Exams Study Jobs Teachers Shop

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে (পরীক্ষা–০৪)

General Knowledge 50 Questions By Mostafız's Nursing Care

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে (পরীক্ষা–০৪) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. জাতিসংঘ সাধারণ পরিষদে কয়টি দেশ স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়?

ক) ২৫
খ) ১০
গ) ১৪২
ঘ) ১৩১
উত্তর: ১৪২
ব্যাখ্যা: ১২ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাস হয়। জাতিসংঘ সদর দপ্তরে (নিউইয়র্ক) অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে।

2. সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব উল্লেখ আছে?

ক) ১১৮
খ) ১১৯
গ) ১২৩
ঘ) ১২১
উত্তর: ১১৯
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৯ নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব সম্পর্কে উল্লেখ আছে।

3. বর্তমানে মেট্রোরেলের চলমান লাইনের নাম কী?

ক) লাইন-১
খ) লাইন-৪
গ) লাইন-২
ঘ) লাইন-৬
উত্তর: লাইন-৬
ব্যাখ্যা: বর্তমানে মেট্রোরেলের চলমান লাইনের নাম ম্যাস র‍্যাপিড ট্রানজিট লাইন-৬ (MRT Line-6)।

4. কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি?

ক) ভারত
খ) চীন
গ) যুক্তরাজ্য
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর: চীন
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি চীনের সাথে।

5. প্রাচীন 'চন্দ্রদ্বীপ'-এর বর্তমান নাম কী?

ক) নোয়াখালী
খ) বরিশাল
গ) ভোলা
ঘ) নারায়ণগঞ্জ
উত্তর: বরিশাল
ব্যাখ্যা: সুপ্রাচীনকালে বর্তমান বৃহত্তর বরিশাল অঞ্চল 'চন্দ্রদ্বীপ' নামে পরিচিত ছিল।

6. টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি?

ক) ১৭
খ) ১৮
গ) ১৫
ঘ) ১৯
উত্তর: ১৭
ব্যাখ্যা: জাতিসংঘ কর্তৃক ২৫ সেপ্টেম্বর ২০১৫ গৃহীত হয় 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)'। ১৭টি লক্ষ্য এবং ১৬৯টি সুনির্দিষ্ট উদ্দেশ্য।

7. বাংলাদেশে বর্তমানে কত প্রকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে?

ক)
খ) 8
গ)
ঘ)
উত্তর:
ব্যাখ্যা: স্থানীয় সরকার বলতে স্থানীয় সরকারব্যবস্থাকে বোঝায়। প্রফেসর আর এম জ্যাকসন বলেন, 'স্থানীয় সরকার মূলত সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ পরিচালনা করার এক পদ্ধতি বিশেষ।

8. কাঁটাতারের বেড়া থেকে শূন্য পয়েন্ট পর্যন্ত কত মিটার জায়গা 'No-Man's-Land' হিসেবে চিহ্নিত?

ক) ১৫৮ মিটার
খ) ১৫০ মিটার
গ) ১৪৩ মিটার
ঘ) ১৩৯ মিটার
উত্তর: ১৫০ মিটার
ব্যাখ্যা: আন্তর্জাতিক সীমান্ত রেখা। (জিরো লাইন) থেকে উভয় দেশের অভ্যন্তরে থাকা একটি অ-সামরিক এলাকা যেখানে কোনো পক্ষই তাদের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে না- এটি হলো নো-ম্যান্স-ল্যান্ড।

9. বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?

ক) কুয়েত
খ) আলজেরিয়া
গ) সংযুক্ত আরব
ঘ) সৌদি আরব
উত্তর: সৌদি আরব
ব্যাখ্যা: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET)-এর তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে (৭,৩৮,৯০১ জন)।

10. পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা?

ক) অর্থ বিভাগ
খ) পরিকল্পনা কমিশন
গ) জাতীয় রাজস্ব বোর্ড
ঘ) প্রধানমন্ত্রীর কার্যালয়
উত্তর: পরিকল্পনা কমিশন
ব্যাখ্যা: বাংলাদেশ পরিকল্পনা কমিশন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা (পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা) প্রণয়নের দায়িত্ব পালন করে।

11. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?

ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: ৩টি
ব্যাখ্যা: বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুটি; ভারত ও মিয়ানমার।

12. বাংলাদেশের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

ক) প্রধানমন্ত্রী
খ) প্রধান বিচারপতি
গ) চিফ হুইপ
ঘ) স্পিকার
উত্তর: স্পিকার
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪নং অনুচ্ছেদ অনুসারে 'রাষ্ট্রপতির পদ শূন্য হইলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

13. BIMSTEC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) দিল্লি
খ) কলম্বো
গ) ঢাকা
ঘ) বেইজিং
উত্তর: ঢাকা
ব্যাখ্যা: অর্থনৈতিক সম্ভাবনাময় ক্ষেত্রগুলো থেকে পূর্ণ সুবিধা ভোগ করার লক্ষ্যে ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয় BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation) 13 এর সদর দপ্তর অবস্থিত ঢাকায়।

14. ২০২৬ অর্থবছরে জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়-সীমা কত?

ক) ৫,২৫,০০০/-
খ) ৩,৫০,০০০/-
গ) ৪,৫০,০০০/-
ঘ) ৬,২৫,০০০/-
উত্তর: ৫,২৫,০০০/-
ব্যাখ্যা: বাংলাদেশের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে আহত জুলাই যোদ্ধা করদাতার করমুক্ত আয়সীমা ৫,২৫,০০০ টাকা।

15. জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?

ক) জনপ্রশাসন মন্ত্রণালয়
খ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
গ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
ঘ) সমাজকল্যাণ মন্ত্রণালয়
উত্তর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৩০ এপ্রিল ২০২৫ গঠিত হয় জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর।

16. বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার কোন দেশ?

ক) ভারত
খ) জাপান
গ) চীন
ঘ) আমেরিকা
উত্তর: জাপান
ব্যাখ্যা: বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার হলো জাপান।

17. জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে?

ক) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
খ) অধ্যাপক আলী রিয়াজ
গ) আব্দুল মুয়ীদ চৌধুরী
ঘ) ড. বদিউল আলম মজুমদার
উত্তর: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় ১২ ফেব্রুয়ারি ২০২৫।

18. বাকল্যান্ড বাঁধ কোথায় অবস্থিত?

ক) সদরঘাট
খ) জিঞ্জিরা
গ) শরীয়তপুর
ঘ) চাঁদপুর
উত্তর: সদরঘাট
ব্যাখ্যা: বাকল্যান্ড বাঁধ ১৮৬৪ সালে ব্রিটিশ শাসনামলে ঢাকার তৎকালীন নগর কমিশনার চার্লস থমাস বাকল্যান্ড কর্তৃক নির্মিত বুড়িগঙ্গা নদীর উত্তর তীরের একটি শহর পরিবেষ্টনী বাঁধ।

19. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

ক) ১২৪
খ) ১১৮
গ) ১৩৬
ঘ) ১৪৮
উত্তর: ১৩৬
ব্যাখ্যা: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে।

20. নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?

ক) কুতুবদিয়া
খ) ভোলা
গ) হাতিয়া
ঘ) সন্দ্বীপ
উত্তর: হাতিয়া
ব্যাখ্যা: নিঝুম দ্বীপ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত।

21. কিয়োটো চুক্তির গুরুত্বের বিষয় কী ছিল?

ক) জনসংখ্যা কমানো
খ) দারিদ্র্য বিমোচন
গ) গুপ্তচরবৃত্তি
ঘ) বিশ্ব উষ্ণতা হ্রাস
উত্তর: বিশ্ব উষ্ণতা হ্রাস
ব্যাখ্যা: কিয়োটো প্রটোকল হলো ভূমণ্ডলের তাপ বৃদ্ধি ও আবহমণ্ডলের পরিবর্তন রোধবিষয়ক একটি প্রটোকল।

22. আয়রন ডোম কী?

ক) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
খ) লোহার দেয়াল
গ) নিরস্ত্রীকরণ
ঘ) বন্দিশালা
উত্তর: আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ব্যাখ্যা: ইসরাইলের আয়রন ডোম বিশ্বের অন্যতম সফল ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

23. স্পেস এক্স-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?

