1. ২০১। 'আকাশে চাঁদ উঠেছে'— এখানে 'আকাশে' কোন কারকে কোন বিভক্তি?
a) অপাদানে সপ্তমী
b) অধিকরণে সপ্তমী
c) কর্মে সপ্তমী
d) করণে সপ্তমী
Answer: অধিকরণে সপ্তমী
2. ২০২। বাংলা ভাষার রীতি কয়টি?
a) ২টি
b) ৩টি
c) ৪টি
d) ৫টি
Answer: ২টি
3. ২০৩। 'মনোযোগ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) মন + যোগ
b) মনঃ + যোগ
c) মনো + যোগ
d) মনঃ + ওগ
Answer: মনঃ + যোগ
4. ২০৪। 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
a) অনল
b) পাবক
c) হুতাশন
d) প্রজা
Answer: প্রজা
5. ২০৫। 'যার উপস্থিত বুদ্ধি আছে'— এক কথায় প্রকাশ কী হবে?
a) প্রত্যুৎপন্নমতি
b) মেধা
c) বুদ্ধিমান
d) প্রজ্ঞাবান
Answer: প্রত্যুৎপন্নমতি
6. ২০৬। 'হাতে খড়ি' কোন সমাসের উদাহরণ?
a) বহুব্রীহি সমাস
b) দ্বন্দ্ব সমাস
c) তৎপুরুষ সমাস
d) কর্মধারয় সমাস
Answer: বহুব্রীহি সমাস
Read More:
7. ২০৭। 'চর্যাপদ' বাংলা ভাষার কোন যুগের সাহিত্যিক নিদর্শন?
a) প্রাচীন যুগ
b) মধ্যযুগ
c) আধুনিক যুগ
d) অন্ধকার যুগ
Answer: প্রাচীন যুগ
8. ২০৮। 'সঞ্চয়িতা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
a) কাজী নজরুল ইসলাম
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) জীবনানন্দ দাশ
d) জসীমউদ্দীন
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
9. ২০৯। 'চোখের বালি' উপন্যাসটি কার লেখা?
a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) প্রমথ চৌধুরী
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
10. ২১০। 'বিদ্রোহী' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
a) বিষের বাঁশী
b) অগ্নিবীণা
c) চক্রবাক
d) সাম্যবাদী
Answer: অগ্নিবীণা