1. একটি পাঠ্যবই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃতমূল্য কত?
a) ৭০
b) ৭৫
c) ৮০
d) ৮৫
Answer: ৮০
2. প্রতিষ্ঠানের মালিক আরমান দোকানদার পণ্যের মূল্য ১০% বৃদ্ধি করল। কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে মূল্য ১০% হ্রাস করা হলো। এতে আরমানের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
a) ১% ক্ষতি
b) ১% লাভ
c) ৫% ক্ষতি
d) ৫% লাভ
Answer: ১% ক্ষতি
3. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
a) ১০%
b) ১২%
c) ৫%
d) ৬%
Answer: ১০%
4. সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত?
a) ৫০০
b) ৬০০
c) ৬৫০
d) ৭০০
Answer: ৭০০
5. চিনির দাম ২০% কমে গেল। চিনির ব্যবহার কি পরিমাণ বাড়ালে চিনি বাবদ খরচ পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে?
a) ২০%
b) ২৫%
c) ৩০%
d) ৩৫%
Answer: ২৫%
6. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
a) ১৬%
b) ২০%
c) ২৫%
d) ২৪%
Answer: ২০%
7. একটি ভগ্নাংশের লব ও হর প্রত্যেকটির সাথে ১ যোগ করলে ভগ্নাংশটি ৪/৫ হবে। আবার লব ও হরের প্রত্যেকটি থেকে ৫ বিয়োগ করলে ভগ্নাংশটি ১/২ হবে। ভগ্নাংশটি নির্ণয় করুন।
a) ৭/৯
b) ৩/৪
c) ৭/১০
d) ৫/৮
Answer: ৭/৯
8. ০.২, ০.০৪, ০.০০৮, ০.০০১৬ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
a) ০.০০২৪
b) ০.০০৩২
c) ০.০০০৩২
d) ০.০০০০৩২
Answer: ০.০০০৩২
9. যদি x=y=2z এবং x, y, z = 256 হয় তাহলে z = কত?
a) 4
b) √2
c) √4
d) 8
Answer: 4
10. একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা ৭ টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য ৪৩ টাকা হলে বইটির মূল্য কত?
a) ২৯
b) ২৫
c) ২৭
d) ২৮
Answer: ২৫
11. তিন কোণ দেয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায়, তাদের কি ত্রিভুজ বলে?
a) সদৃশ ত্রিভুজ
b) সমান ত্রিভুজ
c) সর্বসম ত্রিভুজ
d) সমানুপাতিক ত্রিভুজ
Answer: সদৃশ ত্রিভুজ
Read More:
12. কোনো বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ -
a) এক সমকোণের অর্ধেক
b) এক সমকোণ
c) দুই সমকোণ
d) সরলকোণ
Answer: এক সমকোণ
13. একটি তালগাছ এর পাদবিন্দু হতে ১০ মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ ৬০° হলে, গাছটির উচ্চতা কত?
a) ১৬.৬৫ মি
b) ১৭.৩২ মি
c) ১৭.৭২ মি
d) ১৭.৭৫ মি
Answer: ১৭.৩২ মি
14. x + y = 4, x - y = 2 হলে (x, y) এর মান কত?
a) ( 2,4)
b) (4, 2)
c) (3, 1)
d) (1, 3)
Answer: (3, 1)
15. ARRANGE শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায়, যাতে দুইটি পাশাপাশি থাকবে না?
a) ৩৬০
b) ৯৪০
c) ৯০০
d) ১২৬০
Answer: ১২৬০
16. ABSCISSA শব্দটির বর্ণগুলিকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়?
a) ১০০৮০
b) ৬৭২০
c) ৩৩৬০
d) ৩৩৫৯
Answer: ৩৩৬০
17. দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ অংশ, সংখ্যা দুইটির অনুপাত কত?
a) ৩ : ১
b) ২ : ৩
c) ১ : ৪
d) ২ : ১
Answer: ২ : ১
18. নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়?
a) 33/50
b) 8/11
c) 3/5
d) 13/27
Answer: 8/11
19. 100 হতে বড় দুটি পূর্ণসংখ্যার যোগফল 300 হলে, সংখ্যা দুইটির অনুপাত কত?
a) 1 : 9
b) 2 : 5
c) 2 : 3
d) 3 : 5
Answer: 2 : 3
20. একটি স্কুলে ছাত্র-ছাত্রীর অনুপাত ৩ : ৪। ছাত্র অপেক্ষা ছাত্রী সংখ্যা ১২০ জন বেশি হলে সেই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত জন?
a) ৮৪০ জন
b) ৪২০ জন
c) ৩৬০ জন
d) ১৬০ জন
Answer: ৮৪০ জন
21. যদি A = { x : x হলো 5 ও 7 দ্বারা বিভাজ্য এবং x<150} হয় তবে p(A) এর সদস্য সংখ্যা কত?
a) 8
b) 12
c) 14
d) 16
Answer: 16