1. চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন?
a) হিউয়েন সাং
b) ফা হিয়েন
c) আই সিং
d) এদের সকলেই
Answer: ফা হিয়েন
2. চীনা পরিব্রাজক ফা হিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন?
a) ২০১-২১০ খ্রিস্টাব্দ
b) ৯০৫-৯১৪ খ্রিস্টাব্দ
c) ৪০১-৪১০ খ্রিস্টাব্দ
d) ৭০২-৭০৮ খ্রিস্টাব্দ
Answer: ৪০১-৪১০ খ্রিস্টাব্দ
3. নিম্নের কোন বংশ প্রায় চারশো বছরের মত বাংলা শাসন করেছে?
a) পাল
b) সেন
c) গুপ্ত
d) মৌর্য
Answer: পাল
4. ঢাকার সর্বশেষ নবাব কে ছিলেন?
a) খাজা হাবিবুল্লাহ
b) খাজা আতিকুল্লাহ
c) খাজা আব্দুল গণি
d) খাজা সলিমুল্লাহ
Answer: খাজা হাবিবুল্লাহ
5. কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন?
a) পণ্ডিত জওহরলাল নেহেরু
b) মার্শাল জোসেফ টিটো
c) লালবাহাদুর শাস্ত্রী
d) রিচার্ড নিক্সন
Answer: মার্শাল জোসেফ টিটো
6. এদেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক সর্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে?
a) স্যাডলার কমিশন, ১৯৯৭
b) সার্জেন্ট কমিশন, ১৯৪৪
c) শরিফ কমিশন, ১৯৫৯
d) কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন, ১৯৭৪
Answer: কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন, ১৯৭৪
7. ইনসুলিন কী?
a) এক প্রকার ভিটামিন
b) এক প্রকার মানব হরমোন
c) কার্বোহাইড্রেট
d) প্রোটিন
Answer: এক প্রকার মানব হরমোন
8. 'সংগ্রাম' ও 'প্রত্যাশা' কী?
a) ধানের প্রজাতি
b) পাখির প্রজাতি
c) বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
d) বাংলাদেশ বিমান বাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
Answer: বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
9. 'অগ্নিশ্বর', 'কানাইবাঁশি', 'মোহনবাঁশি' ও 'বীটজবা' কি জাতীয় ফলের নাম?
a) পেয়ারা
b) কলা
c) পেঁপে
d) জামরুল
Answer: কলা
10. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
a) ময়মনসিংহ
b) ঢাকা
c) চট্টগ্রাম
d) চাঁদপুর
Answer: ময়মনসিংহ
11. ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
a) ঢাকায়
b) নারায়ণগঞ্জে
c) চাঁদপুরে
d) খুলনায়
Answer: চাঁদপুরে
12. বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে?
a) ২০১০ সালে
b) ২০১১ সালে
c) ২০১২ সালে
d) ২০১৩ সালে
Answer: ২০১১ সালে
13. ট্রমা সেন্টার কী?
a) দুর্ঘটনাজনিত কারণের আহতদের চিকিৎসার্থে মহাসড়কের পার্শ্বে নির্মিত চিকিৎসা কেন্দ্র
b) খেলাধুলার উন্নয়নকল্পে নির্মিত প্রশিক্ষণ কেন্দ্র
c) শিশুদের জন্য নির্মিত আনন্দ ভুবন কেন্দ্র
d) বয়স্ক বৃদ্ধ নর-নারীর জন্য আশ্রয় কেন্দ্র
Answer: দুর্ঘটনাজনিত কারণের আহতদের চিকিৎসার্থে মহাসড়কের পার্শ্বে নির্মিত চিকিৎসা কেন্দ্র
14. 'ইকারুস' ভাস্কর্যের ভাস্কর কে?
a) লিওনার্দো দ্য ভিঞ্চি
b) হেনরি ম্যুর
c) নভেরা আহমেদ
d) শামীম শিকদার
Answer: নভেরা আহমেদ
Explanation: গ্রিক পৌরাণিক চরিত্র ইকারুস (যিনি মোমের পাখা লাগিয়ে সূর্যের দিকে উড়ে গিয়ে ধ্বংস হয়েছিলেন) নিয়ে বিশ্বজুড়ে বেশ কিছু বিখ্যাত ভাস্কর্য রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ইতালির সিসিলির অ্যাগ্রিজেন্টোতে পোলিশ শিল্পী ইগর মিটোরাইয়ের তৈরি ব্রোঞ্জের 'পতনশীল ইকারুস' এবং লন্ডনে মাইকেল আইরটনের বিখ্যাত ভাস্কর্য।বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের অন্যতম অগ্রদূত নভেরা আহমেদ ১৯৬৯ সালে গ্রিক পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে 'ইকারুস' (Icarus) ভাস্কর্যটি নির্মাণ করেন।
15. কোন নৃ-গোষ্ঠীর লোকজন সাংগ্রাই (জল উৎসব) পালন করে?
a) মারমারা
b) গারো
c) মুরং
d) চাকমা
Answer: মারমারা
16. মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত?
a) কক্সবাজার
b) কুমিল্লা
c) নোয়াখালী
d) ভোলা
Answer: কক্সবাজার
17. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
a) ভৈরব
b) চাঁদপুর
c) দেওয়ানগঞ্জ
d) আজমিরীগঞ্জ
Answer: আজমিরীগঞ্জ
18. নিচের কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?
a) তুলা গাছ
b) দেবদারু গাছ
c) তাল গাছ
d) কোনোটিই নয়
Answer: তুলা গাছ
19. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
a) কাস্পিয়ান হ্রদ
b) বৈকাল হ্রদ
c) মানস সরোবর
d) ডেড সী
Answer: বৈকাল হ্রদ
20. 'লাইন অব কন্ট্রোল' কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
a) ভারত ও পাকিস্তান
b) চীন ও তাইওয়ান
c) ইসরাইল ও জর্ডান
d) দক্ষিণ ও উত্তর কোরিয়া
Answer: ভারত ও পাকিস্তান
21. নিপোর্ট (NIPORT) কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান?
a) জনসংখ্যা গবেষণা
b) নদী গবেষণা
c) মিঠাপানি গবেষণা
d) বন্দর গবেষণা
Answer: জনসংখ্যা গবেষণা
22. সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে -
a) আলফা রশ্মি
b) বিটা রশ্মি
c) গামা রশ্মি
d) রঞ্জন রশ্মি
Answer: গামা রশ্মি
23. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
a) ৪টি
b) ৬টি
c) ৭টি
d) ৮টি
Answer: ৪টি
24. কোন কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়?
a) বাণিজ্য ঘাটতি
b) তারল্য সংকট
c) মুদ্রাস্ফীতি
d) সরকারের ব্যয় সংকোচন
Answer: মুদ্রাস্ফীতি
25. 'এলিফ্যান্ট পয়েন্ট' কোথায় অবস্থিত?
a) ভোলা
b) কক্সবাজার
c) কুষ্টিয়া
d) চট্টগ্রাম
Answer: কক্সবাজার
26. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
a) ডুরান্ড লাইন
b) ম্যাকমোহন লাইন
c) সনোরা লাইন
d) হিন্ডাবার্গ লাইন
Answer: সনোরা লাইন
27. 'সানসাইন পলিসি'র সাথে সংশ্লিষ্ট দুটি দেশ-
a) জাপান-চীন
b) জাপান-দক্ষিণ কোরিয়া
c) উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
d) চীন-উত্তর কোরিয়া
Answer: উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
28. আনুষ্ঠানিকভাবে গণভোট শুরু হয় কোন দেশে?
a) আয়ারল্যান্ড
b) সুইজারল্যান্ড
c) ফিনল্যান্ড
d) গ্রিনল্যান্ড
Answer: সুইজারল্যান্ড
29. সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিলেন?
a) হাজ্জাজ বিন ইউসুফ
b) মুহাম্মদ বিন কাসিম
c) সুলতান মাহমুদ
d) খান জাহান আলী
Answer: মুহাম্মদ বিন কাসিম
30. সাহিত্যে নোবেল পুরষ্কার প্রত্যাখ্যান করেছেন-
a) পার্ল এস বাক
b) জ্যাঁ পল সার্ত্রে
c) সল বেলো
d) কাহলির জিবরান
Answer: জ্যাঁ পল সার্ত্রে
31. বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদী কোনগুলো?
a) গড়াই ও মধুমতি
b) মহানন্দা ও বংশী
c) মহানন্দা ও আত্রাই
d) গড়াই ও জলেশ্বরী
Answer: গড়াই ও জলেশ্বরী
32. পারস্য উপসাগর থেকে জ্বালানি তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের '...... ডকট্রিন' অনুসরণ করে।
a) মনরো
b) ট্রুম্যান
c) বুশ
d) কার্টার
Answer: কার্টার
33. ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত ও স্তুপ পর্বতের উদাহরণ যথাক্রমে -
a) রকি, ভিসুভিয়াস, ব্লাক ফরেস্ট
b) হিমালয়, আল্পস, রকি
c) হিমালয়, রকি, বিন্দা
d) অল্পস, হেনরি, ফুজিয়ামা
Answer: রকি, ভিসুভিয়াস, ব্লাক ফরেস্ট
34. বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি?
a) পরিকল্পনা কমিশন
b) অর্থ মন্ত্রণালয়
c) পরিকল্পনা মন্ত্রণালয়
d) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি
Answer: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি
35. কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়?
a) কেরালা
b) ত্রিপুরা
c) মণিপুর
d) মিজোরাম
Answer: কেরালা