Exams Study Jobs Teachers Students

৭৫ দিনের জার্নি ( গনিত -০৫ )

Math & Logic Skills 25 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

৭৫ দিনের জার্নি ( গনিত -০৫ ) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. যদি ABC = ZYX হয়, তবে GIVV =?

ক) TERE
খ) TEER
গ) TREE
ঘ) FREE
উত্তর: TREE
ব্যাখ্যা: শুরু থেকে ১ম বর্ণ- A শুরু থেকে ২য় বর্ণ- B শুরু থেকে ৩য় বর্ণ- C শেষ থেকে ১ম বর্ণ- Z শেষ থেকে ২য় বর্ণ- Y শেষ থেকে ৩য় বর্ণ- X অনুরুপ প্যাটার্ন মেনেই GIVV = TREE হয়।

2. টাকায় ৩ টি করে আম ক্রয় করে, টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ক) ৫০%
খ) ৩৩%
গ) ৩০%
ঘ) ৩১%
উত্তর: ৫০%
ব্যাখ্যা: ৩ টি আমের ক্রয় মূল্য = ১ টাকা ১ টি আমের ক্রয় মূল্য = ১/৩ টাকা আবার, ২ টি আমের বিক্রয় মূল্য = ১ টাকা ১ টি আমের বিক্রয় মূল্য = ১/২ টাকা লাভ = ১/২ - ১/৩ = ১/৬ শতকরা লাভ = লাভ × ১০০/ক্রয় মূল্য = {(১/৬) × ১০০}/(১/৩) = ৫০%।

3. টাকায় ৫ টি দরে কমলা ক্রয় করে, টাকায় ৪ টি দরে বিক্রয় করলে শতকরা লাভ হবে-

ক) ২৫%
খ) ২০%
গ) ১৫%
ঘ) ১২%
উত্তর: ২৫%
ব্যাখ্যা: ৫ টির ক্রয়মূল্য = ১ টাকা ১ টির ক্রয়মূল্য = ১/৫ টাকা আবার, ৪ টির বিক্রয়মূল্য = ১ টাকা অতএব, ১ টির বিক্রয়মূল্য = ১/৪ টাকা সুতরাং, লাভ = ১/৪ - ১/৫ = ১/২০ টাকা এখন, ১/৫ টাকায় লাভ = ১/২০ টাকা ১ টাকায় লাভ = ৫/২০টাকা অতএব, ১০০ টাকায় লাভ = (৫×১০০)/২০ =২৫ টাকা

4. শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে ৬৪০ টাকার ২ বছর ৬ মাসের সুদ কত?

ক) ৬০ টাকা
খ) ১৬০ টাকা
গ) ৬৪ টাকা
ঘ) ৮০ টাকা
উত্তর: ৮০ টাকা
ব্যাখ্যা: আমরা জানি, I = Prn = ( ৬৪০×৫×৫)/(১০০×২) =৮০

5. ৫০ এর ৬% কত?

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:
ব্যাখ্যা: ৫০ এর ৬% =(৫০×৬)/১০০ =৩

6. ৫ এর কত শতাংশ ৭ হবে?

ক) ৪০
খ) ১২৫
গ) ৯০
ঘ) ১৪০
উত্তর: ১৪০
ব্যাখ্যা: ৫ এর ক%= ৭ ৫×ক/১০০= ৭ ক = (৭×১০০)/৫ =১৪০ অতএব, ৫ এর ১৪০% = ৭ হবে।

7. একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?

ক) ৩৪০
খ) ৩৪২
গ) ৩৪৪
ঘ) ৩৪১
উত্তর: ৩৪১
ব্যাখ্যা: শর্টকাট : (৩০১+৩৮১)/২ = ৬৮২/২ = ৩৪১

8. একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১০ মিটার এবং প্রস্থ ৬ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?

ক) ৬৫
খ) ৪৬
গ) ৪৮
ঘ) ১০০
উত্তর: ৪৮
ব্যাখ্যা: আয়তক্ষেত্রের কর্ণ এর দৈর্ঘ্য 10 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ 6 মিটার। অতএব, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ক হলে, 10^2-6^2 = ক^2 ক = 8 সুতরাং ক্ষেত্রফল: দৈর্ঘ্য × প্রস্থ = 8 × 6 = 48 বর্গমিটার

9. ১ - ০.০৯৯৯ =?

ক) ০.৯০০১
খ) ০.১
গ) ০.০০১
ঘ) ০.০০০১
উত্তর: ০.৯০০১

10. একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত?

ক) ৫ : ১
খ) ১ : ৭
গ) ১ : ৫
ঘ) ২ : ৩
উত্তর: ১ : ৫
ব্যাখ্যা: সঞ্চয় = আয় - ব্যয় = ১২৫০ - ১০০০ = ২৫০ টাকা ∴ সঞ্চয় : আয় = ২৫০ : ১২৫০ = ১ : ৫

11. নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা?

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:
ব্যাখ্যা: সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো ২। এটি একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং একই সাথে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা।

12. ৫ টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে?

ক) ১০ মিনিট
খ) ৪ মিনিট
গ) ৫ মিনিট
ঘ) ৬ মিনিট
উত্তর: ৫ মিনিট
ব্যাখ্যা: ৫, ১০, ১৫, ২০, ২৫ এর ল.সা.গু = ৩০০ সেকেন্ড ৩০০ সেকেন্ড = ৫ মিনিট (উত্তর)।

13. কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে ১১৫ টি কমলা এবং ১৩৫ টি কলা ভাগ করে দেয়া যায়?

ক)
খ) ১০
গ) ১২
ঘ) ১৫
উত্তর:
ব্যাখ্যা: ১১৫ এর গুণনীয়ক ৫, ২৩ ১৩৫ এর গুণনীয়ক ৫, ২৭ ১১৫ ও ১৩৫ এর গ. সা. গু. = ৫ শিশুর সংখ্যা ৫ জন ।

14. ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশ যুগল সমতুল্য?

ক) 7/10, 3/10
খ) 3/10, 14/20
গ) 7/10, 14/20
ঘ) 3/10, 9/20
উত্তর: 7/10, 14/20
ব্যাখ্যা: ৭/১০=০.৭, ৩/১০=০.৩ ৩/১০=০.৩, ১৪/২০=০.৭ ৭/১০=০.৭, ১৪/২০=০.৭ (সমতুল্য) ৩/১০=০.৩, ৯/২০=০.৪৫

15. ০.৯৬২৩-৩১=?

ক) -৩২.৮২৪৬
খ) -৩১০৩৭৭
গ) -৩০.০৩৭৭
ঘ) -২৯.০৩৭৭
উত্তর: -৩০.০৩৭৭

16. ৩৫২ গজ ১ মাইলের কত অংশ?

ক) ১/২
খ) ১/৪
গ) ১/৫
ঘ) ১/৮
উত্তর: ১/৫
ব্যাখ্যা: ৩৫২ গজ হলো ১ মাইলের (পাঁচ ভাগের এক) অংশ।

17. অনুপাত কি?

ক) একটি পূর্ণ সংখ্যা
খ) একটি মৌলিক সংখ্যা
গ) একটি ভগ্নাংশ
ঘ) একটি জোড় সংখ্যা
উত্তর: একটি ভগ্নাংশ

18. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?

ক) ৩৮ বছর
খ) ৩৭ বছর
গ) ৪১ বছর
ঘ) ৩৫ বছর
উত্তর: ৪১ বছর
ব্যাখ্যা: পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর পিতা মাতা ও পুত্রের মোট বয়স=৩৭×৩=১১১ পিতা ও পুত্রের মোট বয়স=৩৫×২=৭০ মাতার বয়স=(১১১-৭০)=৪১ বছর।

19. ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে বিকাল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত ছিল?

ক) ৩৬ কি.মি
খ) ৩৭ কি.মি
গ) ৩৭.৫ কি.মি
ঘ) ৪০ কি.মি
উত্তর: ৩৭.৫ কি.মি
ব্যাখ্যা: ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিলোমিটার ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগে ৮ ঘন্টা (৭টা থেকে ৩টা = ৮ ঘন্টা) ৮ ঘন্টায় যায় ৩০০ কিলোমিটার ১ ঘন্টায় যায় (৩০০/৮)=৩৭.৫ কিলোমিটার সুতরাং, ট্রেনটির গড় গতিবেগ ছিলো ঘন্টায় ৩৭.৫ কিলোমিটার।

20. x - y = 10, xy = 5 হলে (x + y) ^2 =?

ক) 80
খ) 120
গ) 110
ঘ) 90
উত্তর: 120

21. ১ হতে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

ক) ৪৮৫০
খ) ৪৯৫০
গ) ৪৬৫০
ঘ) ৪৭৫০
উত্তর: ৪৯৫০
ব্যাখ্যা: যোগফল = {(প্রথম সংখ্যা + শেষ সংখ্যা) × পদ সংখ্যা} ÷ ২ = {(১ + ৯৯) × ৯৯}÷ ২ = (১০০× ৯৯) ÷ ২ = ৪৯৫০

22. রেখার কয়টি প্রান্তবিন্দু আছে?

ক) দুইটি
খ) একটি
গ) কোনো প্রান্তবিন্দু নেই
ঘ) উপরের একটি নয়
উত্তর: কোনো প্রান্তবিন্দু নেই
ব্যাখ্যা: রেখার কোন প্রান্ত বিন্দু নেই। রেখা হল অসীম। তবে রেখাংশের প্রান্ত বিন্দু ২টি।

23. স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা -

ক) ৩ টি
খ) কোনোটিই নয়
গ) ১ টি
ঘ) ২ টি
উত্তর: ১ টি
ব্যাখ্যা: স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের (৯০° অপেক্ষা বড় কোণ) সংখ্যা ১টি।

24. বৃত্তের বহিংস্থ কোনো বিন্দু হতে কয়টি স্পর্শক আঁকা যায়?

ক) ১ টি
খ) ২ টি
গ) ৩ টি
ঘ) ৪ টি
উত্তর: ২ টি
ব্যাখ্যা: বৃত্তের বহিঃস্থ (বাইরের) কোনো বিন্দু হতে ঐ বৃত্তে সর্বোচ্চ দুটি (2) স্পর্শক আঁকা সম্ভব। এই স্পর্শক দুটির দৈর্ঘ্য পরস্পর সমান হয়।

25. যদি A = 45° হয়, তবে cos^2A এর মান কত?

ক) 1
গ) 1/2
ঘ) 4
উত্তর: 1/2
ব্যাখ্যা: আমরা জানি cos45° = 1/√2 cos^2A =cos^2 (45°) =(1/√2)^2 =1/2 ans.

আশা করি ৭৫ দিনের জার্নি ( গনিত -০৫ ) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট