1. মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক?
a) ছেঁড়াতার
b) চাকা
c) বাকি ইতিহাস
d) কী চাহ শঙ্খচিল
Answer: কী চাহ শঙ্খচিল
Explanation: "কী চাহ শঙ্খচিল" খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মমতাজউদ্দিন আহমদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক।
2. তেভাগা আন্দোলন কেন্দ্রীক উপন্যাস কোনটি?
a) অক্টোপাস
b) কালো বরফ
c) ক্রীতদাসের হাসি
d) নাঢ়াই
Answer: নাঢ়াই
Explanation: শওকত আলী রচিত "নাঢ়াই" তেভাগা আন্দোলন কেন্দ্রীক উপন্যাস।
3. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রুপকে কি বলে?
a) রেফ
b) হসন্ত
c) কার
d) ফলা
Answer: ফলা
4. ডিঙি টেনে বের করতে হবে - কোন ধরনের বাচ্যের উদাহরণ?
a) কর্মবাচ্য
b) ভাববাচ্য
c) যৌগিক
d) কর্মকর্তৃবাচ্য
Answer: ভাববাচ্য
5. ঢাকা শহরের গোড়াপত্তন হয়-
a) ব্রিটিশ আমলে
b) সুলতানি আমলে
c) মুঘল আমলে
d) স্বাধীন নবাবী আমলে
Answer: সুলতানি আমলে
6. বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
a) ৭ মার্চ ১৯৭৩
b) ১৭ মার্চ ১৯৭৩
c) ২৭ মার্চ ১৯৭২
d) ৭ মার্চ ১৯৭২
Answer: ৭ মার্চ ১৯৭৩
Read More:
7. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?
a) দক্ষিণ তালপট্টি
b) সেন্টমার্টিন
c) নিঝুম দ্বীপ
d) ভোলা
Answer: সেন্টমার্টিন
8. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
a) রাঙামাটি
b) খাগড়াছড়ি
c) বান্দরবান
d) সিলেট
Answer: বান্দরবান
9. জাতিসংঘ নাম করণ করেন?
a) রুজভেল্ট
b) স্টালিন
c) চার্চিল
d) দ্যা গল
Answer: রুজভেল্ট
10. কোন পানিতে অক্সিজেন পরিমান বেশি?
a) পুকুর
b) লেক
c) নদী
d) সাগর
Answer: নদী