1. 'রাজতরঙ্গিনী' ইতিহাস গ্রন্থের রচয়িতা কে?
a) হেরোডোটাস
b) কলহন
c) আবুল ফজল
d) জিয়াউদ্দিন
Answer: কলহন
2. 'আইন-ই-আকবরী' গ্রন্থের রচয়িতা -
a) টোডরমল
b) বীরবল
c) আবুল ফজল
d) তানসেন
Answer: আবুল ফজল
3. দেশবাচক 'বাংলা' শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে?
a) তারিখ-ই-হামিদিয়া
b) অর্থশাস্ত্র
c) আইন-ই-আকবরী
d) রামায়ণ
Answer: আইন-ই-আকবরী
4. ইতিহাসের উৎস নয় কোনটি?
a) পাঠ্যবই
b) মুদ্রা
c) শিলালিপি
d) দলিল
Answer: পাঠ্যবই
5. বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে?
a) ই-সিং
b) ফা হিয়েন
c) ইউয়েন সাং
d) ইবনে বতুতা
Answer: ফা হিয়েন
6. হিউয়েন সাং বাংলায় (ভারতবর্ষে) এসেছিলেন যার আমলে-
a) সম্রাট অশোক
b) চন্দ্রগুপ্ত মৌর্য
c) শশাঙ্ক
d) হর্ষবর্ধন
Answer: হর্ষবর্ধন
7. হিউয়েন সাং বাংলার যে অঞ্চলে ভ্রমণ করেন-
a) কামরূপ
b) সমতট
c) তাম্রলিপ্তি
d) উপরের সবগুলো
Answer: উপরের সবগুলো
8. মহাস্থবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
a) আনন্দ বিহার
b) নালন্দা বিহার
c) গোসিপো বিহার
d) সোমপুর বিহার
Answer: নালন্দা বিহার
9. ইবনে বতুতা কোন দেশের পর্যটক?
a) Italy
b) Tibet
c) Morocco
d) Greece
Answer: Morocco
10. মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম 'বাঙ্গালা' শব্দ ব্যবহার করেন?
a) কলম্বাস
b) ইবনে বতুতা
c) কালিদাস
d) বখতিয়ার খলজি
Answer: ইবনে বতুতা
11. কোন ব্যক্তি বাংলাদেশকে 'ধনসম্পদপূর্ণ নরক' বলে অভিহিত করেছেন?
a) ফা হিয়েন
b) ইবনে বতুতা
c) হিউয়েন সাং
d) ইবনে খালদুন
Answer: ইবনে বতুতা
12. কে বাংলাকে 'দোযখপুর নিয়ামত' বলে অভিহিত করেন?
a) ইবনে বতুতা
b) কলন্দর শাহ
c) হিউয়েন সাং
d) মা-হুয়ান
Answer: ইবনে বতুতা
13. ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্য এসেছিলেন?
a) হযরত শাহ মখদুম
b) হযরত শাহ পরাণ
c) হযরত শাহ সুলতান মাহিসওয়ার
d) হযরত শাহ জালাল
Answer: হযরত শাহ জালাল
14. মা-হুয়ান কোন দেশি পর্যটক ছিলেন?
a) পারস্য
b) কোরিয়া
c) চীন
d) তাইওয়ান
Answer: চীন
15. চীনের পরিব্রাজক মা-হুয়ান সোনারগাঁও সফর করেন-
a) ১৩৪৬
b) ১৪০৬
c) ১৪৪৬
d) ১৫০৬
Answer: ১৪০৬
16. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
a) নেগ্রিটো
b) ভোটচীন
c) দ্রাবিড়
d) অস্ট্রিক
Answer: অস্ট্রিক
17. বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
a) বাঙালি
b) আর্য
c) নিষাদ
d) আলপাইন
Answer: নিষাদ
18. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী?
a) মহাভারত
b) রামায়ণ
c) বেদ
d) ভগবদগীতা
Answer: বেদ
19. বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
a) সংস্কৃত
b) বাংলা
c) অস্ট্রিক
d) হিন্দি
Answer: অস্ট্রিক
20. দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কী নামে অভিহিত করা হয়?
a) টোডা
b) দ্রাবিড়
c) সুর
d) আফ্রিদি
Answer: দ্রাবিড়
21. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
a) ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
b) হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিণে
c) ভাগীরথী নদীর পশ্চিম তীরে
d) আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব পাহাড়ি এলাকায়
Answer: ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
22. বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
a) আর্য
b) মোঙ্গল
c) পুণ্ড্র
d) দ্রাবিড়
Answer: দ্রাবিড়
23. ইবনে বতুতার গ্রন্থের নাম-
a) ইন্ডিকা
b) অর্থশাস্ত্র
c) রেহেলা
d) তারিখ-ই-মুবারক শাহী
Answer: রেহেলা
24. ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?
a) চতুর্দশ
b) সপ্তদশ
c) অষ্টাদশ
d) ত্রয়োদশ
Answer: চতুর্দশ
25. মেগাস্থিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন?
a) ইন্ডিয়া
b) ইন্ডিকা
c) ইন্ডিয়ানা
d) ইন্ডাস
Answer: ইন্ডিকা