1. কোন সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ৬০ হবে। সংখ্যাটি কত?
a) ১০০
b) ২০০
c) ৩০০
d) ৪০০
Answer: ২০০
2. কোন সংখ্যা ঐ সংখ্যার ২৫% অপেক্ষা ৬০ বেশি। সংখ্যাটি কত?
a) ৭২
b) ৮০
c) ১০০
d) ১২০
Answer: ৮০
3. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৯। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?
a) ৬৩
b) ৮১
c) ৩৬
d) ২৭
Answer: ৩৬
4. নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় ২০% লাভে একটি জিনিস বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
a) ১৪৪ টাকা
b) ২৮৮ টাকা
c) ৩০০ টাকা
d) ১২০ টাকা
Answer: ২৮৮ টাকা
5. একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?
a) ১৯:২৫
b) ২৪:২৫
c) ২০:২৫
d) ১৮:২৫
Answer: ১৯:২৫
6. শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ, সুদ-আসলের ১/৫ অংশ হবে?
a) ১০%
b) ৫%
c) ১৫%
d) ২৫%
Answer: ২৫%
7. DEFG রম্বসের D কোণের মান 70°, G কোণের মান কত?
a) 120°
b) 140°
c) 110°
d) 130°
Answer: 110°
8. তিনটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল ১০০১ হলে প্রথম মৌলিক সংখ্যা কত?
a) ১৩
b) ১১
c) ৭
d) ১৭
Answer: ৭
9. ৫ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি ৭, ১১, ২১ ও ২৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
a) ১৯১৭৬
b) ৯৫৬৩৪
c) ১১৯৯৯
d) ৯০৬৩৪
Answer: ৯৫৬৩৪
10. দুটি সংখ্যার অনুপাত ৫:৩ এবং এদের ল.সা।গু ১৮১৫। প্রথম সংখ্যাটি কত?
a) ৫৫
b) ৪৫
c) ৩৫
d) কোনোটিই নয়
Answer: কোনোটিই নয়
11. ৪টি ১ টাকার নোট ও ৮টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ?
a) ১/৬
b) ১/২
c) ৩/৭
d) ৪/৯
Answer: ১/২
Read More:
12. (3×0.03×0.004)/(4×0.05×0.006) এর মান কত?
a) ৩/১০
b) ১১/২০
c) ১৭/৩০
d) ৯/১০
Answer: ৩/১০
13. ১ বর্গমিটার কত বর্গ সেন্টিমিটারের সমান?
a) ১০০
b) ১০০০০
c) ১০০০
d) ১০
Answer: ১০০০০
14. একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১২ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪ টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?
a) ১৪
b) ১৬
c) ১৮
d) ১৯
Answer: ১৬
15. ৬৩ কে ৮ : ৯ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে?
a) ৫৬
b) ৫৮
c) ৬০
d) ৬২
Answer: ৫৬
16. একটি কাজ ক ১০ দিনে করতে পারে এবং খ ঐ কাজটি ১৫ দিনে করতে পারে। তারা একত্রে ৪ দিন কাজ করার পর 'ক' চলে গেল। বাকি কাজ 'খ' একা আর কত দিনপ করতে পারবে?
a) ২ দিন
b) ৩ দিন
c) ৪ দিন
d) ৫ দিন
Answer: ৫ দিন
17. ২ বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ ছিল। যদি ২ বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবার ও পুত্রের বয়সের অনুপাত কত হবে?
a) ১৫ : ২
b) ১৭ : ৩
c) ১৮ : ৬
d) ১৫ : ১
Answer: ১৫ : ২
18. ৩০ কি.মি. পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘন্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘন্টা সময় কম লাগত্ জয়নুলের গতি কত ছিল?
a) ৪ কি.মি.
b) ৫ কি.মি.
c) ৬ কি.মি.
d) ৭.৫ কি.মি.
Answer: ৫ কি.মি.
19. x + y = 17 এবং xy= 60 হলে, (x-y)^2 = কত?
a) 7
b) 4
c) 49
d) 10
Answer: 49
20. 2x + 3y = 3 এবং 4x - 5y = 17 হলে x ও y এর মান হবে-
a) 1, -3
b) 2, -1
c) 3, -1
d) -3, -1
Answer: 3, -1