Exams Study Jobs Teachers Students

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০২

General Knowledge 50 Questions By Mostafız's Nursing Care

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০২ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে?

ক) কর্কটক্রান্তি রেখা
খ) মকরক্রান্তি রেখা
গ) সুমেরু বৃত্ত
ঘ) বিষুব রেখা
উত্তর: কর্কটক্রান্তি রেখা
ব্যাখ্যা: বাংলাদেশের প্রায় মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) অতিক্রম করেছে।

2. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?

ক) হামিদুর রহমান
খ) হামিদুজ্জামান
গ) লুই আই কান
ঘ) ঘতানভীর কবির
উত্তর: হামিদুর রহমান
ব্যাখ্যা: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা শহিদদের স্মরণে ১৯৫২-এর ২৩ ফেব্রুয়ারি প্রথম শহিদ মিনার স্থাপিত হলেও এর স্থায়িত্ব ছিল কম। তারপর হামিদুর রহমানের নকশা ও পরিকল্পনায় ১৯৫৭ সালের নভেম্বর মাসে দ্বিতীয়বারের মতো শহিদ মিনারের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৫৮ সালের ২১ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়।

3. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় কোন সালে?

ক) ১৯৯০
খ) ১৯৯১
গ) ১৯৯২
ঘ) ১৯৯৩
উত্তর: ১৯৯০
ব্যাখ্যা: বাংলাদেশে শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৯০ সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয়।

4. কোন পদটি সাংবিধানিক পদ নয়?

ক) প্রধান নির্বাচন কমিশনার
খ) চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
গ) চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন
ঘ) ঘমহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
উত্তর: চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান সাংবিধানিক পদসমূহ হলো-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ সদস্য, বিচারপতি, নির্বাচন কমিশনার, মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্য।

5. বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?

ক) ২০০১
খ) ১৯৯৮
গ) ২০০০
ঘ) ১৯৯৯
উত্তর: ২০০০
ব্যাখ্যা: ২০০০ সালের ২৬ জুন দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে। ১৫ জানুয়ারি ১৯৯৯ সালে বিসিবি কর্তৃক টেস্ট মর্যাদা লাভের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনের প্রেক্ষিতে অনেক পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের পর আইসিসি বাংলাদেশকে টেস্ট ক্রিকেটের মর্যাদা প্রদান করে।

6. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে 'সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা' উল্লেখ করা হয়েছে?

ক) ১৮ অনুচ্ছেদ
খ) ১৯ অনুচ্ছেদ
গ) ১৫ অনুচ্ছেদ
ঘ) ১৭ অনুচ্ছেদ
উত্তর: ১৭ অনুচ্ছেদ
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৭ নং অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

7. বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়-?

ক) ১৯৭২ সালে
খ) ১৯৭১ সালে
গ) ১৯৬৫ সালে
ঘ) ১৯৭৪ সালে
উত্তর: ১৯৭১ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যা) বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, যা বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে

8. বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে?

ক) চট্টগ্রাম
খ) সিলেট
গ) সুনামগঞ্জ
ঘ) মৌলভীবাজার
উত্তর: মৌলভীবাজার
ব্যাখ্যা: বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে।

9. রাশিয়া, ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে?

ক) খেরসন ও মিকোলইভ
খ) দোনেস্ক ও লুহানস্ক
গ) লুৎস্ক ও চেরনিড
ঘ) ওদেসা ও দনিপ্রো
উত্তর: দোনেস্ক ও লুহানস্ক
ব্যাখ্যা: পূর্ব ইউক্রেনের ডনবাসে অবস্থিত দোনেস্ক ও লুহানস্ক অঞ্চল দুটিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ২১ ফেব্রুয়ারি ২০২২।

10. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত?

ক) হাতিয়া
খ) কুতুবদিয়া
গ) সেন্ট মার্টিন
ঘ) নিঝুম দ্বীপ
উত্তর: সেন্ট মার্টিন
ব্যাখ্যা: কক্সবাজার জেলার টেকনাফের অন্তর্ভুক্ত সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে অবস্থিত।

11. বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?

