1. তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত?
ক)
নীলফামারী
খ)
লালমনিরহাট
গ)
কুড়িগ্রাম
ঘ)
রংপুর
উত্তর:
লালমনিরহাট
ব্যাখ্যা:
তিন বিঘা করিডোর লালমনিরহাট জেলার অন্তর্গত পাটগ্রাম উপজেলায় অবস্থিত, যা ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীমান্তে বাংলাদেশের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে। এটি মূলত ভারতের মালিকানাধীন একটি ভূমি, যা ২০১১ সাল থেকে বাংলাদেশের ব্যবহারের জন্য ইজারা দেওয়া হয়েছে।
2. Wi-fi means-
a)
Wireless free
b)
World Wide Web
c)
Wireless Friendly
d)
Wireless Fidelity
Answer:
Wireless Fidelity
Explanation:
ওয়াইফাই (wi - fi) এর পূর্ণরূপ - Wireless Fidelity । ওয়াইফাই একটি জনপ্রিয় তারহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডাটা আদান প্রদান করতে পারে । প্রযুক্তিগত ভাবে এটি - IEEE 802.11 স্ট্যান্ডার্ড নামে পরিচিত । এর দ্রুততম সংস্করণ হলো - IEEE যার802.11G গতি ৫৪ এমবিপিএস।
3. 'শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে'- বাক্যে 'বিদ্যালয়' কোন কারকে কোন বিভক্তি?
ক)
কর্তায় শূন্য
খ)
কর্মে শূন্য
গ)
অপাদানে শূন্য
ঘ)
অধিকরণে শূন্য
উত্তর:
কর্মে শূন্য
ব্যাখ্যা:
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। বাক্যে শুক্রবার কে কেন্দ্র করে স্কুল বন্ধ থাকছে। কাজেই স্কুল কর্মকারক এবং মূল শব্দ স্কুলের সাথে কোন বিভক্তি যোগ না হওয়ায় শূন্য বিভক্তি। সুতরাং সঠিক উত্তর কর্মে শূন্য।
4. ১২ বর্গমিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা ৪ মিটার হলে তার দৈর্ঘ্য কত?
ক)
৮ বর্গমিটার
খ)
১২ বর্গমিটার
গ)
৬ বর্গমিটার
ঘ)
৩ বর্গমিটার
উত্তর:
৬ বর্গমিটার
ব্যাখ্যা:
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি সূত্র আছে: ক্ষেত্রফল = (১/২) × ভিত্তি × উচ্চতা এখানে, ক্ষেত্রফল ১২ বর্গমিটার এবং উচ্চতা ৪ মিটার। এই সূত্র অনুযায়ী, আমরা ভিত্তি বের করতে পারি: ১২ = (১/২) × ভিত্তি × ৪ এখন, দুই পাশে ২ গুণ করলে: ২৪ = ভিত্তি × ৪ এখন, ভিত্তি বের করতে ৪ দিয়ে ২৪ কে ভাগ করলে: ভিত্তি = ২৪ / ৪ = ৬ মিটার অতএব, এইভাবে হিসাব করে দেখা যায় যে, ত্রিভুজের দৈর্ঘ্য বা ভিত্তি ৬ মিটার। তাই, উত্তর সঠিক।
5. Which one is correct?
a)
Diarrhoea
b)
Dirrhaea
c)
Direa
d)
Dyrrhoea
Answer:
Diarrhoea
6. কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর ও ভাস্কর?
ক)
রবীন্দ্রনাথ ঠাকুর
খ)
লিওনার্দো দ্য ভিঞ্চি
গ)
মাইকেল অ্যাঞ্জেলা
ঘ)
পিকালো
উত্তর:
মাইকেল অ্যাঞ্জেলা
ব্যাখ্যা:
মাইকেল অ্যাঞ্জেলো ছিলেন ইতালীয় রেনেসাঁস যুগের একজন ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি। তাঁর বিখ্যাত ভাস্কর্যের মধ্যে 'ডেভিড' ও 'পিয়েতা' অন্যতম। তিনি সিস্টিন চ্যাপেলের ছাদে আঁকা চিত্রের জন্য খ্যাত। সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রধান স্থপতি হিসেবেও তিনি কাজ করেছেন। এছাড়াও তিনি বহু সনেট ও কবিতা রচনা করেছেন, যা তাঁর বহুমুখী প্রতিভার পরিচয় দেয়।
7. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক)
মনসামঙ্গল
খ)
চণ্ডীমঙ্গল
গ)
চর্যাপদ
ঘ)
শ্রীকৃষ্ণকীর্তন
উত্তর:
চর্যাপদ
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ হলো মূলত: গানের সংকলন, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ গ্রন্থাগার থেকে ১৯০৭ সালে চর্যাপদ আবিষ্কার করেন।
8. I am looking forward to (hear) from you. Choose the right form of verb in the bracket.
a)
hears
b)
hear
c)
hearing
d)
heard
Answer:
hearing
9. স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ৩৬ কি.মি পথ অতিক্রম করে। স্রোতের গতিবেগ ঘণ্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ ৬ কি.মি/ ঘণ্টা হবে?
ক)
৩ কি.মি / ঘণ্টা
খ)
৪ কি.মি / ঘণ্টা
গ)
৯ কি.মি / ঘণ্টা
ঘ)
৬ কি.মি / ঘণ্টা
উত্তর:
৬ কি.মি / ঘণ্টা
ব্যাখ্যা:
উত্তর ৬ কি.মি. সঠিক, কারণ আমরা স্রোতের অনুকূলে নৌকার গতি এবং স্রোতের বিকল্প বেগ বিবেচনা করতে হবে। প্রথমে, নৌকা ৪ ঘণ্টায় ৩৬ কি.মি. পথ অতিক্রম করছে। সুতরাং, নৌকার গতি: গতির হিসাব: গতি = মোট পথ / মোট সময় = ৩৬ কি.মি. / ৪ ঘণ্টা = ৯ কি.মি./ঘণ্টা এখন, স্রোতের বেগ ৩ কি.মি./ঘণ্টা থাকলে, স্রোতের অনুকূলে নৌকার গতি হল: নৌকার গতির সূত্র: স্থির পানিতে নৌকার গতি + স্রোতের গতি = স্রোতের অনুকূলে নৌকার গতি এখন, যদি স্থির পানিতে নৌকার গতি কে ‘x’ ধরা হয়, তাহলে: x + ৩ = ৯ x = ৯ - ৩ = ৬ অতএব, স্থির পানিতে নৌকার গতি ৬ কি.মি./ঘণ্টা।
10. 'মনমাঝি' কোন সমাস?
ক)
উপমিত কর্মধারয়
খ)
উপমান কর্মধারয়
গ)
মধ্যপদলোপী কর্মধারয়
ঘ)
রূপক কর্মধারয়
উত্তর:
রূপক কর্মধারয়
ব্যাখ্যা:
রূপক কর্মধারয় এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে ও উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: ক্রোধ রূপ অনল = ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু, মন রূপ মাঝি = মনমাঝি
11. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
ক)
৬:৪
খ)
৫:৮
গ)
৫:৩
ঘ)
৩:৭
উত্তর:
৫:৩
ব্যাখ্যা:
বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গৃহীত হয়। এর দৈর্ঘ্য এবং প্রস্থ ১০ঃ৬।
12. টাকায় ৮ টি করে আমলকী ক্রয় করে টাকায় ৬টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়?
ক)
২৫% ক্ষতি
খ)
(১০০/৩)% লাভ
গ)
(১০০/৩)% ক্ষতি
ঘ)
২৫% লাভ
উত্তর:
(১০০/৩)% লাভ
ব্যাখ্যা:
৮টি আমলকির ক্রয়মূল্য ৫ টাকা ∴১টি আমলকির ক্রয়মূল্য ৫/৮ টাকা আবার, ৬টি আমলকির বিক্রয়মূল্য ৫ টাকা ∴১টি আমলকির বিক্রয়মূল্য ৫/৬ টাকা লাভ হয় = (৫/৬) - (৫/৮) = ৫/২৪ টাকা ৫/৮ টাকায় লাভ হয় ৫/২৪ টাকা ∴ ১০০ টাকায় লাভ হয় = (৫×৮×১০০)/(২৪×৫) টাকা = ১০০/৩ টাকা = ৩৩(১/২) %
13. 'গুদাম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক)
পর্তুগিজ
খ)
তুর্কি
গ)
হিন্দি
ঘ)
বার্মিজ
উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা:
গুদাম পর্তুগিজ ভাষার শব্দ। পর্তুগিজ শব্দ: আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি।
14. 'কপোল' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক)
গণ্ডদেশ
খ)
ললাট
গ)
কপাল
ঘ)
ভাগ্য
উত্তর:
গণ্ডদেশ
ব্যাখ্যা:
'কপোল' এর প্রতিশব্দ বা সমার্থক শব্দ: গাল বা গণ্ড (গণ্ডদেশ)।
15. Fill in the blank with correct preposition. Mr john gave a talk.....the cause of dengue fever.
a)
off
b)
of
c)
on
d)
for
Answer:
on
Explanation:
বাক্যাংশ “give a talk on [topic]” ইংরেজিতে প্রচলিত কলোকেশন। - এখানে “the cause of dengue fever” বিষয়বস্তু; বিষয় বোঝাতে “on” প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। - “off” বিচ্ছিন্নতা বা দূরত্ব বোঝায়; প্রসঙ্গসাপেক্ষ নয়। - “of” মালিকানা/উৎ্পত্তি/সম্পর্ক বোঝায়; “talk of” বলতে কখনো কখনো গুজব/আলোচনা বোঝায়, কিন্তু আনুষ্ঠানিক বক্তৃতার বিষয় নির্দিষ্ট করতে মানানসই নয়। - “for” উদ্দেশ্য/কারণে ব্যবহৃত হয়; “talk for” সাধারণত কারো পক্ষ থেকে কথা বলা বোঝায়, বিষয় নয়। - তাই সঠিক প্রিপোজিশন “on”: “Mr. John gave a talk on the cause of dengue fever.”
