1. ১. উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কী?
a) সেলুলোজ (Cellulose)
b) কাইটিন (Chitin)
c) পেপটিডোগ্লাইক্যান (Peptidoglycan)
d) লিপিড (Lipid)
Answer: সেলুলোজ (Cellulose)
Explanation: কোষ হলো উদ্ভিদ কোষ প্রাচীরের মূল উপাদান যা উদ্ভিদকে গাঠনিক শক্তি ও দৃঢ়তা দেয়। কাইটিন থাকে ছত্রাকের কোষ প্রাচীরে আর পেপটিডোগ্লাইক্যান থাকে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে।
2. প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির 'ফ্লুইড মোজাইক মডেল' (Fluid Mosaic Model) কে প্রস্তাব করেন?
a) ড্যানিয়েল ও ড্যাভসন
b) সিঙ্গার ও নিকলসন
c) রবার্ট ব্রাউন
d) নিকলসন ও ড্যাভসন
Answer: সিঙ্গার ও নিকলসন
Explanation: ১৯৭২ সালে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন প্লাজমা মেমব্রেনের সবচেয়ে গ্রহণযোগ্য মডেল 'ফ্লুইড মোজাইক মডেল' প্রকাশ করেন। অন্যদিকে ওয়াটসন ও ক্রিক DNA মডেল এবং রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন।
3. কোষের 'শক্তি ঘর' বা পাওয়ার হাউস (Powerhouse) কাকে বলা হয়?
a) গলগি বডি
b) পারক্সিসোম
c) কোষ গহ্বর
d) মাইটোকন্ড্রিয়া
Answer: মাইটোকন্ড্রিয়া
Explanation: মাইটোকন্ড্রিয়াতে কোষীয় শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলো (যেমন- ক্র্যাবস চক্র) ঘটে এবং প্রচুর ATP (শক্তি) উৎপন্ন হয়। তাই একে কোষের পাওয়ার হাউস বলে।
4. কোষে প্রোটিন সংশ্লেষণ (Protein Synthesis) কোথায় হয়?
a) রাইবোসোম
b) ক্লোরোপ্লাস্ট
c) সেন্ট্রোসোম
d) গ্লাইঅক্সিসোম
Answer: রাইবোসোম
Explanation: রাইবোসোমকে কোষের 'প্রোটিন ফ্যাক্টরি' বলা হয়। এটি অ্যামিনো অ্যাসিডগুলোকে পেপটাইড বন্ধন দিয়ে যুক্ত করে প্রোটিন তৈরি করে।
5. কোষের (Suicidal Bag) কাকে বলা হয়?
a) লাইসোসোম
b) গ্লাইঅক্সিসোম
c) সেন্ট্রোসোম
d) ক্লোরোপ্লাস্ট
Answer: লাইসোসোম
Explanation: লাইসোসোমে তীব্র হাইড্রোলাইটিক এনজাইম থাকে। কোষে খাবার অভাব হলে বা কোষ ক্ষতিগ্রস্ত হলে এটি নিজের কোষকেই ধ্বংস (অটোলাইসিস) করে ফেলে, তাই একে আত্মঘাতী থলিকা বলে।
6. মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দার আঙুলের মতো ভাঁজকে কী বলে?
a) সিস্টার্নি
b) গ্রানা
c) ক্রিস্টি
d) ম্যাট্রিক্স
Answer: ক্রিস্টি
Explanation: মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দাটি ভেতরের দিকে আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে, একে ক্রিস্টি বলে। এটি শ্বসনের রাসায়নিক বিক্রিয়ার জন্য ভেতরের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া বাড়িয়ে দেয়। গ্রানা থাকে ক্লোরোপ্লাস্টে।
Read More:
7. ক্লোরোপ্লাস্টের ভেতরে থালির মতো অংশ যা আলোক পর্যায়ের বিক্রিয়া ঘটায়, তাকে কী বলে?
a) স্ট্রোমা
b) লুমেন
c) থাইলাকয়েড
d) পোরিন
Answer: থাইলাকয়েড
Explanation: থাইলাকয়েড ঝিল্লিতে ক্লোরোফিল থাকে যেখানে সালোকসংশ্লেষণের আলোক-নির্ভর পর্যায় ঘটে। আর ক্লোরোপ্লাস্টের তরল ম্যাট্রিক্সকে স্ট্রোমা বলে, যেখানে অন্ধকার পর্যায় ঘটে।
8. আদি-কেন্দ্রিক কোষে (Prokaryotic Cell) কোন ধরনের রাইবোসোম থাকে?
a) 80S
b) 70S
c) 60S
d) 40S
Answer: 70S
Explanation: ব্যাকটেরিয়া এবং অন্যান্য আদি-কেন্দ্রিক কোষে 70S রাইবোসোম থাকে (যা 50S ও 30S সাব-ইউনিট দিয়ে তৈরি)। আর প্রকৃত-কেন্দ্রিক (Eukaryotic) কোষে থাকে 80S রাইবোসোম।
9. DNA-এর ডাবল হেলিক্স (Double Helix) কাঠামো কে আবিষ্কার করেন?
a) ওয়াটসন ও ক্রিক
b) মেন্ডেল
c) রবার্ট হুক
d) বোভেরি
Answer: ওয়াটসন ও ক্রিক
Explanation: ১৯৫৩ সালে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক DNA-এর দ্বিসূত্রক ডাবল হেলিক্স মডেল প্রদান করেন এবং এর জন্য ১৯৬২ সালে নোবেল পুরস্কার পান। মেন্ডেলকে বলা হয় জেনেটিক্সের জনক।
10. ক্রোমোজোমের শেষ প্রান্ত বা প্রান্তীয় অংশকে কী বলা হয়?
a) সেন্ট্রোমিয়ার
b) টেলোমিয়ার
c) ক্রোমোমিয়ার
d) স্যাটেলাইট
Answer: টেলোমিয়ার
Explanation: ক্রোমোজোমের দুই প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যযুক্ত অংশকে টেলোমিয়ার বলে। এটি ক্রোমোজোমের স্থায়িত্ব রক্ষা করে এবং কোষ বিভাজনের সময় DNA-এর ক্ষয় রোধ করে।