1. মৌলিক হিসাব সমীকরণ হিসাববিজ্ঞানের কোন ধারণার উপর প্রতিষ্ঠিত?
a) (ক) হিসাবকাল
b) (গ) মিলকরণ
c) (খ) সত্বা
d) (ঘ) চলমান
Answer: (খ) সত্বা
2. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা?
a) মালিক পক্ষ
b) বিপণন ব্যবস্থাপক
c) বিনিয়োগকারী
d) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
Answer: বিনিয়োগকারী
3. হিসাববিজ্ঞান জবাবদিহিতা নিশ্চিত করে- i. মালিকের মুনাফা বৃদ্ধির মাধ্যমে ii. লেনদেনের সত্যতা যাচাইয়ের মাধ্যমে iii. সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে নিচের কোনটি সঠিক?
a) i ও ii
b) i ও iii
c) ii ও iii
d) i, ii ও iii
Answer: ii ও iii
4. বিক্রয় ফেরত লিপিবদ্ধ করার জন্য কোন দলিল ব্যবহৃত হয়?
a) ডেবিট ভাউচার
b) ডেবিট নোট
c) ক্রেডিট ভাউচার
d) ক্রেডিট নোট
Answer: ক্রেডিট নোট
5. হিসাবচক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে?
a) লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা, খতিয়ান
b) সাধারণ জাবেদা, সমন্বয় জাবেদা, খতিয়ান
c) সাধারণ জাবেদা, খতিয়ান, রেওয়ামিল
d) লেনদেন শনাক্তকরণ, সমন্বয় জাবেদা, খতিয়ান
Answer: লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা, খতিয়ান
6. নিচের কোনটি শুধু হিসাবের ক্রেডিট পার্শ্বকে প্রভাবিত করে?
a) আয়, দায় ও মূলধন বৃদ্ধি
b) সম্পদ, খরচ ও উত্তোলন বৃদ্ধি
c) আয়, দায় ও উত্তোলন বৃদ্ধি
d) দায়, মূলধন ও উত্তোলন হ্রাস
Answer: আয়, দায় ও মূলধন বৃদ্ধি
7. আর্থিক বিবরণী তথ্য সরবরাহ করে i. আর্থিক অবস্থার ii. নগদ প্রবাহের iii. লাভ-ক্ষতির নিচের কোনটি সঠিক?
a) i ও ii
b) i ও iii
c) ii ও iii
d) i, ii ও iii
Answer: i, ii ও iii
8. প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০ টাকা, ক্রয় ২,৪০,০০০ টাকা, ক্রয় পরিবহন ১০,০০০ টাকা, বিক্রয় ৩,২০,০০০ টাকা এবং মোট লাভের হার বিক্রয়ের ২৫%। সমাপনী মজুদ পণ্যের মূল্য কত?
a) ২০,০০০ টাকা
b) ৩০,০০০ টাকা
c) ৬০,০০০ টাকা
d) ৮০,০০০ টাকা
Answer: ৩০,০০০ টাকা
9. নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও: ব্যাংক চার্জ ৫৪০ টাকা নগদান বইতে ভুলক্রমে ৪৫০ টাকা ক্রেডিট করা হয়েছে। ফলে নগদান বইয়ের উদ্বৃত্ত ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিল দেখা দেয়। উভয় বইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত?
a) ৯৯০ টাকা
b) ৫৪০ টাকা
c) ৪৫০ টাকা
d) ৯০ টাকা
Answer: ৯০ টাকা
10. যদি ভুলক্রমে ৪৫০ টাকা নগদান বইতে ডেবিট করা হয়, উভয় বইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত হবে?
a) ৯৯০ টাকা
b) ৫৪০ টাকা
c) ৪৫০ টাকা
d) ৯০ টাকা
Answer: ৯৯০ টাকা
11. নিচের কোনটি NSF চেকের প্রভাবে ঘটে?
