Exams Study Jobs Teachers Students

৭৫ দিনের জার্নি ( গনিত -১০ )

Math & Logic Skills 25 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

৭৫ দিনের জার্নি ( গনিত -১০ ) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?

ক) ৩ বছর
খ) ৪ বছর
গ) ৫ বছর
ঘ) ৬ বছর
উত্তর: ৪ বছর

2. আহসানের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৬০০০ টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল?

ক) ১২০০০০ টাকা
খ) ১২০০০ টাকা
গ) ১৩০০০০ টাকা
ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর: ১২০০০০ টাকা

3. দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক-চতুর্থাংশ ১৩। সংখ্যা দুটি কত?

ক) ৫২,৭০
খ) ২৫,৭৭
গ) ৫০,৬৫
ঘ) ২৫,৫৬
উত্তর: ২৫,৭৭

4. ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

ক) ৩৪
খ) ৩৩
গ) ৩১
ঘ) ৩২
উত্তর: ৩৩

5. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০, ৩৬ এবং ৪৮ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৫,২০, ২৫, ৩১ ও ৪৩ ভাগশেষ থাকবে?

ক) ৩২৩৬
খ) ৩৪৪৮
গ) ৩৫১৫
ঘ) ৩৫৯৫
উত্তর: ৩৫৯৫

6. দুটি সংখ্যার গুণফল ৫৪ এবং ল.সা.গু ১৮ হলে তাদের গ.সা.গু কত?

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:

7. একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ৪ ফুট পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত ফুট?

ক) ১০
খ) ২৪
গ) ১৫
ঘ) ২৫
উত্তর: ২৪

8. এক কিলোগ্রাম চালের দাম ৮.৫০ টাকা হলে এক কুইন্টাল চালের দাম কত?

ক) ৮৫০ টাকা
খ) ৮৫ টাকা
গ) ১২২৫ টাকা
ঘ) ৬৭৫ টাকা
উত্তর: ৮৫০ টাকা

9. a : b = 2 : 3 এবং b : c = 6 : 7 হলে a : c =?

ক) 2 : 6
খ) 3 : 7
গ) 2 : 7
ঘ) 4 : 7
উত্তর: 4 : 7

10. এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?

ক) ২০,০০০ টাকা
খ) ২২,৫০০ টাকা
গ) ২৫,০০০ টাকা
ঘ) ৩০,০০০ টাকা
উত্তর: ২৫,০০০ টাকা

11. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৪ : ১ এবং তাদের বয়সের গুণফল ২৫৬। ৪ বছর পর তাদের বয়সের অনুপাত হবে?

ক) ৩ : ১
খ) ৪ : ১
গ) ৫ : ১
ঘ) ৫ : ২
উত্তর: ৩ : ১

12. ১+৫+৯+......+৮১= কত?

ক) ৯৬১
খ) ৮৬১
গ) ৭৬১
ঘ) ৬৬১
উত্তর: ৮৬১

13. একটি সমান্তর অনুক্রমের ৫ম পদটি ১৮ এবং ৫টি পদের যোগফল ৭৫ হলে প্রথম পদটি কত?

ক)
খ) ১০
গ)
ঘ) ১২
উত্তর: ১২

14. x + 2y = 4 এবং x/y = 2 হলে x এর মান কত?

ক) 2/3
খ) 3/2
গ) 2
ঘ) 1/2
উত্তর: 2

15. একটি কোণের মান তার পূরক কোণে মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?

ক) ৬০°
খ) ৪৫°
গ) ৩০°
ঘ) ২৫°
উত্তর: ৩০°

16. কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ২০° হলে, ক্ষুদ্রতম কোণটির মান কত?

ক) ৩০°
খ) ৩৫°
গ) ৪০°
ঘ) ৪৫°
উত্তর: ৩৫°

17. 3cotA = 4 হলে, sinA এর মান কত?

ক) 4/5
খ) 3/5
গ) 3/4
ঘ) 4/3
উত্তর: 3/5

18. নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে-

ক) পিছনে
খ) সামনে
গ) ডান পার্শ্বে
ঘ) বাম পার্শ্বে
উত্তর: পিছনে
ব্যাখ্যা: নৌকাকে বেশি গতিতে চালাতে হলে বৈঠা পেছনের দিকে ব্যবহার করতে হবে। বৈঠা দিয়ে পানির উপর পেছনের দিকে চাপ সৃষ্টি করলে নিউটনের তৃতীয় সূত্রানুসারে বিপরীত প্রতিক্রিয়ায় নৌকা সামনের দিকে দ্রুত এগিয়ে যায়।

19. ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০তম অক্ষর কোনটি?

ক) H
খ) S
গ) F
ঘ) J
উত্তর: H
ব্যাখ্যা: এখানে ১৮ তম অক্ষর হল R এবং এই ১৮ তম অক্ষর R থেকে বামে ১০ অক্ষর ফিরে এলে প্রাপ্ত অক্ষরটি হল H

20. ১৯৯৪ সালের ১লা ডিসেম্বর বৃহস্পতিবার ছিল। ১৯৯৫ সালের ঐ একই দিন কি বার ছিল?

ক) বৃহস্পতিবার
খ) শুক্রবার
গ) বুধবার
ঘ) শনিবার
উত্তর: শুক্রবার
ব্যাখ্যা: ১৯৯৫ সালে লিপ ইয়ার নয় মোট সময় ৩৬৫ দিন ৩৬৫ - ৭ = ৫২ সপ্তাহ ১ দিন ১৯৯৫ সালের ৩০ নভেম্বর বৃহস্পতিবার অর্থাৎ ১৯৯৫ সালের ১ ডিসেম্বর শুক্রবার ।

21. একজন ব্যবসায়ী ১৪% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করে। যদি সে পণ্যটি ২২১ টাকা বেশি মূল্যে বিক্রয় করত, তাহলে তার ১২% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা?

ক) ১৭০০ টাকা
খ) ১২৮০ টাকা
গ) ৮৫০ টাকা
ঘ) ৫৮০ টাকা
উত্তর: ৮৫০ টাকা
ব্যাখ্যা: ১৪% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৮৬ টাকা ১২% লাভে বিক্রয়মূল্য = ১১২ টাকা উভয় বিক্রয়মূল্যের পার্থক্য = ১১২ - ৮৬ = ২৬ টাকা বিক্রয়মূল্য ২৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/২৬ = ৫৩/১৩ টাকা বিক্রয়মূল্য ২২১ টাকা হলে ক্রয়মূল্য = (২২১ × ৫০)/১৩ = ৮৫০ টাকা

22. (0.1×0.01×0.001)/(0.20×0.02) এর মান কত?

ক) 0.25
খ) 0.025
গ) 0.0025
ঘ) 0.00025
উত্তর: 0.00025

23. কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০° সেলসিয়াস। প্রথম ৩ দিনে গড় তাপমাত্রা ২৮° সেলসিয়াস ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ২৯° সেলসিয়াস হলে চতুর্থ তাপমাত্রা কত?

ক) ৩৩° সেলসিয়াস
খ) ৩৬° সেলসিয়াস
গ) ৩৯° সেলসিয়াস
ঘ) ৪৩° সেলসিয়াস
উত্তর: ৩৯° সেলসিয়াস
ব্যাখ্যা: সাতদিনের মোট তাপমাত্রা = ৭ x ৩০ = ২১০° প্রথম তিনদিনের মোট তাপমাত্রা = ৩ x ২৮ = ৮৪° শেষ তিনদিনের মোট তাপমাত্রা = ৩ x ২৯ = ৮৭° সুতরাং, চতুর্থ দিনের তাপমাত্রা = ২১০° - (৮৪° + ৮৭°) = ৩৯°

24. বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদে আসলে ১০৩৬ টাকা হবে?

ক) ৪৫০ টাকা
খ) ৫০০ টাকা
গ) ৫৫০ টাকা
ঘ) ৭০০ টাকা
উত্তর: ৭০০ টাকা
ব্যাখ্যা: ১০০ টাকার ১ বছরের সুদ ৮ টাকা ১০০ " ৬ “ ” (৮×৬) " = ৪৮ টাকা সুদাসল =(১০০+৪৮) টাকা =১৪৮ টাকা সুদাসল ১৪৮ টাকা হলে আসল ১০০ টাকা " ১০৩৬ " " " (১০০×১০৩৬)÷১৪৮ টাকা = ৭০০ টাকা উত্তর: ৭০০ টাকা।

25. ১ থেকে ১০০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?

ক) ২২
খ) ২৩
গ) ২৫
ঘ) ২০
উত্তর: ২৫

আশা করি ৭৫ দিনের জার্নি ( গনিত -১০ ) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট