1. জীবনানন্দ দাশকে ‘রূপসী বাংলার কবি’ উপাধি দিয়েছেন কে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) বুদ্ধদেব বসু
c) অন্নদাশঙ্কর রায়
d) প্রমথ চৌধুরী
Answer: অন্নদাশঙ্কর রায়
2. জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
a) ঝরা পালক
b) ধূসর পাণ্ডুলিপি
c) বনলতা সেন
d) মহাপৃথিবী
Answer: ঝরা পালক
3. ‘বনলতা সেন’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
a) কল্লোল
b) কবিতা
c) প্রগতি
d) কালি ও কলম
Answer: কবিতা
4. ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
a) বনলতা সেন
b) রূপসী বাংলা
c) ঝরা পালক
d) সাতটি তারার তিমির
Answer: রূপসী বাংলা
5. জীবনানন্দ দাশ পেশায় কী ছিলেন?
a) সাংবাদিক
b) আইনজীবী
c) ইংরেজি সাহিত্যের অধ্যাপক
d) ডাক্তার
Answer: ইংরেজি সাহিত্যের অধ্যাপক
6. বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে কী অভিধায় অভিহিত করেছেন?
a) রূপসী বাংলার কবি
b) নির্জনতম কবি
c) তিমির হননের কবি
d) চারণ কবি
Answer: নির্জনতম কবি
7. নিচের কোনটি জীবনানন্দ দাশের উপন্যাস?
a) মাল্যবান
b) শেষের কবিতা
c) পুতুল নাচের ইতিকথা
d) পদ্মা নদীর মাঝি
Answer: মাল্যবান
8. ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’ – কোন কবিতার চরণ?
a) আকাশলীনা
b) আট বছর আগের একদিন
c) বোধ
d) বনলতা সেন
Answer: বনলতা সেন
9. জীবনানন্দ দাশ কোন পুরস্কার লাভ করেছিলেন?
a) একুশে পদক
b) বাংলা একাডেমি পুরস্কার
c) রবীন্দ্র-স্মৃতি পুরস্কার
d) জ্ঞানপীঠ পুরস্কার
Answer: রবীন্দ্র-স্মৃতি পুরস্কার
10. জীবনানন্দ দাশের ‘ধূসর পাণ্ডুলিপি’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
a) ১৯৩৬ সালে
b) ১৯৩০ সালে
c) ১৯৩৮ সালে
d) ১৯৩৫ সালে
Answer: ১৯৩৬ সালে