1. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়?
a) কাঞ্চনজঙ্ঘা
b) চিম্বুক
c) এভারেস্ট
d) কেওক্রাডং
Answer: কাঞ্চনজঙ্ঘা
Explanation: বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে হিমালয় তথা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
2. বাংলাদেশের কোন জেলার সাথে মিয়ানমারের সীমানা আছে?
a) কুমিল্লা
b) চট্টগ্রাম
c) বান্দরবান
d) নোয়াখালী
Answer: বান্দরবান
Explanation: বাংলাদেশের সীমান্তবর্তী দেশ ২টি, ভারত ও মিয়ানমার। দেশের মোট ৩২টি জেলার সাথে এই দুটি দেশের সীমানা রয়েছে।
3. গজলডোবা বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত?
a) পদ্মা
b) মেঘনা
c) যমুনা
d) তিস্তা
Answer: তিস্তা
Explanation: গজলডোবা বাঁধ বাংলাদেশের তিস্তা নদীর উজানে অবস্থিত।
4. লাউয়াছড়া বনে কোন বিরল প্রাণী আছে?
a) হনুমান
b) চিত্রা হরিণ
c) ভুবন চিল
d) উল্লুক
Answer: উল্লুক
Explanation: লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। ১৯৯৬ সালে সরকার ১,২৫০ হেক্টর আয়তনের এ বনকে জাতীয় উদ্যান ঘোষণা করে।
5. বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত?
a) সিলেট
b) খুলনা
c) বাগেরহাট
d) চুয়াডাঙ্গা
Answer: বাগেরহাট
Explanation: ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। খান জাহান আলী পঞ্চদশ শতাব্দীতে এটি নির্মাণ করেন বলে মনে করা হয়।
6. বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি?
a) অস্ট্রেলিয়া
b) ইন্দোনেশিয়া
c) নিউজিল্যান্ড
d) ফিলিপাইন
Answer: ইন্দোনেশিয়া
Explanation: দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় দ্বীপ সংখ্যা কত তার সঠিক তথ্য দেশটির কর্তৃপক্ষেরও জানা নেই।
7. কুইন্সল্যান্ড কোন দেশের অংশ?
a) ইংল্যান্ড
b) যুক্তরাষ্ট্র
c) কানাডা
d) অস্ট্রেলিয়া
Answer: অস্ট্রেলিয়া
Explanation: কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার একটি রাজ্য। এটি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম রাজ্য। এর রাজধানী ব্রিসবেন, যা রাজ্যের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত।
8. পৃথিবীর দীর্ঘতম স্থলসীমানা রয়েছে যে দুটি দেশের মধ্যে-
a) ভারত ও বাংলাদেশ
b) আমেরিকা ও কানাডা
c) আমেরিকা ও মেক্সিকো
d) ভারত ও চীন
Answer: আমেরিকা ও কানাডা
Explanation: বিশ্বের সবচেয়ে দীর্ঘতম স্থলসীমানা রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে, যার আয়তন ৮,৮৯৩ কিলোমিটার।
9. ৩৬ জুলাই/২৪ বলতে কোন তারিখ বোঝায়?
a) ২৬ জুলাই/২৪
b) ৬ আগস্ট/২৪
c) ১৬ জুলাই/২৪
d) কোনোটিই নয়
Answer: কোনোটিই নয়
Explanation: ৩৬ জুলাই বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একটি প্রতীকী তারিখ, যা ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৫ বছরের দুঃশাসনের পতনের দিনটিকে বোঝায়।
10. জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স কত বছর?
a) ০-২
b) ০-১২
c) ০-১৪
d) ০-১৮
Answer: ০-১৮
Explanation: জাতিসংঘের শিশু অধিকার সনদ একটি আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি, যা শিশুদের নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও সাংস্কৃতিক অধিকার নির্ধারণ করে।
11. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কয়টি?
a) ৫টি
b) ১৫টি
c) ১০টি
d) ১২টি
Answer: ১০টি
Explanation: ২৪ অক্টোবর ১৯৪৫ প্রতিষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫টি রাষ্ট্র। তার মধ্যে ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য।
12. বাংলাদেশ কোন কোন দেশ হতে বিদ্যুৎ আমদানি করে?
a) কভারত ও মিয়ানমার
b) নেপাল ও ভুটান
c) ভারত ও ভুটান
d) ভারত ও নেপাল
Answer: ভারত ও নেপাল
Explanation: বাংলাদেশ ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করে। ৩ অক্টোবর ২০২৪ বিদ্যুৎ আমদানির জন্য।
13. বিরল খনিজ মজুতে শীর্ষ দেশ-
a) চীন
b) ইউক্রেন
c) বলিভিয়া
d) নরওয়ে
Answer: চীন
Explanation: ১৭টি মৌলের একটি গ্রুপ হলো বিরল খনিজ। এ বিরল খনিজ বর্তমানে তথ্য প্রযুক্তিভিত্তিক যে কোনো যন্ত্র বা সরঞ্জাম তৈরিতে কাজে লাগে।
14. বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ-
a) জাপান
b) নরওয়ে
c) জার্মানি
d) কানাডা
Answer: জার্মানি
Explanation: বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ জার্মানি। দীর্ঘ ৩৪ বছর পর বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশের মর্যাদা হারিয়ে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে জাপান।
15. ড. মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে?
a) ১৯৭৮
b) ১৯৭৯
c) ১৯৮০
d) ১৯৮১
Answer: ১৯৭৮
Explanation: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১৯৭৮ সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান।
16. জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কী?
a) উন্নত মম শির
b) অকুতোভয়
c) বিদ্রোহী
d) দুরন্ত
Answer: উন্নত মম শির
Explanation: জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম 'উন্নত মম শির'।
17. বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) পণ্য কোনটি?
a) ইলিশ মাছ
b) জামালপুরের নকশিকাঁথা
c) কালোজিরা চাল
d) জামদানি শাড়ি
Answer: জামদানি শাড়ি
Explanation: বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) পণ্য হলো জামদানি শাড়ি, যা ১৭ নভেম্বর ২০১৬ স্বীকৃতি পায়।
18. সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে?
a) ৮০
b) ১৪২
c) ৯৩
d) ১৫০
Answer: ১৪২
Explanation: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে।
19. জি-জিরো ফোরামের উদ্যোক্তা দেশ-
a) ভুটান
b) পানামা
c) সুরিনাম
d) বাংলাদেশ
Answer: ভুটান
Explanation: জি-জিরো ফোরামের উদ্যোক্তা দেশ ভুটান।
20. পরবর্তী জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করবে না যে দেশটি-
a) আর্জেন্টিনা
b) যুক্তরাষ্ট্র
c) মেক্সিকো
d) চীন
Answer: যুক্তরাষ্ট্র
Explanation: ২০২৫ সালের ২২-২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেনি।
21. গাজা-ইসরায়েল যুদ্ধ কত তারিখে শুরু হয়?
a) ৮ নভেম্বর ২০২৩
b) ৭ অক্টোবর ২০২৩
c) ৫ সেপ্টেম্বর ২০২৩
d) ৭ জুলাই ২০২৩
Answer: ৭ অক্টোবর ২০২৩
Explanation: ৭ অক্টোবর ২০২৩ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন 'হামাস' কর্তৃক ইসরাইলে 'অপারেশন আল আকসা ফ্লাড/স্টর্ম' অভিযান পরিচালনার মধ্য দিয়েই গাজা-ইসরাইল যুদ্ধের সূচনা হয়।
22. G-7 (জি-৭)-এর সদস্য দেশ হলো-
a) ইতালি
b) ব্রাজিল
c) ভারত
d) চীন
Answer: ইতালি
Explanation: বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার বা রাষ্ট্র প্রধানের জোট G-7।
23. বাংলাদেশ কবে সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়েছে?
a) ১০/০৯/২০১৭
b) ২১/০৭/২০০৯
c) ২১/০৫/২০০৬
d) ১৬/০৩/২০১০
Answer: ২১/০৫/২০০৬
Explanation: ২১ মে ২০০৬ বাংলাদেশ SEA-ME-WE-4 (South East Asia-Middle East-Western Europe 4) সাবমেরিন ক্যাবল সিস্টেমের মাধ্যমে প্রথমে সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
24. রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে কী বলে?
a) সংবিধান
b) আইন
c) বিধি
d) অধ্যাদেশ
Answer: অধ্যাদেশ
Explanation: মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে অধ্যাদেশ বলে।
25. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
a) জেনেভা
b) লন্ডন
c) নিউইয়র্ক
d) ওয়াশিংটন ডিসি
Answer: ওয়াশিংটন ডিসি
Explanation: ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটন উত্স সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এর অঙ্গসংস্থা ৫টি : IBRD, IDA, IFC, ICSID ও MIGA। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
26. কোন দুটি দেশকে হরমুজ প্রণালি ভৌগোলিকভাবে পৃথক করেছে?
a) ইরাক ও কুয়েত
b) সৌদি আরব ও ইয়েমেন
c) ইরান ও ওমান
d) কাতার ও বাহরাইন
Answer: ইরান ও ওমান
Explanation: হরমুজ প্রণালি ইরান ও ওমানকে ভৌগোলিকভাবে পৃথক করেছে এবং পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে।
27. কোন দেশ আমেরিকাকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দিয়েছে?
a) জার্মানি
b) ইংল্যান্ড
c) ফ্রান্স
d) কানাডা
Answer: ফ্রান্স
Explanation: 'স্ট্যাচু অব লিবার্টি' যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটন প্রশাসনিক ইউনিটের লিবার্টি দ্বীপে অবস্থিত।
28. কোন তারিখে ইরান-ইসরায়েল যুদ্ধ বিরতি হয়?
a) ৫ জুন ২০২৫
b) জুলাই ২০২৫
c) ২৭ মে ২০২৫
d) ২৪ জুন ২০২৫
Answer: ২৪ জুন ২০২৫
Explanation: ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে বিনা উসকানিতে ইসরাইল ১৩ জুন ২০২৫ ভোরে 'অপারেশন রাইজিং লায়ন' নামে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে যুদ্ধের সূত্রপাত হয়।
29. কোন তারিখে ইরান-ইসরায়েল যুদ্ধ বিরতি হয়?
a) ৫ জুন ২০২৫
b) জুলাই ২০২৫
c) ২৭ মে ২০২৫
d) ২৪ জুন ২০২৫
Answer: ২৪ জুন ২০২৫
Explanation: ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে বিনা উসকানিতে ইসরাইল ১৩ জুন ২০২৫ ভোরে 'অপারেশন রাইজিং লায়ন' নামে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে যুদ্ধের সূত্রপাত হয়।
30. বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি?
a) চুনাপাথর
b) কাঁচবালি
c) কয়লা
d) খনিজ লবণ
Answer: কয়লা
Explanation: খনিজ সম্পদে বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ। দেশের ১৬টি জেলায় ১০ ধরনের খনিজ সম্পদ রয়েছে।
31. এল নিনো বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়ায় কীভাবে প্রভাব ফেলে?
a) শীতকালীন তাপমাত্রা বৃদ্ধি
b) বর্ষার বৃষ্টিপাতের ধরনে অনিয়ম সৃষ্টি করে
c) গ্রীষ্মকালীন তাপমাত্রা কমায়
d) ঘূর্ণিঝড় বৃদ্ধি পায়
Answer: বর্ষার বৃষ্টিপাতের ধরনে অনিয়ম সৃষ্টি করে
Explanation: এল নিনো (El Nino) একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ শিশু।
32. কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
a) ১৯৫২
b) ১৯৫৪
c) ১৯৫৬
d) ১৯৬৯
Answer: ১৯৫৬
Explanation: পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠাকালে দেশটির মোট জনসংখ্যার ৫৬% ছিল বাংলাভাষী এবং ৩.২৭% ছিল উর্দুভাষী।
33. তমদ্দুন মজলিস'-এর নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন?
a) রসায়নবিজ্ঞান
b) গণিত
c) ইতিহাস
d) পদার্থবিজ্ঞান
Answer: পদার্থবিজ্ঞান
Explanation: অধ্যাপক আবুল কাশেম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক।
34. ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক কে?
a) কৃষ্ণচন্দ্র মজুমদার
b) সিকান্দার আবু জাফর
c) শামসুর রাহমান
d) রামানন্দ চট্টোপাধ্যায়
Answer: কৃষ্ণচন্দ্র মজুমদার
Explanation: 'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র। এটি বাবুবাজারের 'বাঙ্গালা যন্ত্র' থেকে ৭ মার্চ ১৮৬১ (২৫ ফাল্গুন ১১৬৭) প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার।
35. ২০২২ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা-
a) প্রায় সাড়ে ষোলো কোটি
b) প্রায় আঠারো কোটি
c) প্রায় উনিশ কোটি
d) প্রায় সতেরো কোটি
Answer: প্রায় সতেরো কোটি
Explanation: বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ১৫-২১ জুন ২০২২। এ জনশুমারি অনুযায়ী গণনাকৃত জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।
36. ক্ষুদ্রঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত-
a) দারিদ্র্য হ্রাস করে
b) ভিক্ষাবৃত্তি হ্রাস করে
c) নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে
d) নারীর অংশগ্রহণ হ্রাস করে
Answer: নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে
Explanation: স্বাধীনতার পরপরই বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালু হলেও এটি পরিচিতি লাভ করে থাকে ১৯৭৬ সালে ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রামে। গ্রামীন ব্যাংকের পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পর।
37. বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে?
a) সৌদি আরব
b) মালয়েশিয়া
c) সংযুক্ত আরব আমিরাত
d) ইতালি
Answer: সৌদি আরব
Explanation: বর্তমানে বিশ্বব্যাপী ১৭৬টি দেশে মোট ১৬.৫ মিলিয়ন এর বেশি বাংলাদেশি কর্মী নিযুক্ত আছেন। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-এর তথ্যানুযায়ী, দেশভিত্তিক জনশক্তি রপ্তানির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে সবচেয়ে বেশি প্রবাসী কর্মরত আছেন সৌদি আরবে।
38. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা হলো-
a) ০৬-০৮ শতাংশ
b) ০৯-১২ শতাংশ
c) ০১-০৫ শতাংশ
d) ১৩-১৫ শতাংশ
Answer: ০১-০৫ শতাংশ
Explanation: যখন কোনো দেশে প্রচলিত অর্থের পরিমাণ উৎপাদিত মোট দ্রব্যসামগ্রীর তুলনায় অধিক হয় এবং তার ফলে দ্রব্যমূল্য বা দামস্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে সে অবস্থাকে মুদ্রাস্ফীতি বলা হয়ে থাকে।
39. বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয়-
a) যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ায়
b) যুক্তরাষ্ট্র ও ভারতে
c) যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে
d) শ্রীলংকা ও ফিলিপাইনে
Answer: শ্রীলংকা ও ফিলিপাইনে
Explanation: ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়।
40. বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে?
a) মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া
b) ভারত ও চীন
c) জার্মানি ও ভিয়েতনাম
d) আর্জেন্টিনা ও ব্রাজিল
Answer: আর্জেন্টিনা ও ব্রাজিল
Explanation: সয়াবিন তেল আমদানিতে বাংলাদেশ বিশ্বের ৩য় বৃহত্তম দেশ (শীর্ষে ভারত)। ২০২৩ সালে বাংলাদেশ প্রায় ৭০০ মিলিয়ন ডলারের সয়াবিন তেল আমদানি করে। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করে আর্জেন্টিনা থেকে।
41. বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা-
a) প্রেসিডেন্ট
b) জাতীয় সংসদ
c) বাংলাদেশ সুপ্রিম কোর্ট
d) হাইকোর্ট
Answer: বাংলাদেশ সুপ্রিম কোর্ট
Explanation: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অভিভাবক বা রক্ষক হলো সুপ্রিম কোর্ট।
42. জুলাই শহিদ দিবস কোনটি?
a) জুলাই
b) ৫ আগস্ট
c) ২৯ জুলাই
d) ১৬ জুলাই
Answer: ১৬ জুলাই
Explanation: ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার অভ্যুত্থানে সহস্র শহিদের রক্তের বিনিময়ে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। আন্দোলনে ১৬ জুলাই ছিল একটি গুরুত্বপূর্ণ দিন।
43. বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে?
a) ৫ বার
b) বার
c) বার
d) ৭ বার
Answer: ৫ বার
Explanation: বাংলাদেশে এ পর্যন্ত ৫ বার জরুরি অবস্থা জারি করা হয়।
44. একুশে পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন-
a) ভাস্কর শামীম শিকদার
b) ভাস্কর হামিদুর রহমান
c) ভাস্কর নিতুন কুন্ডু
d) ভাস্কর নভেরা আহমেদ
Answer: ভাস্কর নভেরা আহমেদ
Explanation: বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের অন্যতম অগ্রদূত নভেরা আহমেদ ১৯৩৯ সালের ২৯ মার্চ খুলনায় জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ৬ মে প্যারিসে মৃত্যুবরণ করেন।
45. ইরানের ফর্দো (Fordow) পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত?
a) কোম
b) ইলাম
c) বুশেহর
d) আলবোর্জ
Answer: কোম
Explanation: ফোর্দো (Fordow) পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২০০ কিমি দক্ষিণে কোম প্রদেশে অবস্থিত।
46. আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি?
a) ইরাক
b) চীন
c) রাশিয়া
d) পাকিস্তান
Answer: রাশিয়া
Explanation: আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র হলো রাশিয়া।
47. বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
a) ৫ জুন
b) ২২ এপ্রিল
c) ৬ জুলাই
d) ৫ জুলাই
Answer: ৫ জুন
Explanation: ১৯৭২ সালের জুন মাসে সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশবিষয়ক সম্মেলনে ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
48. বাংলাদেশের দীর্ঘতম স্থলসীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে?
a) মেঘালয়
b) পশ্চিমবঙ্গ
c) আসাম
d) ত্রিপুরা
Answer: পশ্চিমবঙ্গ
Explanation: বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৫,১৩৮ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ-ভারত সীমারেখার দৈর্ঘ্য ৪,১৫৬ কিলোমিটার। দীর্ঘতম স্থলসীমান্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে।
49. ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলা গঠন পাওয়া যায়?
a) সিলেট
b) পার্বত্য চট্টগ্রাম
c) দিনাজপুর
d) মধ্যভাগের উচ্চভূমি
Answer: দিনাজপুর
Explanation: দিনাজপুর অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে পুরাতন শিলা গঠন পাওয়া যায়, কারণ এই অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন অন্যান্য অঞ্চলের তুলনায় প্রাচীন।
50. বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি?
a) চুনাপাথর
b) কাঁচবালি
c) কয়লা
d) খনিজ লবণ
Answer: কয়লা
Explanation: বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত ৫টি কয়লাক্ষেত্রই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত।