1. নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়?
a) ৩৩/৫০
b) ৮/১১
c) ৩/৫
d) ১৩/২৭
Answer: ৮/১১
2. বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
a) ৪৪০ টাকা
b) ৪৪১ টাকা
c) ৪৪৫ টাকা
d) ৪৫০ টাকা
Answer: ৪৪১ টাকা
3. ১০০ হতে বড় দুটি পূর্ণসংখ্যার যোগফল ৩০০ হলে, সংখ্যা দুইটির অনুপাত কত?
a) ১ : ৯
b) ২ : ৫
c) ২ : ৩
d) ৩ : ৫
Answer: ২ : ৩
4. 3x - y = 3, 5x + y = 21 হলে (x, y) এর মান-
a) (2, 5)
b) (2, 6)
c) (3, 5)
d) (3, 6)
Answer: (3, 6)
5. √(x/6 = 24/x হলে x এর মান কত?
a) 3
b) 4
c) 5
d) 6
Answer: 6
6. x^(1/3) = 2 হলে x এর মান কত?
a) 32
b) 8
c) 3
d) √8
Answer: 8
Read More:
7. ১ হতে বড় ১০০০ এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ১৬ দ্বারা বিভাজ্য নয় কিন্তু ৩০ দ্বারা বিভাজ্য?
a) ৩৩
b) ৩৫
c) ৩৭
d) ৪১
Answer: ৩৩
8. একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে মি এবং উচ্চতা ৬ সে মি হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত?
a) ১৬π বর্গ সেমি
b) ৩২π বর্গ সেমি
c) ৩৬π বর্গ সেমি
d) ৪৮π বর্গ সেমি
Answer: ৩২π বর্গ সেমি
9. কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ২৮° ও ৬২°। ত্রিভুজটি কোন ধরনের?
a) সমকোণী
b) সূক্ষ্মকোণী
c) স্থূলকোণী
d) সমদ্বিবাহু সমকোণী
Answer: সমকোণী
10. 4 সেমি বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত?
a) 8π বর্গ সেমি
b) 6π বর্গ সেমি
c) 4π বর্গ সেমি
d) 2√2π বর্গ সেমি
Answer: 8π বর্গ সেমি