: জর্ডান
Explanation: আকাবা জর্ডানের একমাত্র এবং প্রধান সমুদ্র বন্দর। এটি জর্ডানের দক্ষিণ প্রান্তে লোহিত সাগরের (Red Sea) উত্তর-পূর্ব কোণে আকাবা উপসাগরের তীরে অবস্থিত।
21. ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়-
a) কেরালা
b) মণিপুর
c) ত্রিপুরা
d) মিজোরাম
Answer: কেরালা
Explanation: ভারতের 'সেভেন সিস্টার ' রাজ্যসমূহের অন্তভূক্ত নয় কেরালা। সাত বোন রাজ্য বা সাত ভগিনী রাজ্য হচ্ছে উত্তরপূর্ব ভারতের পাশাপাশি থাকা অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্য।
22. 'তাস' কোন দেশের সংবাদ সংস্থা?
a) রাশিয়া
b) চীন
c) ভারত
d) পাকিস্তান
Answer: রাশিয়া
Explanation: তাস (TASS) রাশিয়ার একটি প্রধান রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা। ১৯০৪ সালে প্রতিষ্ঠিত এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং রাশিয়ার সবচেয়ে পুরোনো সংবাদ সংস্থা, যার সদর দপ্তর মস্কোতে অবস্থিত । এটি পূর্বে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হিসেবে পরিচিত ছিল।
23. বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই?
a) ইসরাইল
b) তাইওয়ান
c) আফগানিস্তান
d) জর্ডান
Answer: ইসরাইল
Explanation: বিশ্বের যে দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই সেটি হচ্ছে ইসরাইল।
24. 'দানিয়ুব' নদী কোন মহাদেশে অবস্থিত?
a) এশিয়া
b) ইউরোপ
c) আফ্রিকা
d) অস্ট্রেলিয়া
Answer: ইউরোপ
Explanation: এটি ইউরোপ মহাদেশের অন্যতম প্রধান পরিবহন পথ। ইউরোপের প্রধান নদীগুলির মধ্যে কেবল দানিয়ুবই পূর্ব - পশ্চিমে প্রবাহিত হয়। জার্মানির সোয়ার্টজওয়াল্ড (জার্মান ভাষায়: Schwarzwald অর্থাৎ "কৃষ্ণবন") অঞ্চলে এর উৎপত্তি। সেখান থেকে এটি পূর্বদিকে প্রায় ২৮৫০ কিমি প্রবাহিত হয়ে রুমানিয়ার উপকূলে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে।
25. একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছেন-
a) চার্চিল
b) রুজভেল্ট
c) কিসিঞ্জার
d) দ্য গল
Answer: চার্চিল
Explanation: একজন রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। ১৯৫৩ সালে তিনি এই সম্মানজনক পুরস্কার লাভ করেন। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনার উপর রচিত তাঁর অসাধারণ ঐতিহাসিক এবং আত্মজীবনীমূলক লেখার জন্য তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।
26. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ কোনটি?
a) যুক্তরাষ্ট্র
b) রাশিয়া
c) ফ্রান্স
d) চীন
Answer: রাশিয়া
Explanation: জাতিসংঘের যে কোন এক বা একাধিক দেশ কোন জোরালো প্রস্তাব আনলেও তার বিপক্ষে ভোট দিয়ে প্রস্তাবটি অচল করার ক্ষমতাই হচ্ছে ভেটো। - আর এ ভেটো দেয়ার ক্ষমতা আছে কেবল নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য রাষ্ট্রের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া এবং ফ্রান্স)। - আর জাতিসংঘের এ পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ রাশিয়া।
27. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
a) ৮ ফেব্রুয়ারি
b) ৮ মার্চ
c) ৮ এপ্রিল
d) ৮ আগস্ট
Answer: ৮ মার্চ
Explanation: আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হয় । এই দিনটি নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অর্জনগুলোকে উদযাপন করতে এবং লিঙ্গ সমতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পালন করা হয়। ১৯৭৫ সালে জাতিসংঘ দিবসটি আন্তর্জাতিক স্বীকৃতি দেয়।
28. OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
a) সৌদি আরব
b) ভিয়েনা, অস্ট্রিয়া
c) কাতার
d) কুয়েত
Answer: ভিয়েনা, অস্ট্রিয়া
Explanation: ১৪ সেপ্টেম্বর ১৯৬০ গঠিতহয় Organization of the Petroleum Exporting Countries ( OPEC)। প্রতিষ্ঠাকালীন এ সংস্থার সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়। পরবর্তীতে ১৯৬৫ সালে সদর দপ্তর স্থানান্তরিত হয় অস্ট্রিয়ার ভিয়েনায়।
29. স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
a) রবার্ট ব্যাডেন পাওয়েল
b) লর্ড ওয়াভেল
c) লর্ড কার্জন
d) লর্ড বেনিস
Answer: রবার্ট ব্যাডেন পাওয়েল
Explanation: স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল লর্ড রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)। তিনি ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং সংক্ষেপে ‘বিপি’ (BP) নামে পরিচিত। ১৯০৭ সালে ইংল্যান্ডের ব্রাউনসী দ্বীপে ২১ জন বালক নিয়ে পরীক্ষামূলক ক্যাম্পের মাধ্যমে তিনি এই বিশ্বব্যাপী আন্দোলনের সূচনা করেন।
30. Paris Agreement কোন ধরনের চুক্তি?
a) মহামারি নিয়ন্ত্রণ সংক্রান্ত
b) জলবায়ু সংক্রান্ত
c) আন্তর্জাতিক টিকা উৎপাদন সংক্রান্ত
d) কোনোটিই নয়
Answer: জলবায়ু সংক্রান্ত
Explanation: প্যারিস চুক্তি (Paris Agreement) হলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি যুগান্তকারী ও আইনত বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি। ২০১৫ সালে জাতিসংঘের উদ্যোগে স্বাক্ষরিত এবং ২০১৬ সালে কার্যকর হওয়া এই চুক্তির মূল লক্ষ্য হলো বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্প স্তরের তুলনায় 1.5° C থেকে 2°C -এর মধ্যে সীমাবদ্ধ রাখা।
31. কোন সভ্যতা সবচাইতে প্রাচীন?
a) মেসোপটেমিয়া
b) মিসরীয়
c) চৈনিক
d) পার্সিক
Answer: মেসোপটেমিয়া
Explanation: বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমিয়া সভ্যতা, যা আনুমানিক খ্রিষ্টপূর্ব ৩৫০০-৪০০০ অব্দে বর্তমান ইরাক, সিরিয়া ও তুরস্কের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চলে গড়ে উঠেছিল। সুমেরীয়, ব্যাবিলনীয় ও আসেরীয় সংস্কৃতি নিয়ে গঠিত এই অঞ্চলটিই মানব সভ্যতার প্রথম কেন্দ্র হিসেবে পরিচিত।
32. ফরাসি বিপ্লবের মতবাদ বা শ্লোগানের প্রবক্তা কে ছিলেন?
a) মোপাসে
b) ভলতেয়ার
c) বার্ট্রান্ড রাসেল
d) রুশো
Answer: রুশো
Explanation: ফরাসি বিপ্লবের মূল মতবাদ বা শ্লোগান—"স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব" (Liberty, Equality, Fraternity)-এর প্রধান প্রবক্তা ছিলেন বিখ্যাত ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো (Jean-Jacques Rousseau)।
33. CNN কোন দেশের সংবাদ সংস্থা?
a) যুক্তরাষ্ট্র
b) জাপান
c) যুক্তরাজ্য
d) জার্মানি
Answer: যুক্তরাষ্ট্র
Explanation: CNN - হলো যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা। এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল। এর পূর্ণ রূপ হলো - - Cable News Network. ১ জুন ১৯৮০ চ্যানেলটির কার্যক্রম শুরু হয়।
34. সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
a) টাইটান
b) ফোবস
c) ডিমোস
d) ক্যারন
Answer: টাইটান
Explanation: টাইটান হচ্ছে শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ। এটি সৌর জগতের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যাতে ঘন বায়ুমণ্ডলের অস্তিত্ব পাওয়া গেছে। আবার পৃথিবী ছাড়া সৌরজগতের একমাত্র এই বস্তুর পৃষ্ঠেই তরল পদার্থের সন্ধান মিলেছে। টাইটানের আকৃতি এলিপসয়ডাল, অর্থাৎ অনেকটা উপবৃত্তীয় গোলক। গ্রহের সাথে অনেক সামঞ্জস্য থাকার কারণে অনেক সময়ই একে গ্রহ - সদৃশ উপগ্রহ বলা হয়।
35. কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে?
a) জিব্রাল্টার প্রণালী
b) বেরিং প্রণালী
c) মালাক্কা প্রণালী
d) বাব-এল-মান্দেব প্রণালী
Answer: বাব-এল-মান্দেব প্রণালী
Explanation: বাব-এল-মান্দেব প্রণালী এশিয়া (ইয়েমেন) ও আফ্রিকা (জিবুতি/ইরিত্রিয়া) মহাদেশকে একে অপর থেকে পৃথক করেছে। এটি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সাথে যুক্ত করে।