a) জমাকৃত চেক প্রত্যাখ্যান
b) ইস্যুকৃত চেক উপস্থাপন
c) জমাকৃত চেক আদায়
d) ইস্যুকৃত চেক পরিশোধ
Answer: জমাকৃত চেক প্রত্যাখ্যান
12. প্রদত্ত বাট্টা হিসাব সমীকরণকে কীভাবে প্রভাবিত করে?
a) সম্পদ হ্রাস, দায় হ্রাস
b) সম্পদ হ্রাস, মালিকানা স্বত্ব হ্রাস
c) দায় হ্রাস, মালিকানা স্বত্ব বৃদ্ধি
d) সম্পদ বৃদ্ধি, মালিকানা স্বত্ব হ্রাস
Answer: সম্পদ হ্রাস, মালিকানা স্বত্ব হ্রাস
13. রেওয়ামিল যোগসূত্র তৈরি করে-
a) খতিয়ান ও নগদান বই
b) জাবেদা ও খতিয়ান
c) নগদান বই ও আর্থিক অবস্থার বিবরণী
d) খতিয়ান ও আর্থিক অবস্থার বিবরণী
Answer: খতিয়ান ও আর্থিক অবস্থার বিবরণী
14. রেওয়ামিলে ১০% ঋণ ১,৫০,০০০ (০১-১০-২০২৪) ও ঋণের সুদ ১০,০০০ টাকা দেওয়া আছে। যদি হিসাবকাল ৩১ ডিসেম্বর শেষ হয় ২০২৫ সালের আয় বিবরণীতে বকেয়া সুদ কত?
a) ১৫,০০০ টাকা
b) ১০,০০০ টাকা
c) ৫,০০০ টাকা
d) ৩,৭৫০ টাকা
Answer: ১৫,০০০ টাকা
15. 'যন্ত্রপাতি ক্রয়' ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। এটি কোন ধরনের ভুল?
a) লেখার ভুল
b) নীতিগত ভুল
c) বে-দাখিলার ভুল
d) পরিপূরক ভুল
Answer: নীতিগত ভুল
16. অগ্রিম আয়কে মোট আয় থকে বাদ দিতে হয় কোন নীতির ভিত্তিতে?
a) মিলকরণ
b) পূর্ণপ্রকাশ
c) রাজস্ব স্বীকৃতি
d) বস্তুনিষ্ঠতা
Answer: রাজস্ব স্বীকৃতি
Read More:
17. উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও: ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে রহমত ব্রাদার্স-এর অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ৭০০ টাকা। প্রাপ্য হিসাবের জের ৩৫,০০০ টাকা এবং অলিখিত অনাদায়ী পাওনা ৩,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ৮% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়। আয় বিবরণীতে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ কত?
a) ৫,৮০০ টাকা
b) ৫,৫৬০ টাকা
c) ৪,৮৬০ টাকা
d) ৩,০০০ টাকা
Answer: ৪,৮৬০ টাকা
18. বছর শেষে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাবের নিট পরিমাণ কত দেখাতে হবে?
a) ৩৫,০০০ টাকা
b) ৩২,০০০ টাকা
c) ২৯,৪৪০ টাকা
d) ২৮,৭৪০ টাকা
Answer: ২৯,৪৪০ টাকা
19. মালিক কারবার থেকে প্রতি মাসে ২,০০০ টাকা করে উত্তোলন করেন। উত্তোলনের ওপর ৫% সুদ ধার্য করা হলে, উত্তোলনের সুদের পরিমাণ কত হবে?
a) ৫৫০ টাকা
b) ৬০০ টাকা
c) ৬৫০ টাকা
d) ১,২০০ টাকা
Answer: ৬০০ টাকা
20. একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহারের কারণ- i. মুনাফা নির্ধারণের অধিক নির্ভরযোগ্য ii. হিসাবশাস্ত্রে কম জ্ঞানসম্পন্ন লোকের ব্যবহার iii. কম ব্যয়বহুল নিচের কোনটি সঠিক?
a) i ও ii
b) i ও iii
c) ii ও iii
d) i, ii ও iii
Answer: ii ও iii
21. কু-ঋণ সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে রাখা হয়?
