1. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংক্ষিপ্ত রূপ কী?
a) ICT
b) ITC
c) CIT
d) TCI
Answer: ICT
2. উপাত্ত (Data) বলতে কী বোঝায়?
a) প্রক্রিয়াজাত তথ্য
b) কাঁচা তথ্য
c) জ্ঞান
d) প্রজ্ঞা
Answer: কাঁচা তথ্য
3. তথ্য (Information) হলো—
a) কাঁচা উপাত্ত
b) সংখ্যা
c) প্রক্রিয়াজাত উপাত্ত
d) চিহ্ন
Answer: প্রক্রিয়াজাত উপাত্ত
4. জ্ঞান (Knowledge) গঠিত হয়—
a) উপাত্ত থেকে
b) তথ্য থেকে
c) প্রজ্ঞা থেকে
d) সংখ্যার মাধ্যমে
Answer: তথ্য থেকে
5. প্রজ্ঞা (Wisdom) হলো—
a) জ্ঞানের যথাযথ প্রয়োগক্ষমতা
b) তথ্যের সমষ্টি
c) উপাত্তের সমষ্টি
d) যোগাযোগ ব্যবস্থা
Answer: জ্ঞানের যথাযথ প্রয়োগক্ষমতা
6. নিচের কোনটি তথ্যের বৈশিষ্ট্য নয়?
a) নির্ভুলতা
b) প্রাসঙ্গিকতা
c) সময়োপযোগিতা
d) এলোমেলোতা
Answer: এলোমেলোতা
7. যোগাযোগের মৌলিক উপাদান কয়টি?
a) ৩
b) ৪
c) ৫
d) ৬
Answer: ৫
8. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উদ্দেশ্য কী?
a) বিনোদন
b) তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও আদান-প্রদান
c) খেলাধুলা
d) ব্যবসা
Answer: তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও আদান-প্রদান
9. বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তথ্যভাণ্ডার কোনটি?
a) টেলিভিশন
b) সংবাদপত্র
c) ইন্টারনেট
d) রেডিও
Answer: ইন্টারনেট
10. ভার্চুয়াল রিয়েলিটি (VR) কী?
a) বাস্তব জগত
b) কম্পিউটার সৃষ্ট কৃত্রিম পরিবেশ
c) সামাজিক যোগাযোগ মাধ্যম
d) ডেটাবেজ
Answer: কম্পিউটার সৃষ্ট কৃত্রিম পরিবেশ
11. Augmented Reality (AR)-এ কী করা হয়?
a) বাস্তব জগতকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়
b) বাস্তব জগতের সঙ্গে ভার্চুয়াল উপাদান যুক্ত করা হয়
c) শুধু গেম খেলা হয়
d) তথ্য সংরক্ষণ করা হয়
Answer: বাস্তব জগতের সঙ্গে ভার্চুয়াল উপাদান যুক্ত করা হয়
12. কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বলতে বোঝায়—
a) মানুষের বুদ্ধিমত্তার অনুকরণে যন্ত্রের সক্ষমতা
b) দ্রুতগতির কম্পিউটার
c) রোবট তৈরি
d) ডেটাবেজ পরিচালনা
Answer: মানুষের বুদ্ধিমত্তার অনুকরণে যন্ত্রের সক্ষমতা
13. রোবটিক্স কী?
a) ওয়েব ডিজাইন
b) রোবটের নকশা ও নিয়ন্ত্রণ সম্পর্কিত প্রযুক্তি
c) প্রোগ্রামিং ভাষা
d) ডেটা বিশ্লেষণ
Answer: রোবটের নকশা ও নিয়ন্ত্রণ সম্পর্কিত প্রযুক্তি
Read More:
14. বায়োমেট্রিক্সে কোনটি ব্যবহৃত হয়?
a) IP Address
b) Fingerprint
c) URL
d) HTML
Answer: Fingerprint
15. জিন প্রকৌশল (Genetic Engineering) কোন প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত?
a) জীববিজ্ঞান
b) ভূগোল
c) হিসাববিজ্ঞান
d) পদার্থবিজ্ঞান
Answer: জীববিজ্ঞান
16. ন্যানো টেকনোলজিতে কাজ করা হয় কোন মাত্রায়?
a) মিটার
b) সেন্টিমিটার
c) ন্যানোমিটার
d) কিলোমিটার
Answer: ন্যানোমিটার
17. নিচের কোনটি বায়োমেট্রিক পদ্ধতি নয়?
a) আইরিশ শনাক্তকরণ
b) আঙুলের ছাপ
c) মুখমণ্ডল শনাক্তকরণ
d) পাসওয়ার্ড
Answer: পাসওয়ার্ড
18. ICT-এর কারণে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে—
a) তথ্য আদান-প্রদানে
b) পাহাড় গঠনে
c) নদীর প্রবাহে
d) জলবায়ুতে
Answer: তথ্য আদান-প্রদানে
19. ই-লার্নিং কী?
a) শ্রেণিকক্ষে পাঠদান
b) প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা
c) বই পড়া
d) পরীক্ষায় অংশগ্রহণ
Answer: প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা
20. ই-কমার্স বলতে বোঝায়—
a) ডাকযোগে ব্যবসা
b) ইলেকট্রনিক মাধ্যমে ব্যবসা পরিচালনা
c) ব্যাংকিং
d) চিঠি লেখা
Answer: ইলেকট্রনিক মাধ্যমে ব্যবসা পরিচালনা
21. টেলিমেডিসিনের মাধ্যমে কী সেবা দেওয়া হয়?
a) কৃষি সেবা
b) ব্যাংকিং সেবা
c) শিক্ষা সেবা
d) চিকিৎসা সেবা
Answer: চিকিৎসা সেবা
22. বায়োইনফরমেটিক্স হলো—
a) জীববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সমন্বয়
b) ব্যবসা ও তথ্যপ্রযুক্তির সমন্বয়
c) পদার্থবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সমন্বয়
d) রসায়ন ও তথ্যপ্রযুক্তির সমন্বয়
Answer: জীববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সমন্বয়
23. ICT ব্যবহারের ফলে কোনটি সম্ভব হয়েছে?
a) Global Village
b) Global River
c) Global Forest
d) Global Mountain
Answer: Global Village
24. 'গ্লোবাল ভিলেজ' ধারণার প্রবর্তক কে?
a) Bill Gates
b) Tim Berners-Lee
c) Marshall McLuhan
d) Steve Jobs
Answer: Marshall McLuhan
25. নিচের কোনটি চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি?
a) AI
b) IoT
c) Robotics
d) সবগুলো
Answer: সবগুলো