1. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
a) বাংলাদেশ
b) ভিয়েতনাম
c) ইজিপ্ট
d) লাওস
Answer: বাংলাদেশ
2. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
a) সুন্দরবন
b) ভোলা
c) মনপুরা
d) সেন্টমার্টিন
Answer: সুন্দরবন
3. বাংলাদেশের কোন অঞ্চলে ব-দ্বীপ অবস্থিত?
a) উত্তর-পূর্ব
b) উত্তর-পশ্চিম
c) দক্ষিণ-পূর্ব
d) দক্ষিণ-পশ্চিম
Answer: দক্ষিণ-পশ্চিম
4. ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?
a) ব্রহ্মপুত্র নদী
b) পদ্মা নদী
c) কর্ণফুলি নদী
d) মেঘনা নদী
Answer: ব্রহ্মপুত্র নদী
5. বাংলাদেশের প্রশস্ততম (Widest) নদী কোনটি?
a) পদ্মা
b) যমুনা
c) মেঘনা
d) শীতলক্ষ্যা
Answer: মেঘনা
6. বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি?
a) পদ্মা
b) মেঘনা
c) যমুনা
d) কর্ণফুলী
Answer: মেঘনা
7. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
a) সুরমা
b) কর্ণফুলী
c) তিস্তা
d) মেঘনা
Answer: কর্ণফুলী
8. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
a) বরাইল
b) কৈলাস
c) কাঞ্চনজঙ্ঘা
d) গডউইন অস্টিন
Answer: কৈলাস
9. পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
a) মানস সরোবরে
b) লুসাই পাহারে
c) নাপা-মনিপুরে
d) গঙ্গোত্রী হিমবাহে
Answer: গঙ্গোত্রী হিমবাহে
10. কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
a) ত্রিপুরা
b) মিজোরাম
c) মণিপুর
d) মেঘালয়
Answer: মিজোরাম