1. লোকের মুখে প্রচলিত হয়ে যে গান সর্বসাধারণের কাছে জনপ্রিয়তা অর্জন করে, তাকে কোন ধরনের গান বলা হয়?
a) কবিগান
b) লোকগান
c) ধ্রুপদী সঙ্গীত
d) ভাটিয়ালি গান
Answer: লোকগান
2. 'ভাটিয়ালি' গান বাংলাদেশের কোন কোন অঞ্চলের গান?
a) ঢাকা ও সিলেট
b) ময়মনসিংহ ও সিলেট
c) ময়মনসিংহ ও রংপুর
d) রংপুর ও দিনাজপুর
Answer: ময়মনসিংহ ও সিলেট
3. ভাটির টানে দাঁড় বেয়ে মাঝি যে গান গায় তাকে কি বলে?
a) ভাওয়াইয়া
b) ভাটিয়ালি
c) বাউল
d) ঝুমুর
Answer: ভাটিয়ালি
4. বাংলাদেশের উত্তরাঞ্চলের বিখ্যাত লোকসংগীত -
a) ভাটিয়ালি
b) ভাওয়াইয়া
c) কীর্তন
d) লালনগীতি
Answer: ভাওয়াইয়া
5. 'ভাওয়াইয়া' কোন অঞ্চলের (গান) লোকসংগীত?
a) রাজশাহী
b) রংপুর
c) কুষ্টিয়া
d) ময়মনসিংহ
Answer: রংপুর
6. ভাওয়াইয়া গান প্রথম সংগ্রহ করেন কে?
a) ড. দীনেশচন্দ্র সেন
b) আব্দুল করিম সাহিত্য বিশারদ
c) মনসুর বয়াতি
d) স্যার জর্জ গ্রিয়ারসন
Answer: স্যার জর্জ গ্রিয়ারসন
Read More:
7. 'চটকা' বাংলাদেশের কোন অঞ্চলের গান?
a) উত্তরবঙ্গ
b) দক্ষিণবঙ্গ
c) পূর্ববঙ্গ
d) পার্বত্য চট্টগ্রাম
Answer: উত্তরবঙ্গ
8. 'গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?
a) চট্টগ্রাম
b) রাঙ্গামাটি
c) জামালপুর
d) চাঁপাইনবাবগঞ্জ
Answer: চাঁপাইনবাবগঞ্জ
9. বাংলা লোকসাহিত্য সংশ্লিষ্ট 'আলকাপ' হলো এক প্রকার-
a) কর্মসংগীত
b) পালাগান
c) সারিগান
d) বিবেকের গান
Answer: পালাগান
10. নিচের কোনটি বাংলাদেশের লোকসংগীতের একটি ধরন নয়?
a) ভাটিয়ালি
b) গম্ভীরা
c) ঠুংরি
d) জারি সারি
Answer: ঠুংরি