ক) নভেম্বর ১৯৭২
খ) ২৬ মার্চ ১৯৭১
গ) ১২ জানুয়ারি ১৯৭২
ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭১
উত্তর: নভেম্বর ১৯৭২
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বোচ্চ আইন। ৪ নভেম্বর ১৯৭২ সালে বাংলাদেশ সংবিধান গৃহীত হওয়ার পর ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে এটি কার্যকর হয়।

12. ২০২৫ সালের জুলাই মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়া কোথায় বসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে?

ক) ইন্দোনেশিয়া
খ) মালয়েশিয়া
গ) সিঙ্গাপুর
ঘ) ভিয়েতনাম
উত্তর: মালয়েশিয়া
ব্যাখ্যা: ২৬ অক্টোবর ২০২৫ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।

13. Ring of Fire' কোন মহাদেশের চারপাশে অবস্থান করছে?

ক) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোখ
খ) ইউরোপ
গ) অস্ট্রেলিয়া
ঘ) আফ্রিকা
উত্তর: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোখ
ব্যাখ্যা: এ অঞ্চলটির উত্তর-পশ্চিমাঞ্চলে এশিয়া মহাদেশের কিছু দেশ, দক্ষিণ-পশ্চিমাংশে অস্ট্রেলিয়া মহাদেশ, উত্তর-পূর্বে কোণে উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ-পূর্বে দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত।

14. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়-?

ক) ১৯৮৬ সালে
খ) ১৯৯১ সালে
গ) ১৯৯৬ সালে
ঘ) ১৯৭৩ সালে
উত্তর: ১৯৯১ সালে
ব্যাখ্যা: Value Added Tax বা মূল্য সংযোজন কর বাংলাদেশে প্রথম চালু হয় ১৯৯১ সালের ১ জুলাই।

15. NATO কোন ধরনের জোট?

ক) অর্থনৈতিক
খ) সামরিক
গ) পরিবেশগত
ঘ) রাজনৈতিক
উত্তর: সামরিক
ব্যাখ্যা: উত্তর আটলান্টিকের দেশগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ৪ এপ্রিল ১৯৪৯ গঠিত পশ্চিমা বিশ্বের শক্তিশালী সামরিক জোট হলো ন্যাটো (NATO)।

16. নিচের কোন দেশ সর্বাধিক দেশের সাথে সীমান্তযুক্ত?

ক) আফগানিস্তান
খ) মিয়ানমার
গ) চীন
ঘ) ভারত
উত্তর: চীন
ব্যাখ্যা: বিশ্বের সর্বাধিক সীমান্ততবেষ্টিত দেশ ২টি। যথা-রাশিয়া ও চীন। উভয় দেশেরই ১৪টি করে প্রতিবেশী দেশ রয়েছে।

17. ২০২৫ সালে কতজন নারী নোবেল পুরস্কার লাভ করেন?

ক) ২ জন
খ) ১ জন
গ) ৪ জন
ঘ) ৩ জন
উত্তর: ২ জন
ব্যাখ্যা: ২০২৫ সালে মোট নোবেল বিজয়ী ১৪ জন। ১২ জন পুরুষ এবং ২ জন নারী।

18. ২৩তম 'জি-২০' সম্মেলন কোথায়, কত সালে অনুষ্ঠিত হবে?

ক) যুক্তরাজ্য, ২০২৭
খ) যুক্তরাজ্য, ২০২৮
গ) দক্ষিণ কোরিয়া, ২০২৭
ঘ) দক্ষিণ কোরিয়া, ২০২৮
উত্তর: দক্ষিণ কোরিয়া, ২০২৮
ব্যাখ্যা: গ্রুপ অফ টুয়েন্টি (G-20) হলো বিশ্বের ধনী দেশগুলোর একটি আন্তঃসরকারি ফোরাম বা সংগঠন, যা ২৬ সেপ্টেম্বর ১৯৯৯ প্রতিষ্ঠিত হয়। জি-২০-এর ২৩তম সম্মেলন ২০২৮ সালে দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হবে।

19. FIFA World Cup 2026-এর গ্রুপভিত্তিক বিভাজন কতটি?

ক) ১২টি
খ) ১০টি
গ) ১৩টি
ঘ) ১৪টি
উত্তর: ১২টি
ব্যাখ্যা: ২০২৬ সালে ২৩তম বিশ্বকাপ ফুটবলের আসর অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই আসরে ১৬টি ভেন্যুতে ১২টি গ্রুপে মোট ৪৮টি দল অংশগ্রহণ করবে।

20. ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত 'কপ-৩০' সম্মেলনে কয়টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন?