ক) ক্যালিফোর্নিয়া
খ) নিউইয়র্ক
গ) লন্ডন
ঘ) জেনেভা
উত্তর: ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা: স্পেস এক্স (SpaceX) হলো আমেরিকান মহাকাশযান প্রস্তুতকারক এবং মহাকাশ পরিবহণ পরিষেবা কোম্পানি।

24. অপারেশন সিঁদুর' কোন দেশগুলোর মধ্যে যুদ্ধ শুরু করে?

ক) পাকিস্তান-আফগানিস্তান
খ) ভারত-পাকিস্তান
গ) ভারত-চীন
ঘ) কোনোটিই নয়
উত্তর: ভারত-পাকিস্তান
ব্যাখ্যা: ২২ এপ্রিল ২০২৫ ভারতশাসিত কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামের বৈসরণ উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হলে সন্ত্রাসী গোষ্ঠী কাশ্মীরের রেজিস্ট্যান্স ফ্রন্ট পাকিস্তানের মদদে এই হামলা চালিয়েছে বলে অভিযোগে ভারত ৭ মে ২০২৫ 'অপারেশন সিঁদুর' নামে একটি সামরিক অভিযানের অধীনে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

25. বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?

ক) রাজশাহী
খ) ময়নামতি
গ) বগুড়া
ঘ) দিনাজপুর
উত্তর: রাজশাহী
ব্যাখ্যা: বরেন্দ্র জাদুঘর ১৯১০ সালের এপ্রিলে রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়।

26. গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত?

ক) প্রশান্ত মহাসাগর
খ) আটলান্টিক মহাসাগর
গ) ভারত মহাসাগর
ঘ) পারস্য উপসাগর
উত্তর: প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা: 'গ্রেট ব্যারিয়ার রিফ' পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর ব্যবস্থা, যা প্রাকৃতিক সৌন্দর্য ও সামুদ্রিক জীববৈচিত্র্যে সমৃদ্ধ।

27. হাইফা' কোন দেশের সমুদ্রবন্দর?

ক) তুরস্ক
খ) সিরিয়া
গ) ইসরায়েল
ঘ) আফগানিস্তান
উত্তর: ইসরায়েল
ব্যাখ্যা: 'হাইফা' সমুদ্রবন্দর ইসরাইলের বৃহত্তম এবং কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রবন্দর, যা ভূমধ্যসাগরীয় উপকূলে হাইফা উপসাগরে অবস্থিত।

28. সংসদ ভবনের স্থপতি কে?

ক) নভেরা আহমেদ
খ) লুই আই কান
গ) এফ আর খান
ঘ) মাজহারুল ইসলাম
উত্তর: লুই আই কান
ব্যাখ্যা: সংসদ ভবনের স্থপতি লুই আই কান যুক্তরাষ্ট্রের নাগরিক।

29. যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?

ক) জো বাইডেন
খ) হিলারি ক্লিনটন
গ) কমলা হ্যারিস
ঘ) কোনোটিই নয়
উত্তর: কমলা হ্যারিস
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের সর্বশেষ ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ৫ নভেম্বর ২০২৪।

30. বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে?

ক) রাঙামাটি
খ) বান্দরবান
গ) কক্সবাজার
ঘ) কুমিল্লা
উত্তর: রাঙামাটি
ব্যাখ্যা: বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুটি। যথা: ভারত ও মিয়ানমার। দেশের মোট ৩২টি জেলার সাথে এ দুটি দেশের সীমানা রয়েছে। তন্মধ্যে ভারতের সাথে ৩০টি জেলা এবং মিয়ানমারের সাথে রয়েছে ৩টি জেলার সংযোগ। রাঙামাটি বাংলাদেশের একমাত্র জেলা; যার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত সংযোগ রয়েছে।

31. কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

ক) বাংলাদেশ
খ) সৌদি আরব
গ) মালয়েশিয়া
ঘ) ইন্দোনেশিয়া
উত্তর: ইন্দোনেশিয়া
ব্যাখ্যা: গাজার সংঘাত বন্ধ এবং গাজাকে নিরাপদ করার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবের অন্যতম হলো গাজায় ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (ISF) নামের একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা।

