1. বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়?
a) ৪ জানুয়ারি, ১৯৯০
b) ৩ ফেব্রুয়ারি, ১৯৯০
c) ৩ মার্চ, ১৯৯০
d) ৪ জানুয়ারি, ১৯৯১
Answer: ৪ জানুয়ারি, ১৯৯০
2. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?
a) ৬ (১)
b) ৬ (২)
c) ৭
d) ৮
Answer: ৬ (২)
3. বাংলাদেশ OIC-এর সদস্য হয় কোন সনে?
a) ১৯৭৩
b) ১৯৭৪
c) ১৯৭৫
d) ১৯৭৬
Answer: ১৯৭৪
4. কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত?
a) ৯ জন
b) ১১ জন
c) ১৩ জন
d) ১৫ জন
Answer: ১৫ জন
5. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সনে গঠিত হয়?
a) ১৯৯২ সনে
b) ২০০০ সনে
c) ২০০১ সনে
d) ২০০২ সনে
Answer: ২০০১ সনে
6. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
a) ২৮
b) ৩০
c) ৩১
d) ৩৫
Answer: ৩০
7. বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়?
a) ১৯৯১
b) ১৯৯৪
c) ১৯৯২
d) ১৯৯৫
Answer: ১৯৯৫
8. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
a) ন্যাশনাল ব্যাংক
b) আরব-বাংলাদেশ ব্যাংক
c) আইএফআইসি ব্যাংক
d) দি সিটি ব্যাংক
Answer: আরব-বাংলাদেশ ব্যাংক
9. SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন?
a) শিল্প মন্ত্রণালয়
b) শিক্ষা মন্ত্রণালয়
c) পরিবেশ মন্ত্রণালয়
d) প্রতিরক্ষা মন্ত্রণালয়
Answer: প্রতিরক্ষা মন্ত্রণালয়
10. বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়?
a) ১৯৭৯
b) ১৯৮০
c) ১৯৮১
d) ১৯৮২
Answer: ১৯৮০
11. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
a) গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
b) তিস্তা সেচ প্রকল্প
c) কাপ্তাই সেচ প্রকল্প
d) ফেনী সেচ প্রকল্প
Answer: তিস্তা সেচ প্রকল্প
12. 'মনপুরা-৭০' কী?
a) একটি উপজেলা
b) একটি নদীবন্দর
c) একটি উপন্যাস
d) একটি চিত্রশিল্প
Answer: একটি চিত্রশিল্প
13. কোন আইন সংস্কার করে 'র্যাব' (Rapid Action Battalion) গঠন করা হয়?
a) ডিএমপি অ্যাক্ট-১৯৭৬
b) ডিবি পুলিশ অ্যাক্ট ১৯৮৩
c) র্যাপিড একশন ব্যাটালিয়ন অ্যাক্ট ২০০৩
d) আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট ১৯৭৯
Answer: আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট ১৯৭৯
14. বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা?
a) চার্টার্ড ব্যাংক
b) ন্যাশনাল ব্যাংক
c) গ্রামীণ ব্যাংক
d) এবি ব্যাংক
Answer: গ্রামীণ ব্যাংক
15. গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
a) নিম্নভূমি নিমজ্জিত হবে
b) ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
c) বৃষ্টিপাত কমে যাবে
d) বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে
Answer: নিম্নভূমি নিমজ্জিত হবে
16. বেসরকারি বিল কাকে বলে?
a) স্পিকার যে বিলকে বেসরকারি বলে ঘোষণা দেন
b) সংসদ সদস্যদের উত্থাপিত বিল
c) বিরোধী দলের সদস্যদের উত্থাপিত বিল
d) রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত বিল
Answer: সংসদ সদস্যদের উত্থাপিত বিল
17. প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
a) গাজী আশরাফ হোসেন লীপু
b) আকরাম খান
c) আমিনুল ইসলাম বুলবুল
d) শফিকুল হক হীরা
Answer: শফিকুল হক হীরা
18. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
a) ভৈরব
b) চাঁদপুর
c) দেওয়ানগঞ্জ
d) আজমিরীগঞ্জ
Answer: আজমিরীগঞ্জ
19. 'ইরাটম' কী?
a) উন্নত জাতের ধান
b) উন্নত জাতের ইক্ষু
c) উন্নত জাতের পাট
d) উন্নত জাতের চা
Answer: উন্নত জাতের ধান
20. বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের?
a) দুটি কৃষি যন্ত্রপাতির নাম
b) দুটি কৃষি সংস্থার নাম
c) উন্নতজাতের গম শস্য
d) কৃষি খামারের নাম
Answer: উন্নতজাতের গম শস্য