ক) ১৮৯
খ) ১৯৪
গ) ১৯৩
ঘ) ১৯৭
উত্তর: ১৯৪
ব্যাখ্যা: জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩০ অনুষ্ঠিত হয় ১০-২১ নভেম্বর ২০২৫ ব্রাজিলের বেলেম শহরে। এ সম্মেলনে বিশ্বের ১৯৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৯৪টি দেশ অংশগ্রহণ করে।

21. গাজা পুনর্গঠনে প্রস্তাবিত নতুন অন্তর্বর্তীকালীন বোর্ডের নাম কী?

ক) বোর্ড অব পিস
খ) বোর্ড অব পিস ফর হিউমেনিটি
গ) বোর্ড অব পিস ফর কো-অপারেশন
ঘ) বোর্ড অব পিস ফর রিকনস্ট্রাকশন
উত্তর: বোর্ড অব পিস
ব্যাখ্যা: গাজা যুদ্ধ-পরবর্তী সময়ে গাজা উপত্যকার প্রশাসন পরিচালনা, পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে একটি আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সংস্থা হলো 'বোর্ড অব পিস',।

22. ভেনিজুয়েলার বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কী?

ক) দেলসি রদ্রিগেজ
খ) মারিয়া কোরিনা মাচাদো
গ) ফ্রেড রামসভেল
ঘ) লাসলো ক্রাসনাহোরকাই
উত্তর: দেলসি রদ্রিগেজ
ব্যাখ্যা: মাদক পাচার, মাদক সন্ত্রাস এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ৩ জানুয়ারি ২০২৬ এক আকস্মিক সামরিক অভিযানের মাধ্যমে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। এমতাবস্থায় ৩ জানুয়ারি ২০২৬ দেলসি রদ্রিগেজ ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

23. গ্রিনহাউস নির্গমনসংক্রান্ত চুক্তি কোনটি?

ক) কার্টাগোনো প্রটোকল
খ) কিয়োটো প্রটোকল
গ) মন্ট্রিল প্রটোকল
ঘ) জেনেভা কনভেনশন
উত্তর: কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা: জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলোর বৈশ্বিক উষ্ণতা রোধে গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাসকরণ চুক্তি হলো 'কিয়োটো প্রটোকল', যা ১১ ডিসেম্বর ১৯৯৭জাপানের কিয়োটো শহরে স্বাক্ষরিত হয়।

24. বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দেশ কোন দেশ?

ক) ব্রাজিল
খ) যুক্তরাষ্ট্র
গ) আর্জেন্টিনা
ঘ) দক্ষিণ আফ্রিকা
উত্তর: ব্রাজিল
ব্যাখ্যা: ব্রাজিল বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দেয় ২৬ নভেম্বর ২০২৫।

25. অপারেশন মিডনাইট হ্যামার কী?

ক) যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা
খ) ইসরাইল কর্তৃক ইরানের তেহরানে হামলা জা
গ) ইরান কর্তৃক ইসরাইলের হামলা চালাতী ১৫
ঘ) ইসরাইল কর্তৃক লেবাননে হামলাজী২৫
উত্তর: যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা
ব্যাখ্যা: ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে ইস্যু করে বিনা উস্কানিতে ইসরাইল ১৩ জুন ২০২৫ ইরানে হামলা করে।

26. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এর জনক কে?