32. ২৬°৩৪′ উত্তর অক্ষরেখা এবং ৮৮°০১′-৯২°৪১′ পূর্ব দ্রাঘিমা রেখা

ক) ২০°৩৪′-২৮°৩৮′ উত্তর অক্ষরেখা এবং ৮৯০০১-৯১°৪১′ পূর্ব দ্রাঘিমা রেখা
খ) ২০°৩৪′-২৬°৩৪′ পশ্চিম অক্ষরেখা এবং ৮৮°০১′-৯২°৪১′ পশ্চিম দ্রাঘিমা রেখা
গ) উত্তর: ২০°৩৪′-২৬°৩৮′ উত্তর অক্ষরেখা এবং ৮৮০০১-৯২°৪১′ পূর্ব দ্রাঘিমা রেখা
ঘ) ব্যাখ্যা বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণাংশ বা দক্ষিণ এশিয়ায় যা মানচিত্রে ২০°৩৪′-২৬°৩৮′ উত্তর অক্ষরেখা এবং ৮৮°০১′-৯২°৪১′ পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যবর্তী স্থানে অবস্থিত।
উত্তর: উত্তর: ২০°৩৪′-২৬°৩৮′ উত্তর অক্ষরেখা এবং ৮৮০০১-৯২°৪১′ পূর্ব দ্রাঘিমা রেখা
ব্যাখ্যা: বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণাংশ বা দক্ষিণ এশিয়ায় যা মানচিত্রে ২০°৩৪′-২৬°৩৮′ উত্তর অক্ষরেখা এবং ৮৮°০১′-৯২°৪১′ পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যবর্তী স্থানে অবস্থিত।

33. তিস্তা নদীর তীরবর্তী নিচের জেলা কোনটি?

ক) লালমনিরহাট
খ) নীলফামারী
গ) রংপুর
ঘ) সবকয়টি
উত্তর: সবকয়টি
ব্যাখ্যা: তিস্তা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী, যা ভারতের সিকিম, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

34. বাংলাদেশের সাথে ভারতের কয়টি জেলার সীমানা রয়েছে?

ক) ২০টি
খ) ২৫টি
গ) ৩৫টি
ঘ) ৩২টি
উত্তর: ৩২টি
ব্যাখ্যা: বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা ৩২টি।

35. জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?

ক) ০৩টি
খ) ০৬টি
গ) ০২টি
ঘ) ০৮টি
উত্তর: ০৬টি
ব্যাখ্যা: বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির অফিসিয়াল ভাষা ৬টি।

36. আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?

ক) রাঙ্গামাটি
খ) বান্দরবান
গ) চট্টগ্রাম
ঘ) কুমিল্লা
উত্তর: রাঙ্গামাটি
ব্যাখ্যা: আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি এবং ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।

37. বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কত সালে?

ক) ১৯৭২
খ) ১৯৭৩
গ) ১৯৭৪
ঘ) ১৯৭৬
উত্তর: ১৯৭৬
ব্যাখ্যা: আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফিফা'র সদস্য দেশ ২১১টি এবং সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত।

38. টেকসই উন্নয়নের লক্ষ্য (SDG) এর এক নম্বর লক্ষ্য কোনটি?

ক) দারিদ্রমুক্ত বিশ্ব
খ) সবার জন্য শিক্ষা
গ) ক্ষুধামুক্ত বিশ্ব
ঘ) পরিবেশ রক্ষা
উত্তর: দারিদ্রমুক্ত বিশ্ব
ব্যাখ্যা: জাতিসংঘ ২০১৫ সালে ১৫ বছর মেয়াদি (২০১৬-২০৩০) এসডিজি পরিকল্পনা গ্রহণ করে।

39. WTO-এর কাজ কী?

ক) আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা
খ) জলবায়ুবিষয়ক সমাধান
গ) বিশ্ববাণিজ্য সহায়তাকরণ
ঘ) মানবাধিকার পর্যবেক্ষণ
উত্তর: বিশ্ববাণিজ্য সহায়তাকরণ
ব্যাখ্যা: বিশ্বের বৃহত্তম বাণিজ্য নিয়ন্ত্রণকারী সংস্থা World Trade Organization (WTO) প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি ১৯৯৫। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

40. এশিয়া মহাদেশের মধ্যে ধনী দেশ কোনটি?

ক) চীন
খ) ভারত
গ) কাতার
ঘ) মালয়েশিয়া
উত্তর: কাতার
ব্যাখ্যা: আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর ২০২৫ সালের পূর্বাভাসের ভিত্তিতে মাথাপিছু জিডিপি অনুযায়ী প্রশ্নের অপশনগুলোর মধ্যে কাতারের আয় সবচেয়ে বেশি (৭২.৭ হাজার মার্কিন ডলার)।

41. কোন দেশ থেকে আরব বসন্তের শুরু হয়?

