1. কোনটি হাইব্রিড সিকিউরিটি নামে পরিচিত?
a) FIFO
b) LIFO
c) সরল গড় পদ্ধতি
d) ভারযুক্ত গড় পদ্ধতি
Answer: FIFO
2. মুনাফাবিহীন বিক্রনা বাদ দিতে হয়- i. সমাপনী মজুদ থেকে ii. ক্রয় থেকে iii. বিত্রনা থেকে নিচের কোনটি সঠিক?
a) i ও ii
b) i ও iii
c) ii ও iii
d) i, ii ও iii
Answer: ii ও iii
3. ১০ এককের উৎপাদন ব্যয় ৩০০ টাকা। যদি কোম্পানি বিক্রয়ের উপর ২৫% মুনাফা আশা করে, তাহলে প্রতি এককের বিক্রয়মূল্য কত টাকা হবে?
a) ১২.৫০
b) ৩০
c) ৩৭.৫০
d) ৪০
Answer: ৪০
4. বাজেটীয় ব্যবস্থাপনায় সর্বপ্রথম কোন বাজেট প্রণয়ন করতে হয়?
a) বিক্রয় বাজেট
b) নগদ বাজেট
c) ক্রয় বাজেট
d) উৎপাদন বাজেট
Answer: বিক্রয় বাজেট
5. নিচের কোনটি আধা-পরিবর্তনশীল ব্যয়?
a) নগদ বাজেট
b) উৎপাদন বাজেট
c) প্রত্যক্ষ মজুরি
d) বিদ্যুৎ খরচ
Answer: বিদ্যুৎ খরচ
6. আজীবন সদস্যের চাঁদা ৬০,০০০ টাকা। যদি ৩/৫ অংশমূলধন জাতীয় প্রাপ্তি হয় তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি কত?
a) ৬০,০০০ টাকা
b) ৩৬,০০০ টাকা
c) ২৪,০০০ টাকা
d) ১২,০০০ টাকা
Answer: ৩৬,০০০ টাকা
7. আইনজীবী, ডাক্তার, স্থপতি প্রভৃতি পেশাজীবীদের প্রতিষ্ঠান কোন ধরনের প্রতিষ্ঠানের উদাহরণ?
a) মুনাফাভোগী ব্যবসায়
b) অমুনাফাভোগী ব্যবসায়
c) অমুনাফাভোগী অব্যবসায়
d) মুনাফাভোগী অব্যবসায়
Answer: মুনাফাভোগী অব্যবসায়
8. কোম্পানির জন্মসনদ কোনটি?
a) বিবরণপত্র
b) পরিমেল নিয়মাবলি
c) নিবন্ধনপত্র
d) স্মারকলিপি
Answer: নিবন্ধনপত্র
9. কোন প্রতিষ্ঠানে আয়-ব্যয় হিসাব প্রস্তুত করা হয়?
a) কোম্পানি
b) অংশীদারি
c) অব্যবসায়ী
d) একমালিকানা
Answer: অব্যবসায়ী
10. ব্যয়াতিরিক্ত আয় অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে কী প্রভাব ফেলে?
a) সম্পদ বৃদ্ধি করে
b) সম্পদ হ্রাস করে
c) মূলধন তহবিল বৃদ্ধি করে
d) দায় বৃদ্ধি করে
Answer: মূলধন তহবিল বৃদ্ধি করে
11. নগদ প্রবাহ বিবরণীতে লভ্যাংশ পরিশোধ কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত?
a) পরিচালন কার্যক্রম
b) অর্থায়ন কার্যক্রম
c) বিনিয়োগ কার্যক্রম
d) অনগদ কার্যক্রম
Answer: অর্থায়ন কার্যক্রম
12. ভবিষ্য তহবিলে নিয়োগকর্তার দান- i. কর্মীর জন্য উপার্জন ii. কর্মীর ব্যয় iii. নিয়োগকর্তার ব্যয় নিচের কোনটি সঠিক?
a) i ও ii
b) i ও iii
c) ii ও iii
d) i, ii ও iii
Answer: i ও iii
13. নিচের কোন বিবরণীটি আর্থিক ফলাফল প্রকাশ করে?
a) আয় বিবরণী
b) নগদ প্রবাহ বিবরণী
c) আর্থিক অবস্থার বিবরণী
d) সংরক্ষিত আয় বিবরণী
Answer: আর্থিক অবস্থার বিবরণী
14. স্থায়ী ব্যয় ৪,০০০ টাকা এবং দত্তাংশ অনুপাত ৫০%। বিক্রয় কত টাকা হলে কোনো লাভ বা ক্ষতি হবে না?
a) ৮,০০০ টাকা
b) ৬,০০০ টাকা
c) ৪,০০০ টাকা
d) ২,০০০ টাকা
Answer: ৮,০০০ টাকা
15. নিচের কোন অনুপাতটি লাভ উপার্জন ক্ষমতার পরিমাপক?
a) ত্বরিত অনুপাত
b) চলতি অনুপাত
c) পরিচালন মুনাফা অনুপাত
d) দায়-মালিকানা অনুপাত
Answer: পরিচালন মুনাফা অনুপাত
16. কোনটি হাইব্রিড সিকিউরিটি নামে পরিচিত?
a) সাধারণ শেয়ার
b) বোনাস শেয়ার
c) রাইট শেয়ার
d) অগ্রাধিকার শেয়ার
Answer: অগ্রাধিকার শেয়ার
Read More:
17. নিমজ্জিত ব্যয় হচ্ছে- i. প্রাসঙ্গিক ব্যয় ii. অপ্রাসঙ্গিক ব্যয় iii. অতীত ব্যয় নিচের কোনটি সঠিক?
a) i ও ii
b) i ও iii
c) ii ও iii
d) i, ii ও iii
Answer: ii ও iii
18. অংশীদারি ব্যবসায়ের ন্যূনতম সদস্য সংখ্যা কত জন?
a) দুই
b) দশ
c) বিশ
d) পঞ্চাশ
Answer: দুই
19. বাংলাদেশে কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত বাধ্যতামূলক করা হয়েছে?
a) এক মালিকানা
b) অংশীদারি
c) যৌথ মূলধনি কোম্পানি
d) সমবায়
Answer: যৌথ মূলধনি কোম্পানি
20. উৎপাদন ব্যয় বিবরণীতে পরোক্ষ ব্যয় কোনগুলো?
a) কারখানা ভাড়া, জ্বালানি, পরোক্ষ মজুরি
b) কারখানা ভাড়া, প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি
c) কারখানা ভাড়া, ক্রয় পরিবহণ, অবচয়
d) কারখানা ভাড়া, প্রত্যক্ষ কাঁচামাল, অবচয়
Answer: কারখানা ভাড়া, জ্বালানি, পরোক্ষ মজুরি
21. LAS-1 অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ বা উপাদান কয়টি?
a) ৬
b) ৫
c) 8
d) ৩
Answer: ৫
22. মজুদ মাল নিয়ন্ত্রণের কার্যকরী হাতিয়ার হালো- i. মাল খতিয়ান ii. অবিরত মজুদ তালিকা iii. বিন কার্ড নিচের কোনটি সঠিক?
a) i ও ii
b) i ও iii
c) ii ও iii
d) i, ii ও iii
Answer: i ও iii
23. দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাল মিলানোর জন্য কর্মীদের কী প্রদান করা হয়?
a) মজুরি
b) ওভারটাইম
c) মহার্ঘ ভাতা
d) যাতায়াত ভাতা
Answer: মহার্ঘ ভাতা
24. দীর্ঘমেয়াদি দায় ২০,০০০ টাকা, চলতি সম্পদ ২৫,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫: ২ হলে মোট দায় কত টাকা?
a) ৪৫,০০০
b) ৪০,০০০
c) ৩৫,০০০
d) ৩০,০০০
Answer: ৪০,০০০
25. উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও: আনু ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবহৃত কাঁচামালের ব্যয় ২,০০,০০০ টাকা। প্রত্যক্ষ মজুরি ৮০,০০০ টাকা এবং কারখানার উপরিব্যয় ৬৪,০০০ টাকা কোম্পানির মুখ্য ব্যয় কত টাকা?
a) ২,০০,০০০
b) ২,৮০,০০০
c) ২,৬৪,০০০
d) ১,৪৪,০০০
Answer: ২,৮০,০০০
26. যদি কাঁচামালের ব্যয় ১০% বৃদ্ধি পায় এবং প্রত্যক্ষ মজুরি ৫% হ্রাস পায়, তাহলে- i. মুখ্য ব্যয় ১৬,০০০ টাকা বৃদ্ধি পাবে ii. উৎপাদন ব্যয় ২০,০০০ টাকা বৃদ্ধি পাবে iii. রূপান্তর ব্যয় ৪,০০০ টাকা হ্রাস পাবে নিচের কোনটি সঠিক?
a) i ও ii
b) i ও iii
c) ii ও iii
d) i, ii ও iii
Answer: i ও iii
27. উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ প্রশ্নের উত্তর দাও: ক, খ ও গ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের লাভ-ক্ষতি বণ্টনের অনুপাত ৪:৩: ১। প্রত্যেক অংশীদার প্রতি মাসের শুরুতে ১,০০০ টাকা করে উত্তোলন করে, যার উপর সুদের হার ৫%। বছর শেষে বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ ১,৬০,০০০ টাকা। অংশীদারদের উত্তোলনের মোট সুদের পরিমাণ কত টাকা?
a) ৩২৫
b) ৮২৫
c) ৯০০
d) ৯৭৫
Answer: ৩২৫
28. যদি খ, গ কে ন্যূনতম ৩০,০০০ টাকা মুনাফার নিশ্চয়তা দেয় তবে খ এর মুনাফার পরিমাণ কত টাকা হবে?
a) ৮০,০০০
b) ৫০,০০০
c) ৩০,০০০
d) ২০,০০০
Answer: ৫০,০০০
29. উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও: সান পিএলসি ১০ টাকা মূল্যের ৭০,০০০ শেয়ারে নিবন্ধিত হলো। কোম্পানি নিবন্ধিত শেয়ারের ৮০% শেয়ার ৫% অবহারে ইস্যু করে। কোম্পানির ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত?
a) ৭০,০০০
b) ৫৬,০০০
c) ১৪,০০০
d) ৭,০০০
Answer: ৫৬,০০০
30. কোম্পানির অলীক সম্পদের পরিমাণ কত টাকা?
a) ২,৮০০
b) ৩,৫০০
c) ২৮,০০০
d) ৩৫,০০০
Answer: ২৮,০০০