1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
a) প্রজাস্বত্ব আইন, ১৯৫৫
b) বাংলাদেশ পেনাল কোড
c) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
d) নাগরিক অধিকার আইন, ১৯৭২
Answer: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
2. বাংলাদেশের সংবিধানের নাম-
a) বাংলাদেশ সংবিধান
b) বাংলাদেশের সংবিধান
c) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান
d) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
Answer: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
3. বাংলাদেশের সংবিধানের কটি ভাগ আছে?
a) ৯
b) ১০
c) ১১
d) ১২
Answer: ১১
4. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?
a) ১৫৬
b) ১৫৩
c) ১৫৫
d) ১৫২
Answer: ১৫৩
5. 'Constitutional Law of Bangladesh'- এর রচয়িতা হলেন-
a) মাহমুদুল ইসলাম
b) সাহাবুদ্দীহ আহমেদ
c) ব্যারিস্টার আ. হালিম
d) মো. জসিম আলী
Answer: মাহমুদুল ইসলাম
6. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
a) প্রথম
b) দ্বিতীয়
c) তৃতীয়
d) চতুর্থ
Answer: প্রথম
7. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে রাজধানী ঢাকা সম্পর্কে উল্লেখ আছে?
a) ৪ নম্বর
b) ৫ নম্বর
c) ৬ নম্বর
d) ৩ নম্বর
Answer: ৫ নম্বর
8. বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কি নামে পরিচিত?
a) বঙ্গবাসী
b) বাঙালী
c) বাঙ্গাল
d) বাংলাদেশী
Answer: বাঙালী
9. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ 'বাংলাদেশী' বলিয়া পরিচিত হবেন?
a) ৬(১)
b) ৬(২)
c) ৭
d) ৮
Answer: ৬(২)
10. কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
a) অনুচ্ছেদ ৭
b) অনুচ্ছেদ ৭(ক)
c) অনুচ্ছেদ ৭(খ)
d) অনুচ্ছেদ ৮
Answer: অনুচ্ছেদ ৭(খ)