1. হীরক উজ্জ্বল দেখার কারণ-
a) হীরকের নিজস্ব আলো আছে
b) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়
c) হীরক আলোক প্রতিসরণ করে
d) হীরক আলোক বিকিরণ করে
Answer: আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়
2. মরীচিকায় কোন ঘটনা ঘটে?
a) আলোর প্রতিফলন
b) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
c) আলোর বিচ্ছুরণ
d) আলোর পোলারায়ন
Answer: আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
3. সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
a) উত্তল
b) অবতল
c) জুম
d) সিলিন্ড্রিক্যাল
Answer: অবতল
4. বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি?
a) বেগুনি ও হলুদ
b) লাল ও নীল
c) বেগুনি ও লাল
d) নীল ও সবুজ
Answer: বেগুনি ও লাল
5. সাতটি রংয়ের সমন্বয়ে সাদা রঙ হলে কালো রং কিসে হয়?
a) লাল ও সবুজের সমন্বয়ে
b) লাল ও নীলের সমন্বয়ে
c) বেগুনি ও নীলের সমন্বয়ে
d) সব রঙের অনুপস্থিতির জন্য
Answer: সব রঙের অনুপস্থিতির জন্য
6. রংধনুর সাতটি রং এর মধ্যে মধ্যম রং কোনটি?
a) নীল
b) লাল
c) হলুদ
d) সবুজ
Answer: সবুজ
Explanation: রংধনুর সাতটি রঙের ক্রম হলো— বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এই সিরিয়ালে মাঝখানে বা চতুর্থ অবস্থানে থাকে 'সবুজ' রং। তাই রংধনুর মধ্যম রং হিসেবে সবুজ পরিচিত। এটি সহজে মনে রাখার কৌশল হলো 'বেনীআসহকলা'।
7. রংধনুতে হলুদ রঙের দুই পাশের সংশ্লিষ্ট রং দুটি কি কি?
a) নীল ও কমলা
b) সবুজ ও লাল
c) বেগুনি ও লাল
d) সবুজ ও কমলা
Answer: সবুজ ও কমলা
8. রংধনুর সৃষ্টির বেলায় পানির কণাগুলো-
a) দর্পণের কাজ করে
b) অতসী কাচের কাজ করে
c) লেন্সের কাজ করে
d) প্রিজমের কাজ করে
Answer: প্রিজমের কাজ করে
9. আকাশে রংধনু সৃষ্টির কারণ-
a) ধূলিকণা
b) বায়ুস্তর
c) বৃষ্টির কণা
d) অতিবেগুনি রশ্মি
Answer: বৃষ্টির কণা
10. পূর্বাকাশে রংধনু দেখা যায় না কোন সময়?
a) সকাল বেলায়
b) বিকাল বেলায়
c) শরৎকালে
d) শীতকালে
Answer: সকাল বেলায়
11. আকাশ নীল দেখায় কেন?
a) নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে
b) নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
c) নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
d) নীল আলোর প্রতিফলন বেশি বলে
Answer: নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
12. গোধূলির কারণ কি?
a) প্রতিফলন
b) প্রতিসরণ
c) বিক্ষেপণ
d) এর কোনোটিই নয়
Answer: বিক্ষেপণ
13. তিনটি মৌলিক রং কি কি?
a) লাল, হলুদ, নীল
b) কমলা, লাল, বেগুনি
c) হলুদ, সবুজ, নীল
d) লাল, নীল, সবুজ
Answer: লাল, নীল, সবুজ
Explanation: বিজ্ঞানের দৃষ্টিতে মৌলিক রঙ তিনটি— লাল, নীল ও সবুজ (RGB)। এই তিনটি রঙ বিভিন্ন অনুপাতে মিশিয়ে অন্য সব রঙ তৈরি করা সম্ভব। সাধারণ বিজ্ঞানের প্রশ্নে উত্তর হিসেবে সবসময় 'লাল, নীল, সবুজ' সঠিক বলে ধরা হয়। যা সহজে মনে রাখার কৌশল হলো 'আসল' (আসমানি বা নীল, সবুজ, লাল)।
14. টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়?
a) ১টি
b) ২টি
c) ৩টি
d) ৪টি
Answer: ৩টি
15. একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে-
a) লাল রং
b) নীল রং
c) সবুজ রং
d) হলুদ রং
Answer: হলুদ রং
16. কোন বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন তাকে?
a) কালো দেখায়
b) নীল দেখায়
c) লাল দেখায়
d) সাদা দেখায়
Answer: কালো দেখায়
Read More:
17. সবুজ আলোতে একটি হলুদ রঙের বস্তুকে কি রঙের দেখাবে?
a) কালো
b) নীল
c) সবুজ
d) কমলা
Answer: কালো
18. আমাদের দর্শনানুভূতি কোন আলোতে সবচেয়ে বেশি?
a) লাল-কমলা
b) বেগুনি-আকাশি
c) হলুদ-সবুজ
d) নীল-আসমানী
Answer: হলুদ-সবুজ
19. চোখের কোন ত্রুটির কারণে একই দূরত্বে অবস্থিত আনুভূমিক ও উলম্ব রেখাকে সমান স্পষ্টভাবে দেখা যায় না?
a) মাইওপিয়া
b) চালশে
c) ক্ষীণ দৃষ্টি
d) বিষম দৃষ্টি
Answer: বিষম দৃষ্টি
20. বিষম দৃষ্টি সম্পন্ন লোকদের কি ধরনের লেন্স ব্যবহার করতে হয়?
a) উত্তল
b) অবতল
c) টরিক
d) সমতল
Answer: টরিক
21. কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো-
a) এ্যামিটার
b) অণুবীক্ষণ যন্ত্র
c) ভোল্ট মিটার
d) তড়িৎবীক্ষণ যন্ত্র
Answer: তড়িৎবীক্ষণ যন্ত্র
22. বিদ্যবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎস্পৃষ্ট হয় না, কারণ-
a) বিদ্যুৎ স্পৃষ্ট হলেও পাখি মরে না
b) পাখির গায়ে বিদ্যুৎ-রোধী আবরণ থাকে
c) মাটির সঙ্গে সংযোগ হয় না
d) পাখির দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না
Answer: মাটির সঙ্গে সংযোগ হয় না
23. বিদ্যুৎ প্রবাহের একক-
a) ভোল্ট
b) অ্যাম্পিয়ার
c) জুল
d) ওয়াট
Answer: অ্যাম্পিয়ার
24. বাংলাদেশের বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি হল-
a) ৬০ হার্জ
b) ২২০ হার্জ
c) ৫০ হার্জ
d) ১১০ হার্জ
Answer: ৫০ হার্জ
25. বাংলাদেশে তড়িৎ-এর কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর্য কি?
a) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ হয়
b) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
c) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করে
d) প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে
Answer: প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
26. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
a) শূন্য
b) অসীম
c) অতি ক্ষুদ্র
d) যে কোনো মান
Answer: শূন্য
27. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
a) কম হয়
b) বেশি হয়
c) একই হয়
d) খুব কম হয়
Answer: একই হয়
28. কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
a) তামা
b) লোহা
c) রুপা
d) রাবার
Answer: রাবার
29. নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
a) রুপা
b) তামা
c) সোনা
d) কার্বন
Answer: রুপা
30. কোনটি অর্ধ-পরিবাহী নয়?
a) লোহা
b) সিলিকন
c) জার্মেনিয়াম
d) গ্যালিয়াম
Answer: লোহা