a) রাজস্ব স্বীকৃতি
b) রক্ষণশীলতা
c) পূর্ণপ্রকাশ
d) মিলকরণ
Answer: রক্ষণশীলতা
22. রেওয়ামিলে ৪/৫ ভাড়া অংশ ২০,০০০ টাকা হলে, আয় বিবরণীতে ভাড়া খরচ কত?
a) ৪,০০০ টাকা
b) ৫,০০০ টাকা
c) ২৪,০০০ টাকা
d) ২৫,০০০ টাকা
Answer: ২৫,০০০ টাকা
23. কার্যপত্রে নিট মুনাফা কোথায় দেখানো হয়?
a) আয় বিবরণী ক্রেঃ, আর্থিক অবস্থার বিবরণী ডেঃ
b) আয় বিবরণী ক্রেঃ, আর্থিক অবস্থার বিবরণী ক্রেঃ
c) আয় বিবরণী ডেঃ, আর্থিক অবস্থার বিবরণী ক্রেঃ
d) আয় বিবরণী ডেঃ, আর্থিক অবস্থার বিবরণী ডেঃ
Answer: আয় বিবরণী ডেঃ, আর্থিক অবস্থার বিবরণী ক্রেঃ
24. একটি সম্পদের পুস্তক মূল্য ২,৫০০ টাকা এবং পুঞ্জিভূত অবচয় ৫০০ টাকা হলে, যদি সেটি ২,০০০ টাকায় বিক্রয় করা হয়, তাহলে-
a) ৫০০ টাকা ক্ষতি হবে
b) ৫০০ টাকা লাভ হবে
c) ১,০০০ টাকা ক্ষতি হবে
d) ১,০০০ টাকা লাভ হবে
Answer: ৫০০ টাকা ক্ষতি হবে
25. আসবাবপত্র অথবা দালানকোঠা প্রভৃতির ক্ষেত্রে অবচয় ধার্যের কোন পদ্ধতিটি অধিক উপযোগী?
a) ক্রমহ্রসমান
b) সরলরৈখিক
c) বর্ষ সংখ্যার সমষ্টি
d) উৎপাদন একক
Answer: সরলরৈখিক
26. "আয়-ব্যয় হিসাব" কোন দাখিলার মাধ্যমে বন্ধ করা হয়?
a) প্রারম্ভিক
b) সমপনী
c) স্থানান্তর
d) সমন্বয়
Answer: স্থানান্তর
27. বিপরীত দাখিলা কখন দেয়া হয়?
a) হিসাবকালের শেষে বা শুরুতে
b) যে কোনো সময়
c) হিসাবকাল শেষে
d) হিসাবকালের শুরুতে
Answer: হিসাবকালের শুরুতে
28. প্রতিমাসে ২০০ টাকা হারে বার্ষিক বিমা খরচ ২,৪০০ টাকা, যার এক-তৃতীয়াংশ পরিশোধ হয়নি। আয় বিবরণীতে বিমা খরচ হবে-
a) নগদভিত্তিক হিসাবরক্ষণ পদ্ধতিতে ১,৬০০ টাকা
b) বকেয়াভিত্তিক হিসাবরক্ষণ পদ্ধতিতে ১,৬০০ টাকা
c) নগদভিত্তিক হিসাবরক্ষণ পদ্ধতিতে ২,৪০০ টাকা।
d) বকেয়াভিত্তিক হিসাবরক্ষণ পদ্ধতিতে ৩,২০০ টাকা
Answer: নগদভিত্তিক হিসাবরক্ষণ পদ্ধতিতে ১,৬০০ টাকা
29. ব্যবসায় প্রতিষ্ঠানের নামে হিসাব রাখা হয় কোন নীতির ভিত্তিতে?
a) ব্যবসায়িক সত্বা
b) রক্ষণশীলতা
c) ক্রয়মূল্য
d) চলমান ব্যবসায়
Answer: ব্যবসায়িক সত্বা
30. কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?
a) প্রারম্ভিক নগদ তহবিল
b) প্রারম্ভিক ব্যাংক জমা
c) সমাপনী নগদ তহবিল
d) সমাপনী মজুদ পণ্য
Answer: সমাপনী নগদ তহবিল