1. বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত আছে?
a) ১১০
b) ১১৫
c) ১১৭
d) ১২০
Answer: ১১৭
2. বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল কতটি?
a) ২৫
b) ৩৫
c) ২৭
d) ৩০
Answer: ৩৫
Explanation: বাংলাদেশে লাইসেন্স প্রাপ্ত বেসরকারি টিভি চ্যালেন ৪৫ টি,যার মধ্যে ৩৫ টি সম্প্রচার করা হয়।
3. " অলিভ টারটল" বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়,?
a) সেন্টমার্টিন
b) রাঙ্গাবালি
c) চর আলেকজান্ডার
d) ছেড়াদ্বীপ
Answer: সেন্টমার্টিন
Explanation: অলিভ টারটল হলো জলপাই রঙের কচ্ছপ। সেন্টমার্টিন,কক্সবাজার, শাহপরীর দ্বীপ,বাহারছড়া,মনখালী,হিমছড়ি,প্যাচারদিয়া, ও সোনাদিয়া দ্বীপের সৈকতে অলিভ টারটল পাওয়া যায়।
4. চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষা গুরু কে ছিলেন?
a) অতীশ দীপঙ্কর
b) শিলভদ্র
c) মা হুয়ান
d) মেগাস্থিনিস
Answer: শিলভদ্র
Explanation: চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এর দীক্ষা গুরু ছিলেন নালন্দা বিহার এর অধ্যক্ষ শিলভদ্র।
5. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
a) রাঙামাটি
b) খাগড়াছড়ি
c) বান্দরবান
d) সিলেট
Answer: বান্দরবান
6. বিখ্যাত চিত্রকর্ম ' তিন কন্যা ' এর চিত্রকর কে?
a) জয়নুল আবেদিন
b) কামরুল হাসান
c) এস এম সুলতান
d) রফিকুন নবী
Answer: কামরুল হাসান
Read More:
7. বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়?
a) ১
b) ৩
c) ২
d) ৬
Answer: ২
Explanation: চিত্রা হরিণ আর মায়া হরিণ।
8. শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত?
a) রাঙামাটি
b) খাগড়াছড়ি
c) সিলেট
d) মৌলভীবাজার
Answer: রাঙামাটি
9. বিশ্ব প্রাণি দিবস কবে?
a) ৪ অক্টোবর
b) ২৩ ফেব্রুয়ারি
c) ২৯ জুন
d) ১১ মে
Answer: ৪ অক্টোবর
10. "জীবনঢুলী " কি?
a) একটি উপন্যাস
b) একটি কাব্যগ্রন্থ
c) একটি আত্মজীবনী
d) একটি চলচ্চিত্র
Answer: একটি চলচ্চিত্র
Explanation: বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র " জীবনঢুলী। চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল।