1. নিচের কোনটি অমূলদ সংখ্যা?
a) ✓16
b) 2.5
c) ✓2
d) 1/3
Answer: ✓2
Explanation: যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তা অমূলদ। পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল সবসময় অমূলদ হয়।
2. ১ থেকে ১০০ এর মধ্যে মোট কতটি মৌলিক সংখ্যা আছে?
a) ২০টি
b) ২৫টি
c) ৩০টি
d) ২৭টি
Answer: ২৫টি
Explanation: ২৫টি মৌলিক সংখ্যা হলো: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
3. ০, ৫, ৭ এর গড় কত?
a) ৪
b) ৬
c) ৫
d) ১২
Answer: ৪
Explanation: গড় = (সংখ্যাগুলোর যোগফল) ÷ সংখ্যার পরিমাণ। অর্থাৎ: (০+৫+৭) ÷ ৩ = ১২ ÷ ৩ = ৪
4. ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?
a) ০
b) ১
c) ২
d) ৩
Answer: ২
Explanation: ২ হলো ক্ষুদ্রতম এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। (১ মৌলিক সংখ্যা নয়)।
5. ১০টি সংখ্যার গড় ২০ এবং অন্য ২০টি সংখ্যার গড় ১০ হলে, সবগুলো সংখ্যার গড় কত?
a) ১৫
b) ১৩.৩৩
c) ১০
d) ১২.৫
Answer: ১৩.৩৩
Explanation: মোট যোগফল = (১০ × ২০) + (২০ × ১০) = ২০০ + ২০০ = ৪০০। মোট সংখ্যা = ১০ + ২০ = ৩০। গড় = ৪০০ ÷ ৩০ = ১৩.৩৩।
6. নিচের সিরিজের পরবর্তী সংখ্যাটি কত? ৩, ৬, ১২, ২৪, ....?
a) ৩০
b) ৩৬
c) ৪৮
d) ৬০
Answer: ৪৮
Explanation: এখানে প্রতিটি সংখ্যা তার আগের সংখ্যার দ্বিগুণ হচ্ছে। তাই ২৪ × ২ = ৪৮
Read More:
7. √০.০১ এর মান কত?
a) ০.১
b) ০.০১
c) ০.০০১
d) ১.০
Answer: ০.১
Explanation: ০.১ × ০.১ = ০.০১। তাই এর বর্গমূল ০.১।
8. ঘড়িতে যখন ৩টা বাজে, তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
a) ৬০°
b) ৯০°
c) ১২০°
d) ১৮০°
Answer: ৯০°
Explanation: ঘড়ির প্রতিটি ঘণ্টার ঘরের ব্যবধান ৩০°। ৩টা বাজার সময় ঘণ্টা ৩-এ এবং মিনিট ১২-তে থাকে। ৩টি ঘরের ব্যবধান = ৩ × ৩০° = ৯০°
9. ১০ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
a) ৪টি
b) ৫টি
c) ৬টি
d) ৩টি
Answer: ৬টি
Explanation: সংখ্যাগুলো হলো: ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯।
10. ‘A’ এর বাবা ‘B’ এর পুত্র। ‘B’ এর সাথে ‘A’ এর সম্পর্ক কী?
a) বাবা
b) দাদা/ঠাকুরদা
c) ভাই
d) চাচা
Answer: দাদা/ঠাকুরদা
Explanation: A-এর বাবা যদি B-এর পুত্র হয়, তবে B হচ্ছেন A-এর বাবার বাবা অর্থাৎ দাদা।