1. পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়?
a) ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর
b) ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি
c) ১৯৫৪ সালের ২৩ জুন
d) ১৯৫২ সালের ৪ ডিসেম্বর
Answer: ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর
2. ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টভুক্ত রাজনৈতিক দল নয়-
a) আওয়ামী লীগ
b) ন্যাশনাল আওয়ামী পার্টি
c) নেজামে ইসলাম
d) কৃষক প্রজা পার্টি
Answer: ন্যাশনাল আওয়ামী পার্টি
3. ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনি ইশতেহারে কয়টি দফা ছিল?
a) ১০ দফা
b) ১৬ দফা
c) ২১ দফা
d) ২৬ দফা
Answer: ২১ দফা
4. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
a) ২৮০ টি
b) ২২৩ টি
c) ২৯৮ টি
d) ১৭১ টি
Answer: ২২৩ টি
5. ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?
a) মুসলিম লীগ
b) কংগ্রেস
c) ন্যাপ
d) যুক্তফ্রন্ট
Answer: যুক্তফ্রন্ট
6. পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রী নাম কি?
a) এ কে ফজলুল হক
b) চৌধুরী খালেকুজ্জামান
c) মুহাম্মদ আলী
d) ইস্কান্দার মির্জা
Answer: এ কে ফজলুল হক
7. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন?
a) পরিবেশ ও বন
b) কৃষি, সমবায় ও স্থানীয় সরকার
c) শিল্প ও বাণিজ্য
d) গণপূর্ত
Answer: কৃষি, সমবায় ও স্থানীয় সরকার
8. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কি ছিল?
a) প্রাদেশিক স্বায়ত্তশাসন
b) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
c) পূর্ব বাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
d) বিনা ক্ষতিপূরণে জমিদারি স্বত্ত্বের উচ্ছেদ সাধন
Answer: বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
9. ১৯৫৪ সালের পূর্ব বাংলায় নির্বাচনের মূলমন্ত্র কি ছিল?
a) স্বাধীনতা
b) ক্ষমতার পরিবর্তন
c) পূর্ণ স্বায়ত্তশাসন
d) অর্থনৈতিক মুক্তি
Answer: পূর্ণ স্বায়ত্তশাসন
10. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
a) ধানের শীষ
b) নৌকা
c) লাঙ্গল
d) বাইসাইকেল
Answer: নৌকা