ক) কাতার
খ) মিসর
গ) সৌদি আরব
ঘ) তিউনিসিয়া
উত্তর: তিউনিসিয়া
ব্যাখ্যা: বুয়াজিজির আত্মাহুতিকে কেন্দ্র করে ২০১০ সালের ডিসেম্বরে তিউনিসিয়ায় আরব বসন্তের সূচনা হয়।

42. Blue Economy কীসের সাথে সম্পর্কিত?

ক) খনিবিদ্যা
খ) অর্থনীতি
গ) সমুদ্রসম্পদ
ঘ) শেয়ার বাজার
উত্তর: সমুদ্রসম্পদ
ব্যাখ্যা: 'ব্লু ইকোনমি' হলো অর্থনীতির এমন একটি বিষয় যেখানে একটি দেশের সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করা হয়।

43. প্রাচীন যুগের প্রধান নিদর্শন-

ক) খনার বচন
খ) বৈষ্ণবপদ
গ) চর্যাপদ
ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
উত্তর: চর্যাপদ
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের প্রধান নিদর্শন চর্যাপদ।

44. রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কত সালে শুরু হয়?

ক) ২০২১
খ) ২০২২
গ) ২০২৩
ঘ) ২০২৪
উত্তর: ২০২২
ব্যাখ্যা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি।

45. 7 Sisters কোন দেশে অবস্থিত?

ক) শ্রীলঙ্কা
খ) পাকিস্তান
গ) ভারত
ঘ) মিয়ানমার
উত্তর: ভারত
ব্যাখ্যা: Seven Sisters হলো উত্তর-পূর্ব ভারতের ৭টি অঙ্গরাজ্য।

46. SPARRSO কোথায় অবস্থিত?

ক) ঢাকার আগারগাঁওয়ে
খ) নারায়ণগঞ্জে
গ) ঢাকার মিরপুরে
ঘ) গাজীপুরে
উত্তর: ঢাকার আগারগাঁওয়ে
ব্যাখ্যা: বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থাকে সংক্ষেপে স্পারসো (SPARRSO) বলে।

47. বাংলাদেশি Alternative Executive Director-এর পদে অধিষ্ঠিত আছে-

ক) বিশ্বব্যাংক
খ) আইএমএফ
গ) এশীয় উন্নয়ন ব্যাংক
ঘ) কোনোটিই নয়
উত্তর: বিশ্বব্যাংক
ব্যাখ্যা: বর্তমান বিশ্ব ব্যাংক গ্রুপ (World Bank Group)-এর Alternative Executive Director পদে বাংলাদেশের শরিফা খান দায়িত্ব পালন করছেন।

48. Black Lives Matter' কী?

ক) একটি গ্রন্থের নাম
খ) একটি পানীয়
গ) বর্ণবাদ বিরোধী আন্দোলন
ঘ) একটি NGO
উত্তর: বর্ণবাদ বিরোধী আন্দোলন
ব্যাখ্যা: 'Black Lives Matter' একটি বর্ণবাদবিরোধী আন্দোলন।

49. ইউরোপের ককপিট' বলা হয় কোন দেশকে?

ক) বেলজিয়াম
খ) ফ্রান্স
গ) জার্মানি
ঘ) ফিনল্যান্ড
উত্তর: বেলজিয়াম
ব্যাখ্যা: প্রায়শ যুদ্ধ সংঘটিত হয়েছে এরূপ স্থানকে ককপিট বলা হয়।

50. ইউরো মুদ্রা কবে চালু হয়?

ক) ১৯৭৯ সালের ১ জানুয়ারি
খ) ২০০০ সালের ১ মার্চ
গ) ২০০১ সালের ১ জানুয়ারি
ঘ) ১৯৯৯ সালের ১ নভেম্বর
উত্তর: ১৯৭৯ সালের ১ জানুয়ারি
ব্যাখ্যা: ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯, ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২১টি দেশসহ মোট ২৭টি দেশে বর্তমানে এই মুদ্রা চালু রয়েছে।

আশা করি মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে (পরীক্ষা–০৪) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট