1. ৩১। কোনটি মূল্যবোধের সারসত্তাকে প্রতিফলিত করে?
a) কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত নিয়ম
b) নৈতিক নির্দেশ ছাড়া প্রথা ও ঐতিহ্য
c) নৈতিক আচরণ নির্দেশক বিশ্বাস ও নীতি
d) সামাজিক শৃঙ্খলার আইনি বাধ্যবাধকতা
Answer: নৈতিক আচরণ নির্দেশক বিশ্বাস ও নীতি
2. ৩২। টেকসই উন্নয়নের জন্য সু-শাসন অপরিহার্য কারণ এটি—
a) দ্রুত শিল্পায়ন নিশ্চিত করে
b) অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে
c) জনসংখ্যা হ্রাস করে
d) রাজনৈতিক দ্বন্দ্ব দূর করে
Answer: অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে
3. ৩৩। বিশ্বব্যাংক বর্ণিত সুশাসন সূচকে কোনো দেশের সূচক ০.০০ হলে, সে দেশের সু-শাসনের অবস্থা কি বলে পরিগণিত হবে?
a) নিম্ন মানের
b) উচ্চ মানের
c) মাঝারি মানের
d) কোনোটিই নয়
Answer: মাঝারি মানের
4. ৩৪। সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্ভূত হয় সামাজিক ________ থেকে।
a) আচরণ
b) বৈষম্য
c) প্রথা
d) নীতি
Answer: প্রথা
5. ৩৫। কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে?
a) প্রয়োজন
b) প্রেষণা
c) ইচ্ছা
d) শারীরিক শক্তি
Answer: প্রেষণা
6. ৩৬। জীবনের তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ কী কী?
a) সম্পদ, ক্ষমতা ও সদগুণ
b) সত্য, আনন্দ ও সদগুণ
c) সত্য, সুন্দর ও মঙ্গল
d) আনন্দ, বিবেক ও সাহস
Answer: সত্য, সুন্দর ও মঙ্গল
7. ৩৭। 'সুশাসন' (Good Governance) শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা ব্যবহার করে?
a) জাতিসংঘ
b) বিশ্বব্যাংক
c) আইএমএফ
d) ইউএনডিপি
Answer: বিশ্বব্যাংক
8. ৩৮। সুশাসনের ক্ষেত্রে UNESCAP নির্ধারিত বৈশিষ্ট্য কতটি?
a) ৬টি
b) ৭টি
c) ৮টি
d) ১০টি
Answer: ৮টি
9. ৩৯। কোনটি সুশাসনের পূর্বশর্ত নয়?
a) আইনের শাসন
b) স্বচ্ছতা ও জবাবদিহিতা
c) একদলীয় শাসন
d) জনগণের অংশগ্রহণ
Answer: একদলীয় শাসন
10. ৪০। মূল্যবোধের প্রধান উৎস কোনটি নয়?
a) পরিবার
b) ধর্ম
c) শিক্ষা প্রতিষ্ঠান
d) বৈদেশিক বাণিজ্য
Answer: বৈদেশিক বাণিজ্য