16. এক হেক্টরে কত একর ?
ক)
২৪.৭ একর (প্রায়)
খ)
৪.২৭ একর (প্রায়)
গ)
৭.২৪ একর (প্রায়)
ঘ)
২.৪৭ একর (প্রায়)
উত্তর:
২.৪৭ একর (প্রায়)
ব্যাখ্যা:
- ১ হেক্টর = ২.৪৭১ একর - ১ হেক্টর = ১৪৯.৫০ কাঠা - ১ হেক্টর = ৭.৪৭ বিঘা - ১ হেক্টর = ২৪৭.১ শতাংশ
17. একটি বৃত্তের ব্যাস ২৬ সে.মি হলে তার পরিধি কত?
ক)
১৩π সেমি
খ)
২৬π সেমি
গ)
৫২π সেমি
ঘ)
৩৯π সেমি
উত্তর:
২৬π সেমি
ব্যাখ্যা:
বৃত্তের পরিধি = 2πr = 2x13xπ =26π
18. বৃত্তস্থ রম্বস একটি....
ক)
সামন্তরিক
খ)
ত্রিভুজ
গ)
আয়তক্ষেত্র
ঘ)
বর্গক্ষেত্র
উত্তর:
বর্গক্ষেত্র
ব্যাখ্যা:
বৃত্তস্থ রম্বস একটি বর্গক্ষেত্র (Square), কারণ একটি রম্বসের চারটি বাহু সমান হয় এবং যখন সেটি বৃত্তের মধ্যে থাকে (বৃত্তস্থ হয়) তখন তার বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক (sum 180°) হয়, যা রম্বসের বৈশিষ্ট্য।
19. 'বসুমতী' শব্দটির অর্থ কি?
ক)
ফুল
খ)
গিরি
গ)
নদী
ঘ)
ধরিত্রী
উত্তর:
ধরিত্রী
ব্যাখ্যা:
'বসুমতী' শব্দের সমার্থক শব্দ: ধরিত্রী, পৃথিবী, অদিতি, অবনি/অবনী, বসুন্ধরা, বসুধা, বসুমাতা, ধরা, ধরাতল, মেদিনী, মহি, পৃথ্বী, অখিল, ভূ, ভূলোক, ভুবন, ভূতল, ঊর্বী, বিশ্ব, জগৎ, ক্ষিতি, মর্ত্য, দুনিয়া, জাহান, ধরণি, ধরাধাম। গিরি অর্থ পাহাড়; কানন অর্থ বাগান।
20. কোনটি নিত্য সমাসের সমস্তপদ?
ক)
সেতার
খ)
প্রত্যহ
গ)
গ্রামান্তর
ঘ)
সহোদর
উত্তর:
গ্রামান্তর
ব্যাখ্যা:
যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস - বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন: কেবল তা = তন্মাত্র, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।
21. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫. প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
ক)
২৫
খ)
৪০
গ)
৯০
ঘ)
৫০
উত্তর:
৪০
ব্যাখ্যা:
প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি = ২ × ২৫ = ৫০ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি = ৩ × ৩০ = ৯০ তৃতীয় সংখ্যাটি = ৯০ - ৫০ = ৪০
22. বার্ষিক ৫% সরল মুনাফায় ৬০০ টাকার ৪ বছরের সরল মুনাফা কত টাকা?
ক)
১২০
খ)
২৪০
গ)
৩৬০
ঘ)
৪৮০
উত্তর:
১২০
ব্যাখ্যা:
মুনাফা, I = Pnr = ৬০০ x ৪ x (৫/১০০) = ১২০ টাকা
23. বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
ক)
চট্টগ্রাম
খ)
পাকশি
গ)
সৈয়দপুর
ঘ)
আখাউড়া
উত্তর:
সৈয়দপুর
ব্যাখ্যা:
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা নীলফামরী জেলার সৈয়দপুরে অবস্থিত। পাকশীতে বাংলাদেশের সর্ববৃহৎ রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সবচেয়ে বড় রেল স্টেশনের নাম হলো কমলাপুর রেলওয়ে স্টেশন।
24. তামাবিল কোথায় অবস্থিত?
ক)
সিলেট
খ)
কুমিল্লা
গ)
ঢাকা
ঘ)
খুলনা
উত্তর:
সিলেট
ব্যাখ্যা:
তামাবিল হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলের সীমান্তবর্তী একটি এলাকা। যা জাফলং যাবার ৪ কিলোমিটার আগে অবস্থিত। এখান থেকে ভারতের পাহাড়, ঝর্ণা ছাড়াও অনেক দর্শনীয় স্থান অবলোকন করা যায়। তামাবিলের সবচেয়ে কাছের নদীটির নাম তাইরঙ্গল।
25. Which one is Reflexive Pronoun?
a)
Each
b)
Who
c)
Myself
d)
He
Answer:
Myself
Explanation:
Reflexive pronoun বলতে সেই সকল pronoun কে বোঝায় যার সাথে " self/selves suffix যুক্ত থাকে। Myself, himself, herself, ourselves, themselves, yourself,yourselves, itself, oneself etc Reciprocal pronoun.