ক) জর্জ উইলহেল্ম
খ) জন ম্যাকার্থি
গ) ইলন মাস্ক
ঘ) অল্টম্যান
উত্তর: জন ম্যাকার্থি
ব্যাখ্যা: Artificial Intelligence (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটারবিজ্ঞানের একটি শাখা যার লক্ষ্য মানুষের বুদ্ধিমত্তার অনুরূপ কম্পিউটার বা মেশিন তৈরি করা।

27. জাতিসংঘের স্থায়ী সদস্যের মধ্যে কয়টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে?

ক) ৩টি
খ) ২টি
গ) ৫টি
ঘ) ৪টি
উত্তর: ৪টি
ব্যাখ্যা: গাজায় প্রায় দু বছর ধরে চলমান ইসরাইলের জাতিগত নিধনের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে প্রভাবশালী দেশের স্বীকৃতি গুরুত্বপূর্ণ। জাতিসংঘের স্থায়ী সদস্যদের মধ্যে এখন পর্যন্ত চারটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। দেশগুলো হচ্ছে: চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্স।

28. পূর্ব তিমুর আসিয়ানের কততম সদস্য?

ক) ১২
খ) ১০
গ) ০৯
ঘ) ১১
উত্তর: ১১
ব্যাখ্যা: ৮ আগস্ট ১৯৬৭ দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক জোট আসিয়ান গঠিত হয়। এর বর্তমান সদস্য দেশ ১১টি।

29. বাংলাদেশের বর্তমান প্রধান বিচাপতি কততম প্রধান বিচারপতি?

ক) ২৭
খ) ২৬
গ) ২৪
ঘ) ২৮
উত্তর: ২৬
ব্যাখ্যা: মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৯৫নং অনুচ্ছেদের আলোকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং বর্তমান তথা ২৬তম প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী (দায়িত্ব গ্রহণ- ২৮ ডিসেম্বর ২০২৫)।

30. বাংলাদেশে তফসিলভুক্ত কয়টি বিদেশি ব্যাংক আছে?

ক) ৭টি
খ) ৯টি
গ) ১০টি
ঘ) ১৩টি
উত্তর: ৯টি
ব্যাখ্যা: কেন্দ্রীয় ব্যাংক ব্যতীত বাংলাদেশে মোট ব্যাংক ৬৩টি। এর মধ্যে তফসিলভুক্ত ব্যাংক ৫৮টি। বিদেশি তফসিলভুক্ত ব্যাংক ৯টি, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ৭টি, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ৩টি এবং অভ্যন্তরীণ বেসরকারি ব্যাংক ৩৯টি।

31. বাংলাদেশে ডিসেম্বর ২০২৫-এর সামগ্রিক মূল্যস্ফীতি কত ছিল?

ক) ৮.২৯%
খ) ৮.৪৪%
গ) ৮.৪৯%
ঘ) ৮.৫১%
উত্তর: ৮.৪৯%
ব্যাখ্যা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে সামগ্রিক মুদ্রাস্ফীতি ছিল ৮.৪৯%।

32. বাংলাদেশের নারী ফুটবল দল সম্প্রতি কোন পদক পেয়েছে?

ক) একুশে পদক
খ) জাতীয় ক্রীড়া পুরস্কার
গ) বেগম রোকেয়া পদক
ঘ) স্বাধীনতা পদক
উত্তর: একুশে পদক
ব্যাখ্যা: ২০২৫ সালে ১৭ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠান একুশে পদক লাভ করে। প্রতিষ্ঠান হিসেবে এই পুরস্কার প্রদান করা হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে। উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে একুশে পদক প্রবর্তন করেন।

33. জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতিবন্ধী জনসংখ্যা কত শতাংশ?

ক) ১.৪৪%
খ) ১.৩৭%
গ) ১.৪৯%
ঘ) ১.২৪%
উত্তর: ১.৩৭%
ব্যাখ্যা: বিবিএস পরিচালিত ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় ১৫-২১ জুন ২০২২। এই জনশুমারি অনুযায়ী দেশের সমন্বয়কৃত জনসংখ্যা ১৬,৯৮,২৮,৯১১ জন, যার মধ্যে প্রতিবন্ধী জনগোষ্ঠীর হার ১.৩৭%।

34. বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে?

ক) ১৬ ডিসেম্বর, ১৯৭২
খ) ২৬ মার্চ, ১৯৭২
গ) ৩ মার্চ, ১৯৭২
ঘ) ৪ মার্চ, ১৯৭২
উত্তর: ৪ মার্চ, ১৯৭২
ব্যাখ্যা: বাংলাদেশে প্রথম মুদ্রা বা নোট প্রথা চালু হয় ১৯৭২ সালের ৪ মার্চ। প্রথম চালুকৃত নোেট ছিল ২টি (১ টাকা এবং ১০০ টাকার নোট)। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে কাগুজে নোট আছে মোট ১০ ধরনের।

35. হালদা নদীকে সরকার 'মৎস্য হেরিটেজ' ঘোষণা করে কত তারিখে?

ক) ২৯ অক্টোবর ২০২৫
খ) ১ নভেম্বর ২০২৫
গ) ১৬ জুলাই ২০২৫
ঘ) ৩ ডিসেম্বর ২০২৫
উত্তর: ২৯ অক্টোবর ২০২৫
ব্যাখ্যা: হালদা নদী পার্বত্য চট্টগ্রামের বাদনাতলী পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন হয়ে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে। এর দৈর্ঘ্য ১১০ কিমি। হালদা দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র।

36. আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস কত তারিখে পালিত হয়?

ক) ২০ নভেম্বর
খ) ২১ নভেম্বর
গ) ৯ ডিসেম্বর
ঘ) ২১ ডিসেম্বর
উত্তর: ৯ ডিসেম্বর
ব্যাখ্যা: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস প্রতিবছর ৯ ডিসেম্বর বিশ্বজুড়ে পালন করা হয়। এটি ২০০৩ সালে জাতিসংঘ কর্তৃক ঘোষিত হয়। ২০২৫ সালে এ দিবসটির ও প্রতিপাদ্য হলো- "দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা।

37. বাংলাদেশে বেসরকারি ইপিজেড কয়টি?

ক) ২টি
খ) ৪টি
গ) ৩টি
ঘ) ৫টি
উত্তর: ২টি
ব্যাখ্যা: বাংলাদেশে মোট ইপিজেডের সংখ্যা ১০টি। এর মধ্যে সরকারি ইপিজেড ৮টি। যথা: চট্টগ্রাম, ঢাকা, মংলা, ঈশ্বরদী, উত্তরা, কুমিল্লা, আদমজী ও কর্ণফুলী। বেসরকারি ইপিজেড ২টি। যথা: KEPZ (চট্টগ্রাম) এবং REPZ (চট্টগ্রাম)।

38. বাংলাদেশের ৬২তম GI পণ্য কোনটি?

ক) কুমারখালীর বেডশীট
খ) বগুড়ার দই
গ) কালিগঞ্জের তোয়ালে
ঘ) কুমিল্লার রসমালাই
উত্তর: কালিগঞ্জের তোয়ালে
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য ৬২টি। এর মধ্যে প্রথম জিআই পণ্য জামদানি শাড়ি (১ সেপ্টেম্বর ২০১৫) এবং ৬২তম জিআই পণ্য কালিগঞ্জের তোয়ালে।

39. আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে?

ক) প্লাঙ্ক
খ) নিউটন
গ) হাইগেনঘ
ঘ) আইনস্টাইন
উত্তর: প্লাঙ্ক
ব্যাখ্যা: জার্মান পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক।

40. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী বাংলাদেশের চরম দারিদ্র্যের হার কত?

ক) ৮.৬%
খ) ৫.৬%
গ) ৯.৬%
ঘ) ১০.৬%
উত্তর: ৫.৬%
ব্যাখ্যা: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ এবং চরম দারিদ্র্যের হার ৫.৬ শতাংশ।

41. বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক?

ক) সোনালী ব্যাংক পিএলসি
খ) ব্র্যাক ব্যাংক পিএলসি
গ) ইস্টার্ন ব্যাংক পিএলসিঘ
ঘ) ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
উত্তর: ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
ব্যাখ্যা: বাংলাদেশে মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড, জয়েন্ট ভেঞ্চার ব্যাংক, ইলেকট্রনিক ব্যাংকিং ইত্যাদি সেবা সর্বপ্রথম চালু করে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি।

42. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল কোন জেলায় অবস্থিত?

ক) যশোর
খ) চাঁপাইনবাবগঞ্জ
গ) ঢাকা
ঘ) খুলনা
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা: বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ১৯৪৮ সালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন।

43. Facebook-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) ওয়াশিংটন
খ) সিয়াটল
গ) ক্যালিফোর্নিয়া
ঘ) নিউইয়র্ক
উত্তর: ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা: সামাজিক যোগাযোগের অন্যতম ও জনপ্রিয় মাধ্যম ফেসবুকের যাত্রা শুরু হয় ৪ ফেব্রুয়ারি ২০০৪। মার্ক জাকারবার্গ এটি প্রতিষ্ঠা করেন। জনপ্রিয় এই প্ল্যাটফর্মটির সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে।

44. কে বাংলা একাডেমি পুরস্কার ১৯৭২ এবং স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রত্যাখ্যান করেন?

ক) আনোয়ার হোসেন
খ) বদরুদ্দীন উমর
গ) যতীন সরকার
ঘ) সিরাজুল ইসলাম
উত্তর: বদরুদ্দীন উমর
ব্যাখ্যা: বদরুদ্দীন মোহাম্মদ উমর (২০ ডিসেম্বর ১৯৩১ – ৭ সেপ্টেম্বর ২০২৫) ছিলেন একজন বাংলাদেশি লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ। তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০২৫ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদকে ভূষিত হলেও দুবারই পুরস্কার প্রত্যাখ্যান করেন।

45. আটলান্টিক সনদের ভিত্তিতে গঠিত হয়-

ক) ন্যাটো
খ) আইএমএফ
গ) জাতিসংঘ
ঘ) ওয়ার্ল্ড ব্যাংক
উত্তর: জাতিসংঘ
ব্যাখ্যা: ১৯৪১ সালের ১৪ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ব্রিটিশ নৌ-তরী প্রিন্স অব ওয়েলস-এ মিলিত হয়ে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য আটলান্টিক সনদে স্বাক্ষর করেন।

46. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?

ক) সুইজারল্যান্ড
খ) ডেনমার্ক
গ) জার্মান
ঘ) পর্তুগাল
উত্তর: সুইজারল্যান্ড
ব্যাখ্যা: সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করেনি।

47. পাপুয়া নিউগিনি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত?

ক) পলিনেশিয়া
খ) মাইক্রোনেশিয়া
গ) মেলানেশিয়া
ঘ) ওরিয়েন্টাল অঞ্চল
উত্তর: মেলানেশিয়া
ব্যাখ্যা: পাপুয়া নিউগিনি ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যা প্রশান্ত মহাসাগরের পশ্চিমে এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত।

48. ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন?

ক) ৪৩তম
খ) ৪৪তম
গ) ৪৫তম
ঘ) ৪৭তম
উত্তর: ৪৫তম
ব্যাখ্যা: ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করে ২০১৭ সালের ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে (২০১৭-২০২১) শপথ গ্রহণ করেন।

49. বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়-

ক) গারো
খ) মণিপুরি
গ) রোহিঙ্গা
ঘ) সাঁওতাল
উত্তর: রোহিঙ্গা
ব্যাখ্যা: বাংলাদেশের ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য হলো গারো, সাঁওতাল ও মণিপুরি। অন্যদিকে, রোহিঙ্গা মিয়ানমারের আরাকান রাজ্যের একটি মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী।

50. বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই?

ক) খুলনা
খ) সাতক্ষীরা
গ) যশোর
ঘ) রাজশাহী
উত্তর: খুলনা
ব্যাখ্যা: ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩০টি। খুলনা বিভাগের ৬টি জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে। জেলাগুলো হলো- মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা। অন্যদিকে, রাজশাহীর সাথেও ভারতের সীমান্ত সংযোগ রয়েছে। সুতরাং, সঠিক উত্তর খুলনা।

আশা করি মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- জিকে পরীক্ষা নং-০২ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট