1. ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন।কারণ এতে-
a) বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
b) সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
c) লোহাকে টেম্পারিং করা হয়েছে
d) সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে
Answer: সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
2. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
a) নাইট্রোজেন গ্যাস
b) মিথেন
c) হাইড্রোজেন গ্যাস
d) কার্বন মনোক্সাইড
Answer: মিথেন
3. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়-
a) পরমাণু
b) ইলেকট্রন
c) অণু
d) প্রোটন
Answer: পরমাণু
4. কাজ করার সামর্থ্যকে বলে-
a) ক্ষমতা
b) কাজ
c) শক্তি
d) বল
Answer: শক্তি
5. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -
a) একই হয়
b) বেশি হয়
c) কম হয়
d) খুব কম হয়
Answer: একই হয়
6. জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে,কারণ-
a) এরা অনেক ছোট হয়
b) এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি থাকে
c) এরা পানিতে জন্মে
d) এদের পাতা অনেক কম থাকে
Answer: এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি থাকে
Read More:
7. সংকর ধাতু পিতলের উপাদান হলো-
a) তামা ও টিন
b) তামা ও দস্তা
c) তামা ও নিকেল
d) তামা ও সীসা
Answer: তামা ও দস্তা
8. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
a) পেট্রোলিয়াম
b) কয়লা
c) প্রাকৃতিক গ্যাস
d) বায়োগ্যাস
Answer: বায়োগ্যাস
9. বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা-
a) তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
b) তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
c) যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
d) তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
Answer: তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
10. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না-
a) মহাকর্ষ বলের জন্য
b) মাধ্যাকর্ষণ বলের জন্য
c) আমরা স্থির থাকার জন্য
d) পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য
Answer: মাধ্যাকর্ষণ বলের জন্য